এনআরএস হাসপাতালে তুলকালাম! শিশু চিকিৎসায় ‘দেরি’র অভিযোগে ডাক্তার-নার্সদের হেনস্থা, কর্মবিরতির ডাক

নিউজ ডেস্ক: কলকাতার নীলরতন সরকার (NRS) মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বিভাগে সোমবার গভীর রাতে এক অভাবনীয় বিশৃঙ্খলা সৃষ্টি হল। একটি তিন বছরের শিশুর চিকিৎসায় ‘দেরি’ হওয়ার অভিযোগে কর্তব্যরত জুনিয়র ডাক্তার, নার্স এবং নিরাপত্তারক্ষীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে মঙ্গলবার সকাল থেকেই ইএনটি বিভাগের ইমার্জেন্সি পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতির ডাক দিয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ এক শিশুকে নিয়ে আসা হয়, যে ভুলবশত একটি কয়েন গিলে ফেলেছিল। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে অস্ত্রোপচার করতে হলে অন্তত ৬ ঘণ্টা পেট খালি রাখা (Nil per mouth) জরুরি। সেই নিয়ম মেনেই রাত ৩টে নাগাদ অস্ত্রোপচারের সময় নির্ধারণ করা হয়। কিন্তু অভিযোগ, শিশুর বাবা অস্থির হয়ে তৎক্ষণাৎ অস্ত্রোপচারের দাবি জানান। চিকিৎসকরা বোঝানোর চেষ্টা করলেও তিনি অত্যন্ত দুর্ব্যবহার শুরু করেন।

পরিস্থিতি চরমে পৌঁছায় রাত আড়াইটে নাগাদ। অভিযোগ, রোগীর পরিবারের সঙ্গে যোগ দেন আরও জনা পঁচিশেক বহিরাগত এবং কয়েকজন আয়া। তাঁরা একযোগে চিকিৎসক ও নার্সদের গালিগালাজ করেন এবং বাধা দিতে গেলে কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে ব্যাপক মারধর করা হয়, এমনকি তাঁর পোশাকও ছিঁড়ে দেওয়া হয়। চিকিৎসকদের বড় অভিযোগ, খবর পেয়ে পুলিশ এলেও তারা দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে আক্রান্ত নিরাপত্তারক্ষীকেই ক্ষমা চাইতে বাধ্য করে। পুলিশের এই ‘নিষ্ক্রিয়তা’ ও নিরাপত্তার অভাবে ক্ষুব্ধ চিকিৎসকরা অধ্যক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, দোষীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা কাজে ফিরবেন না।

Share on Social Media
  • Related Posts

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    নিউজ ডেস্ক: সিঙ্গুরের জমি আন্দোলন নিয়ে রাজ্যের স্কুল পাঠ্যবইয়ে ‘বিকৃত ইতিহাস’ পড়ানো হচ্ছে— এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ…

    Share on Social Media

    নিরাপত্তা ছাপিয়ে এবার আরজি করে ‘কর্মী’ সেজে ছিনতাই! কড়া পাহারার মাঝেই খোয়া গেল ৬ হাজার টাকা

    নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে অব্যবস্থা আর রোগী মৃত্যুকে কেন্দ্র করে যখন চারপাশ উত্তাল, ঠিক তখনই সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। খোদ হাসপাতাল চত্বরেই ‘কর্মী’ পরিচয় দিয়ে এক ব্যক্তির…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.