বেলডাঙা-কাণ্ডে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা রাজ্যের, জারি থাকছে এনআইএ তদন্তই

নিউজ ডেস্ক: বেলডাঙা হিংসা মামলায় আরও একবার আইনি লড়াইয়ে মুখ পুড়ল নবান্নের। চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় হওয়া অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্ট যে এনআইএ (NIA) তদন্তের নির্দেশ দিয়েছিল, সোমবার তাতে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারির আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু এদিন সেই আর্জি খারিজ করে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দিল, হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করা হবে না।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছেন, “আমি মনে করি হাইকোর্টের গৃহীত দৃষ্টিভঙ্গি বেশ ভারসাম্যপূর্ণ।” শীর্ষ আদালতের এই অনড় অবস্থানের ফলে বেলডাঙার অশান্তির তদন্তভার এখন থেকে পাকাপাকিভাবে জাতীয় তদন্তকারী সংস্থার হাতেই থাকল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থান রাজ্যের শাসক দলের অস্বস্তি আরও বাড়াল বলেই মনে করছে আইনজীবী মহলের একটা বড় অংশ।

শুনানির শুরুতেই রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন যে, সব পুলিশি নথি এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের গত ১১ ফেব্রুয়ারির নির্দেশের পরিপন্থী। তাঁর দাবি ছিল, ওই নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছিল যে বেলডাঙার ঘটনায় ইউএপিএ (UAPA) ধারা প্রযোজ্য হবে কি না, তা হাইকোর্ট বিবেচনা করে দেখবে। কিন্তু এই যুক্তি ধোপে টেকেনি। বিচারপতি জয়মাল্য বাগচি তাঁর পর্যবেক্ষণে বলেন, “দুই আদালতের অবস্থানে কোনও ফারাক দেখা যাচ্ছে না। কারণ, সব নথি খতিয়ে দেখার পরেই হাইকোর্ট সিদ্ধান্ত নেবে যে এক্ষেত্রে ইউএপিএ ধারা প্রযোজ্য হবে কি না।”

এই নির্দেশের ফলে নবান্নকে এখন বেলডাঙা সংক্রান্ত সমস্ত নথি ও বয়ান কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিতে হবে। ভোটের মুখে মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকায় এই কেন্দ্রীয় তদন্তের জাল কতদূর বিস্তৃত হয় এবং এর ফলে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Share on Social Media
  • Related Posts

    বসন্তে প্রকৃতির তাণ্ডব: নাগরাকাটা থেকে কুমারগঞ্জ, শিলাবৃষ্টির মারে গৃহহীন হাজার হাজার, মাথায় হাত চা-চাষিদের

    নিউজ ডেস্ক: বসন্তের শুরুতে রুদ্রমূর্তি ধরল প্রকৃতি। মাত্র আধ ঘণ্টার নজিরবিহীন শিলাবৃষ্টিতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হলো ডুয়ার্স থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা। আজ , মঙ্গলবার বিকেলে…

    Share on Social Media

    সাতসকালেই মেঘের রক্তচক্ষু, ২১ মার্চ পর্যন্ত কালবৈশাখীর কোপে বাংলা, মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধ

    নিউজ ডেস্ক: চৈত্রের শুরুতেই রুদ্রমূর্তি ধারণ করেছে আবহাওয়া। সোমবার রাতের কালবৈশাখীর তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই নতুন করে আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    হারিয়ে যাচ্ছে দুধকোমল থেকে জিলিপিগাড়া, মালদহের বিপন্ন আম বাঁচাতে আসরে উদ্যানপালন দপ্তর

    হারিয়ে যাচ্ছে দুধকোমল থেকে জিলিপিগাড়া, মালদহের বিপন্ন আম বাঁচাতে আসরে উদ্যানপালন দপ্তর

    সন্তান দত্তক নিলে মিলবে পূর্ণ মাতৃত্বকালীন ছুটি, বয়সের গেরো কাটালো সুপ্রিম কোর্ট

    সন্তান দত্তক নিলে মিলবে পূর্ণ মাতৃত্বকালীন ছুটি, বয়সের গেরো কাটালো সুপ্রিম কোর্ট

    হরমুজ়ের বাধা টপকে গুজরাটে ‘নন্দাদেবী’, যুদ্ধের আঁচেও সুরাহা মিলল রান্নার গ্যাসে

    হরমুজ়ের বাধা টপকে গুজরাটে ‘নন্দাদেবী’, যুদ্ধের আঁচেও সুরাহা মিলল রান্নার গ্যাসে

    নিশিরাতে দরজায় কড়া নাড়ছে আতঙ্ক, ‘স্টোনম্যান’ বিভীষিকার মাঝে এবার দুষ্কৃতী-ত্রাস মালদহে

    নিশিরাতে দরজায় কড়া নাড়ছে আতঙ্ক, ‘স্টোনম্যান’ বিভীষিকার মাঝে এবার দুষ্কৃতী-ত্রাস মালদহে

    বসন্তে প্রকৃতির তাণ্ডব: নাগরাকাটা থেকে কুমারগঞ্জ, শিলাবৃষ্টির মারে গৃহহীন হাজার হাজার, মাথায় হাত চা-চাষিদের

    বসন্তে প্রকৃতির তাণ্ডব: নাগরাকাটা থেকে কুমারগঞ্জ, শিলাবৃষ্টির মারে গৃহহীন হাজার হাজার, মাথায় হাত চা-চাষিদের

    সাত বছরের আঁধার ফুঁড়ে ফেরা, ডুয়ার্সের চা বাগানে মায়ের কোলে মাথা রেখে স্বপ্নের ভোর কিশোরীর

    সাত বছরের আঁধার ফুঁড়ে ফেরা, ডুয়ার্সের চা বাগানে মায়ের কোলে মাথা রেখে স্বপ্নের ভোর কিশোরীর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.