ময়নাগুড়িতে দুঃসাহসিক চুরি! তিস্তা ব্যারেজ বাংলো থেকে ‘ব্র্যান্ডেড’ সোফা নিয়ে চম্পট দুষ্কৃতীরা

নিউজ ডেস্ক: ময়নাগুড়ির তিস্তা ব্যারেজ প্রজেক্টের বাংলোতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে বাংলোর পেছনের গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান আসবাবপত্র হাতিয়ে নিয়েছে একদল দুষ্কৃতী। এই ঘটনায় তিস্তা ইরিগেশন সাব ডিভিশন ২-এর এসডিও (SDO) মিতুল সমাজিক ময়নাগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাংলোর চৌকিদার পুলিন চন্দ্র রায় কাজে এসে দেখেন পেছনের দরজার তালা ভাঙা। খবর পেয়ে অফিসের কর্মীরা ছুটে এসে দেখেন ভেতরটা লণ্ডভণ্ড। অফিসের পিয়ন বাসুদেব ঘোষ জানিয়েছেন, বাংলোর ভিআইপিদের ব্যবহারের জন্য রাখা একটি বড় ব্র্যান্ডেড সোফা, চারটি ছোট সোফা, দু’টি ম্যাট্রেস এবং একটি ক্যারামবোর্ড চুরি গিয়েছে। রবিবার অফিস ছুটি থাকার সুযোগেই এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান।

বাংলো কর্তৃপক্ষের দাবি, বাউন্ডারি ওয়াল টপকে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছিল। এসডিও মিতুল সমাজিক আক্ষেপ করে বলেন, “আমাদের এখানে কোনও স্থায়ী সিকিউরিটি গার্ড নেই, সেই সুযোগই নিয়েছে দুষ্কৃতীরা।” উল্লেখ্য, এর আগেও এই বাংলো থেকে গ্যাস সিলিন্ডার এবং বাসনপত্র চুরির ঘটনা ঘটেছিল। বারবার একই জায়গায় চুরির ঘটনায় অফিসের কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে, দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    মাঝরাতে কালবৈশাখীর তাণ্ডব ময়নাগুড়িতে, দোকানের ওপর বটগাছ উল্টে পিষ্ট হয়ে মৃত্যু তরুণের

    নিউজ ডেস্ক: বুধবার মধ্যরাতের কালবৈশাখী কেড়ে নিল এক তরুণের প্রাণ। ঝোড়ো হাওয়ায় হুড়মুড়িয়ে দোকানের ওপর বিশালাকৃতি বটগাছ উপড়ে পড়ে মৃত্যু হলো সুজন দাস (২৩) নামে এক যুবকের। ঘটনায় গুরুতর আহত…

    Share on Social Media

    ভোটের আগে রাস্তা চাই! বেহাল পথে ক্ষোভের পাহাড়, ময়নাগুড়িতে অবরোধে শামিল তৃণমূল সদস্যও

    নিউজ ডেস্ক: গ্রামীণ সড়ক যেন কঙ্কালসার এক পথ! দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এবার আন্দোলনে নামলেন ময়নাগুড়ির বাসিন্দারা। মঙ্গলবার সকালে দক্ষিণ খাগড়াবাড়ি এলাকার ৩৯ নম্বর বুথের বাসিন্দারা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.