রণক্ষেত্র বাসন্তী! বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আক্রান্ত খোদ সাব-ইনস্পেক্টর

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। বিজেপির একটি পূর্বনির্ধারিত মিছিলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বেঁধে যাওয়া সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল সোনাখালি এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হতে হল খোদ পুলিশকে। বাসন্তী থানার সাব-ইনস্পেক্টর সৌরভ গুহকে মাটিতে ফেলে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় আরও অন্তত সাতজন পুলিশ কনস্টেবল জখম হয়েছেন।

বিজেপির দাবি, এদিন সোনাখালি এলাকায় তাঁদের একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালীন অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে দু’পক্ষের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রের আকার ধারণ করে, চলে ব্যাপক ভাঙচুর। বেশ কয়েকটি মোটরবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের সঙ্গেও বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। সাব-ইনস্পেক্টর সৌরভ গুহ সেই সময় সাদা পোশাকে থাকায় তাঁকে চিহ্নিত করে আক্রমণ করা হয় বলে অভিযোগ। আহত পুলিশকর্মীদের দ্রুত উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন, পুলিশের ওপর হামলা ও এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, “যাঁরা এই ঘটনায় জড়িত বা নেপথ্যে থেকে ইন্ধন দিয়েছেন, তাঁদের কাউকেই ছাড়া হবে না। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে অভিযুক্তদের ধরা হবে।” এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশ সুপারের নেতৃত্বে রুট মার্চ ও টহলদারি শুরু হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দার অভিযোগ করেছেন, “তৃণমূল গণতন্ত্রকে হত্যা করছে, পুলিশ নিষ্ক্রিয় ছিল।” অন্যদিকে, তৃণমূল নেতা রাজা গাজি সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দিক। ভোটের আগে বাসন্তীর এই অগ্নিগর্ভ পরিস্থিতি সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

Share on Social Media
  • Related Posts

    চরিত্র নিয়ে সন্দেহের বশে ঘুমন্ত স্ত্রীর গলা কাটল স্বামী! বাসন্তীর নৃশংস হত্যাকাণ্ডে ধৃত ঘাতক

    নিউজ ডেস্ক: পরপুরুষের সঙ্গে সম্পর্কের সন্দেহ, আর সেই আক্রোশ থেকেই ঘুমন্ত স্ত্রীর গলা কেটে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর মাকাল পাড়া এলাকায় মঙ্গলবার গভীর রাতে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    পরকীয়া সম্পর্কের জেরে নৃশংসতা! প্রতিবেশী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ প্রেমিকের ছেলের বিরুদ্ধে

    পরকীয়া সম্পর্কের জেরে নৃশংসতা! প্রতিবেশী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ প্রেমিকের ছেলের বিরুদ্ধে

    বাংলায় আইএস-আলকায়েদা মডিউল! বাঁকুড়া থেকে গ্রেপ্তার ‘স্লিপার সেল’ পাণ্ডা, নেপথ্যে পাক যোগ

    বাংলায় আইএস-আলকায়েদা মডিউল! বাঁকুড়া থেকে গ্রেপ্তার ‘স্লিপার সেল’ পাণ্ডা, নেপথ্যে পাক যোগ

    রণক্ষেত্র বাসন্তী! বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আক্রান্ত খোদ সাব-ইনস্পেক্টর

    রণক্ষেত্র বাসন্তী! বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আক্রান্ত খোদ সাব-ইনস্পেক্টর

    পূর্বাভাস বদলে অকাল বর্ষণ! ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড কলকাতা ও শহরতলি, শুক্রবার বৃষ্টির দাপট বাড়ার সঙ্কেত

    পূর্বাভাস বদলে অকাল বর্ষণ! ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড কলকাতা ও শহরতলি, শুক্রবার বৃষ্টির দাপট বাড়ার সঙ্কেত

    চার বছর আগে খোয়া যাওয়া পুলিশের বন্দুক ও উর্দি উদ্ধার! হাওড়ার আলমপুরে রহস্যময় ব্যাগ ঘিরে চাঞ্চল্য

    চার বছর আগে খোয়া যাওয়া পুলিশের বন্দুক ও উর্দি উদ্ধার! হাওড়ার আলমপুরে রহস্যময় ব্যাগ ঘিরে চাঞ্চল্য

    ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর জালে হাওড়ার বৃদ্ধা! সিবিআই সেজে ১ কোটি টাকা হাতিয়ে নিল প্রতারকরা

    ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর জালে হাওড়ার বৃদ্ধা! সিবিআই সেজে ১ কোটি টাকা হাতিয়ে নিল প্রতারকরা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.