রাসমেলা ময়দানে মোদীর ‘বিজয় সংকল্প’, উত্তরবঙ্গ থেকেই পরিবর্তনের মহাযুদ্ধে শান দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর এই প্রথম বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য— উত্তরের মাটি থেকে দক্ষিণের প্রান্ত পর্যন্ত পদ্ম-হাওয়া বইয়ে দেওয়া। আজ, রবিবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দান থেকেই নিজের নির্বাচনী প্রচারের রণদামামা বাজাতে চলেছেন তিনি। বিকেল ৩টেয় আয়োজিত এই ‘বিজয় সংকল্প সভা’ ঘিরে এখন সাজ সাজ রব কোচবিহার জুড়ে। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফল ছিল চোখে পড়ার মতো। সেই জয়ের ধারা বজায় রেখে তৃণমূলের ‘দুর্ভেদ্য দুর্গে’ বড়সড় ফাটল ধরাই এখন গেরুয়া শিবিরের পাখির চোখ।

বিজেপি নেতৃত্বের দাবি, এ রাজ্যে সরকার পরিবর্তনের যে ডাক প্রধানমন্ত্রী ব্রিগেডের সভা থেকে দিয়েছিলেন, কোচবিহারের এই জনসভা তারই পরবর্তী ধাপ। গত কয়েক দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য চষে ফেলেছেন। এমনকি ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের সময়ও তাঁর উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। এবার সরাসরি ময়দানে নামছেন খোদ সেনাপতি। কোচবিহারকে বেছে নেওয়ার নেপথ্যে রয়েছে সুনির্দিষ্ট রণকৌশল— উত্তরের জেলাগুলি থেকে জনসমর্থন সংহত করে গোটা রাজ্যে পরিবর্তনের ঢেউ তোলা।

মোদীর সফরসূচি কেবল উত্তরবঙ্গেই সীমাবদ্ধ থাকছে না। দলীয় সূত্রে খবর, আগামিকাল বাদে আগামী ৯ এপ্রিল রাজ্যে ফের ঝটিকা সফর করবেন তিনি। সেদিন হলদিয়া, সিউড়ি এবং আসানসোলে তিনটি মেগা জনসভা করার কথা রয়েছে তাঁর। এরপর পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়েও সভা করবেন প্রধানমন্ত্রী। প্রচারের পারদ আরও চড়াতে আগামী ১০ এপ্রিল শিলিগুড়িতে একটি বর্ণাঢ্য রোড শো-র পরিকল্পনা রয়েছে বিজেপির। সব মিলিয়ে, প্রথম দফার ভোটের আগেই নরেন্দ্র মোদীর এই ঘন ঘন সফরকে বাংলার বিধানসভা নির্বাচনের ‘গেম চেঞ্জার’ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

Share on Social Media
  • Related Posts

    সীমান্ত নাকা চেকিংয়ে বিপুল নগদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, ভোটের মুখে তপ্ত কোচবিহার

    নিউজ ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই বাংলা-অসম সীমান্তে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে প্রশাসন। উত্তরবঙ্গের কোচবিহার জেলার সীমান্ত এলাকাগুলিতে রাতভর নাকা তল্লাশি চালিয়ে প্রায় পৌনে চার লক্ষ নগদ…

    Share on Social Media

    পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি কোচবিহারে, স্ত্রীকে পুড়িয়ে মারার পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর!

    নিউজ ডেস্ক: সাতসকালে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাক্ষী থাকল কোচবিহার শহর। পারিবারিক বিবাদের জেরে মাঝরাস্তায় স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্ত্রীর। অন্যদিকে, স্ত্রীকে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.