অসাধ্য সাধন বনগাঁয়! বাইক দুর্ঘটনায় কাটা কান জটিল অস্ত্রোপচারে জোড়া লাগালেন চিকিৎসকরা

নিউজ ডেস্ক: কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এক মহকুমা হাসপাতালেই ঘটল মিরাকল! বাইক দুর্ঘটনায় কান কেটে কার্যত ঝুলে থাকা এক কিশোরের কান জটিল অস্ত্রোপচারের মাধ্যমে পুনরায় জোড়া লাগালেন চিকিৎসকরা। কোনও বড় সুপার স্পেশালিটি হাসপাতাল নয়, সীমান্ত শহর বনগাঁ মহকুমা হাসপাতালের (Bangaon Sub-divisional Hospital) এই সাফল্য আপাতত চিকিৎসকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ঘটনাটি ঘটে সোমবার রাতে। বনগাঁর চাঁদপাড়া এলাকার বাসিন্দা ১৪ বছর বয়সী কিশোর অনুপম দাস বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়। দুর্ঘটনায় তার একটি কান প্রায় পুরোপুরি কেটে যায়, সামান্য একটু অংশ শরীরের সঙ্গে লেগেছিল। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সাধারণত এই ধরনের জটিল আঘাতের ক্ষেত্রে রোগীদের কলকাতায় স্থানান্তরিত (Refer) করা হয়, কিন্তু কিশোরের কান বাঁচাতে ঝুঁকি না নিয়ে হাসপাতালেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

মঙ্গলবার চিকিৎসক শৈলেন্দু সাহা ও বিত্তিসুন্দর মল্লিকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল দীর্ঘ প্রচেষ্টায় কাটা কানটি নিখুঁতভাবে জোড়া লাগাতে সফল হন। হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বারুই জানিয়েছেন, “আমাদের চিকিৎসকরা অত্যন্ত দক্ষ। এই ধরনের জটিল অপারেশন আমরা মাঝেমধ্যেই করার চেষ্টা করি যাতে রোগীদের বাইরে রেফার করতে না হয়।” বর্তমানে ওই কিশোর স্থিতিশীল এবং হাসপাতালেই পর্যবেক্ষণে রয়েছে। মহকুমা স্তরের হাসপাতালে এমন উন্নত চিকিৎসা পরিষেবা মেলায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।

Share on Social Media
  • Related Posts

    অপারেশন থিয়েটারে পেট কেটেই ‘পিছু হঠলেন’ চিকিৎসক! বনগাঁর নার্সিংহোমে ধুন্ধুমার, থানায় অভিযোগ

    নিউজ ডেস্ক: অস্ত্রোপচারের জন্য রোগিণীর পেট কাটার পর হঠাৎই মাঝপথে কাজ থামিয়ে দিলেন চিকিৎসক! ‘অপারেশন জটিল’— এই অজুহাতে রোগিণীর পেট সেলাই করে দিয়ে ফের দু’মাস পর আসার পরামর্শ দিলেন তিনি।…

    Share on Social Media

    গ্যাসের আকালের সুযোগে কালোবাজারি! গোপালনগরে হানা দিয়ে ১৮টি সিলিন্ডার উদ্ধার, ধৃত ১

    নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধের মেঘ ঘনিয়েছে দেশের হেঁশেলে। রান্নার গ্যাসের  জোগান কমতেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও দালালের পোয়াবারো। এই সংকটের সুযোগ নিয়ে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও কালোবাজারি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে বারুদের স্তূপ মুর্শিদাবাদে! বালতি ভর্তি ১০০-র বেশি বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

    ভোটের মুখে বারুদের স্তূপ মুর্শিদাবাদে! বালতি ভর্তি ১০০-র বেশি বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

    স্বস্তি পেলেন কলিতা! মধ্যরাতের তালিকায় নাম ফিরল ‘বিচারাধীন’ বিজেপি প্রার্থীর, শুরু রাজনৈতিক তর্জা

    স্বস্তি পেলেন কলিতা! মধ্যরাতের তালিকায় নাম ফিরল ‘বিচারাধীন’ বিজেপি প্রার্থীর, শুরু রাজনৈতিক তর্জা

    নাকা চেকিংয়ে মাদক নয়, উদ্ধার ‘নাবালিকা কনে’! সবং পুলিশের তৎপরতায় মাঝরাস্তায় রুখল বাল্যবিবাহ

    নাকা চেকিংয়ে মাদক নয়, উদ্ধার ‘নাবালিকা কনে’! সবং পুলিশের তৎপরতায় মাঝরাস্তায় রুখল বাল্যবিবাহ

    গ্যাসের আকালে জ্বলল না উনুন, সিলিন্ডার উল্টে বেরল জল! হুগলির পোলবায় চাঞ্চল্য

    গ্যাসের আকালে জ্বলল না উনুন, সিলিন্ডার উল্টে বেরল জল! হুগলির পোলবায় চাঞ্চল্য

    অসাধ্য সাধন বনগাঁয়! বাইক দুর্ঘটনায় কাটা কান জটিল অস্ত্রোপচারে জোড়া লাগালেন চিকিৎসকরা

    অসাধ্য সাধন বনগাঁয়! বাইক দুর্ঘটনায় কাটা কান জটিল অস্ত্রোপচারে জোড়া লাগালেন চিকিৎসকরা

    ভোটের মুখে নিউ টাউনে নীতিন-লিয়েন্ডার রুদ্ধদ্বার বৈঠক! প্রচার সামলাতে প্রার্থীদের ‘টেনশন’ কমাল বিজেপি

    ভোটের মুখে নিউ টাউনে নীতিন-লিয়েন্ডার রুদ্ধদ্বার বৈঠক! প্রচার সামলাতে প্রার্থীদের ‘টেনশন’ কমাল বিজেপি
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.