আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, কড়া নজরদারিতে ৭ লক্ষ পরীক্ষার্থী; মোবাইল রুখতে জারি চরম হুঁশিয়ারি

রাজ্যে আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজারের কিছু বেশি। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য রাজ্যজুড়ে ৮২২টি প্রধান ভেন্যু-সহ মোট ২,১০৩টি কেন্দ্রে আসন বিন্যাস করা হয়েছে। এর মধ্যে ১০৪টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

সংসদ জানিয়েছে, চতুর্থ সেমেস্টারের পাশাপাশি এদিন থেকেই তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও চলবে। পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নিয়মাবলি জারি করা হয়েছে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মোবাইল ফোন বা অন্য কোনও আধুনিক যোগাযোগ যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। এমনকি অনুমোদনহীন ক্যালকুলেটরও সঙ্গে রাখা যাবে না। কেউ এই নিয়ম লঙ্ঘন করলে তাঁর সম্পূর্ণ পরীক্ষাই বাতিল করে দেওয়া হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছে সংসদ। পরীক্ষার্থীদের সুবিধার্থে ভেন্যুগুলিতে বিশেষ নজরদারি টিম মোতায়েন করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    নিউজ ডেস্ক: ছুটির রেশ কাটতে না কাটতেই ফের প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। পরিস্থিতি বিবেচনা করে উত্তর ও…

    Share on Social Media

    রক্তের আকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’! মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ৮১ কর্মী ভোটের ডিউটিতে

    নিউজ ডেস্ক: একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে লোকসভা ভোটের দামামা— এই জোড়া ফলায় রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তসংকট এখন চরমে। ঠিক এই ‘ইমার্জেন্সি’ পরিস্থিতিতেই রাজ্যের প্রধান সরকারি রক্তভাণ্ডার, মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সিএএ-র কবচে জামিন বাংলাদেশি মহিলার! বনগাঁয় নাগরিকত্ব নিয়ে তৃণমূল-বিজেপি তর্জা তুঙ্গে

    সিএএ-র কবচে জামিন বাংলাদেশি মহিলার! বনগাঁয় নাগরিকত্ব নিয়ে তৃণমূল-বিজেপি তর্জা তুঙ্গে

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    রক্তের আকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’! মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ৮১ কর্মী ভোটের ডিউটিতে

    রক্তের আকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’! মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ৮১ কর্মী ভোটের ডিউটিতে

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    তেলের আকাল ও ভোটের ডিউটি: জোড়া ফলায় বিদ্ধ রাজ্যের গণপরিবহণ, নাজেহাল আমজনতা

    তেলের আকাল ও ভোটের ডিউটি: জোড়া ফলায় বিদ্ধ রাজ্যের গণপরিবহণ, নাজেহাল আমজনতা

    বালি জুট মিল কোয়ার্টারে হাড়হিম করা ঘটনা! স্ত্রীকে খুনের পর তিন সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

    বালি জুট মিল কোয়ার্টারে হাড়হিম করা ঘটনা! স্ত্রীকে খুনের পর তিন সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.