আরজি করের লিফট বিপর্যয় গড়াল আদালতে, জনস্বার্থ মামলার অনুমতি দিলেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে লিফট দুর্ঘটনায় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা এবার পৌঁছাল কলকাতা হাইকোর্টে। সোমবার এই বিষয়টি প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টিগোচর করা হলে, তিনি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করার অনুমতি দিয়েছেন। আদালতের হস্তক্ষেপে হাসপাতালের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণের গলদ নিয়ে আইনি লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হল।

গত শুক্রবার ভোরে ঘটে যাওয়া সেই ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। অসুস্থ ছেলেকে নিয়ে শৌচালয়ে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় ট্রমা কেয়ারের লিফটটি। অভিযোগ, লিফটের দরজায় আটকে গিয়ে সিমেন্টের দেওয়ালে ঘষটে মৃত্যু হয় অরূপবাবুর। এই ঘটনায় ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখা তদন্ত শুরু করেছে এবং তিন লিফটম্যান ও দুই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিশ খতিয়ে দেখছে, কেন বারবার অভিযোগ সত্ত্বেও লিফটটি মেরামত করা হয়নি।

২০২৪ সালের অগস্ট মাসে আরজি করে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন। কিন্তু সাম্প্রতিক এই লিফট বিপর্যয় এবং তার পরেই স্ট্রেচার না পেয়ে এক প্রৌঢ় রোগীর মৃত্যুর অভিযোগ প্রমাণ করছে যে পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। মামলাকারীর আইনজীবী আদালতে জানিয়েছেন, সরকারি হাসপাতালের এই চূড়ান্ত অব্যবস্থা সাধারণ মানুষের জীবন বিপন্ন করছে। হাইকোর্ট মামলাটি গ্রহণ করায় এখন দেখার, আরজি কর কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে আদালত কী কড়া পদক্ষেপ নেয়।

Share on Social Media
  • Related Posts

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    নিউজ ডেস্ক: সিঙ্গুরের জমি আন্দোলন নিয়ে রাজ্যের স্কুল পাঠ্যবইয়ে ‘বিকৃত ইতিহাস’ পড়ানো হচ্ছে— এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ…

    Share on Social Media

    নিরাপত্তা ছাপিয়ে এবার আরজি করে ‘কর্মী’ সেজে ছিনতাই! কড়া পাহারার মাঝেই খোয়া গেল ৬ হাজার টাকা

    নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে অব্যবস্থা আর রোগী মৃত্যুকে কেন্দ্র করে যখন চারপাশ উত্তাল, ঠিক তখনই সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। খোদ হাসপাতাল চত্বরেই ‘কর্মী’ পরিচয় দিয়ে এক ব্যক্তির…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    নিরাপত্তা ছাপিয়ে এবার আরজি করে ‘কর্মী’ সেজে ছিনতাই! কড়া পাহারার মাঝেই খোয়া গেল ৬ হাজার টাকা

    নিরাপত্তা ছাপিয়ে এবার আরজি করে ‘কর্মী’ সেজে ছিনতাই! কড়া পাহারার মাঝেই খোয়া গেল ৬ হাজার টাকা

    ময়নাগুড়িতে দুঃসাহসিক চুরি! তিস্তা ব্যারেজ বাংলো থেকে ‘ব্র্যান্ডেড’ সোফা নিয়ে চম্পট দুষ্কৃতীরা

    ময়নাগুড়িতে দুঃসাহসিক চুরি! তিস্তা ব্যারেজ বাংলো থেকে ‘ব্র্যান্ডেড’ সোফা নিয়ে চম্পট দুষ্কৃতীরা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.