আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

নিউজ ডেস্ক: আর জি কর হাসপাতালের লিফট দুর্ঘটনার তদন্তে এবার নয়া মোড়। শিয়ালদহ নিম্ন আদালত অভিযুক্ত দুই নিরাপত্তারক্ষীর জামিন মঞ্জুর করলেও তার বিরোধিতা করে উচ্চ আদালতের (প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালত) দ্বারস্থ হয়েছে সরকার পক্ষ। শুক্রবার মুখ্য সরকারি কৌঁসুলি তপন রায় জানান, ধৃতদের জামিন খারিজের আবেদন জানিয়ে পিটিশন দাখিল করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। ওই দিনই ঘটনার কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার পক্ষের দাবি, আগামী ১৭ তারিখ শুনানির সময় জামিনের জোরালো বিরোধিতা করা হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় অভিযুক্ত বাকি তিন লিফটম্যান বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। পুলিশ ও সরকারি আইনজীবীদের দাবি, তদন্তে দেখা গিয়েছে যে দুর্ঘটনার সময় ওই তিন লিফটম্যান চরম গাফিলতি করেছিলেন। অভিযোগ, কর্তব্য পালন না করে ওই সময় তাঁরা অঘোরে ঘুমোচ্ছিলেন। সঠিক সময় পদক্ষেপ করলে এই বড় ধরনের অঘটন এড়ানো সম্ভব ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। তাঁদের এই দায়িত্বজ্ঞানহীনতার ফলেই হাসপাতালে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Share on Social Media
  • Related Posts

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙা হিংসা মামলায় নয়া মোড়। এবার থেকে জেল থেকে ভার্চুয়ালের বদলে সশরীরে আদালতে হাজিরা দেবেন অভিযুক্তরা। শুক্রবার কলকাতার এনআইএ (NIA) বিশেষ আদালতের বিচারক সুকুমার রায় এই আবেদন…

    Share on Social Media

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর

    নিউজ ডেস্ক: জোকায় এসআইআর (SIR) আপিল ট্রাইবুনালের দপ্তরের কাজ এখন অন্তিম লগ্নে। খুব শীঘ্রই জোকায় স্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে বসবে এই বিশেষ আদালত। সেখানে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি ভোটারদের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.