ক্রেডিট কার্ডের ফাঁদ সল্টলেকে, প্রবীণের ৩ লক্ষ টাকা হাতিয়ে ধৃত পানিহাটির যুবক

নিউজ ডেস্ক: সল্টলেকের ই সি ব্লকের এক ৭০ বছরের প্রবীণ ক্রেডিট কার্ডের বিজ্ঞাপনে পা দিয়ে চরম বিপাকে পড়লেন। কার্ড তো দূরস্ত, উল্টে তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ৩ লক্ষ ১৬ হাজার টাকা! বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে পানিহাটির নাটাগড় থেকে সত্যজিৎ দাস নামে এক অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। এই প্রতারণা চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই প্রবীণ সম্প্রতি একটি বিজ্ঞাপনে ক্রেডিট কার্ডের লোভনীয় অফার দেখে যোগাযোগ করেন। নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে কার্ডের জন্য আবেদন জানান। এরপর তাঁর কাছে একটি ফোন আসে এবং তাঁকে হোয়াটস্যাপে পাঠানো একটি ডট এপিকে (.apk) ফাইল ডাউনলোড করতে বলা হয়। প্রতারকরা ফোনে তাঁকে জানায়, কার্ডের অ্যাক্টিভেশনের জন্য কিছু তথ্য বদল করতে হবে, যা এই অ্যাপের মাধ্যমেই সম্ভব। সরল বিশ্বাসে প্রবীণ সেই অ্যাপ ডাউনলোড করে কিছু তথ্য পরিবর্তন করতেই তাঁর ফোনে পরপর চারটি লেনদেনের মেসেজ আসে। মুহূর্তের মধ্যে তাঁর ক্রেডিট কার্ড থেকে ৩ লক্ষ ১৬ হাজার টাকা উধাও হয়ে যায়।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই প্রবীণ দ্রুত ব্যাংকে যোগাযোগ করেন এবং ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের করেন। এরপর ৭ মার্চ বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ সত্যজিতের সন্ধান পায় এবং তাকে পানিহাটি থেকে গ্রেপ্তার করে। এই ধরনের অজানা অ্যাপ ডাউনলোড করার আগে সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে বিধাননগর পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    দোকানের নাম টাঙালেও দিতে হবে কর! পুরসভার ‘গ্লোসাইন’ নোটিসে মাথায় হাত ব্যবসায়ীদের

    নিউজ ডেস্ক: ব্যবসার মন্দার বাজারে এবার খোদ দোকানের নামফলক বা ব্র্যান্ডিং নিয়ে চরম বিড়ম্বনায় পড়লেন কলকাতার ব্যবসায়ীরা। নিজের দোকানের নাম গ্লোসাইন বোর্ড বা এলইডি আলোয় সাজালে এখন থেকে গুনতে হবে…

    Share on Social Media

    বিশ্বাস ভাঙল ‘চেনা’ ফলওয়ালা, নেতাজিনগরে বৃদ্ধাকে কুপিয়ে খুনের চেষ্টা ও সোনার গয়না লুঠের অভিযোগে ধৃত ১

    নিউজ ডেস্ক: খাস কলকাতায় ফের একাকী বৃদ্ধাকে টার্গেট! দিনের আলোয় বাড়ির গাছে জল দেওয়ার ছলনায় ঢুকে ৭৮ বছরের বৃদ্ধাকে ছুরি দিয়ে কোপানোর এবং সোনার গয়না লুঠের অভিযোগে শোরগোল পড়ল নেতাজিনগর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    জুটমিল কর্মীর রহস্যমৃত্যু বাউড়িয়ায়, সঙ্গিনীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে শ্রীঘরে প্রেমিক

    জুটমিল কর্মীর রহস্যমৃত্যু বাউড়িয়ায়, সঙ্গিনীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে শ্রীঘরে প্রেমিক

    অসুস্থ মেয়ের ডায়ালিসিস করাতে যাওয়াই হলো কাল, ইসলামপুরে দুই বাইকের সংঘর্ষে মৃত ২

    অসুস্থ মেয়ের ডায়ালিসিস করাতে যাওয়াই হলো কাল, ইসলামপুরে দুই বাইকের সংঘর্ষে মৃত ২

    নিখোঁজ নাবালকের মর্মান্তিক পরিণতি! শিলিগুড়িতে ১০ বছরের সৎছেলেকে খুন করে ক্যানেলে ফেলল ঘাতক বাবা

    নিখোঁজ নাবালকের মর্মান্তিক পরিণতি! শিলিগুড়িতে ১০ বছরের সৎছেলেকে খুন করে ক্যানেলে ফেলল ঘাতক বাবা

    কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, মানিকচকের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! দমকল না আসায় ক্ষোভ

    কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, মানিকচকের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! দমকল না আসায় ক্ষোভ

    শৌচালয়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, স্কুল ছুটি না হতেই তালা দিয়ে উধাও শিক্ষকেরা! গঙ্গারামপুরে চাঞ্চল্য

    শৌচালয়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, স্কুল ছুটি না হতেই তালা দিয়ে উধাও শিক্ষকেরা! গঙ্গারামপুরে চাঞ্চল্য

    ভোটের মুখে উত্তরবঙ্গে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে ২ কোটির মাদক-সহ ধৃত ২

    ভোটের মুখে উত্তরবঙ্গে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে ২ কোটির মাদক-সহ ধৃত ২
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.