খণ্ডঘোষে চলত ভুয়ো ট্রেনিং! রেলে চাকরির নামে জালিয়াতি চক্রের ‘কিংপিন’ পাকড়াও

নিউজ ডেস্ক: রেলে চাকরি দেওয়ার টোপ দিয়ে বর্ধমানের খণ্ডঘোষে বসে ভুয়ো প্রশিক্ষণ শিবির চালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কলকাতার তালতলা থানার পুলিশ। ধৃতের নাম রাজু দাস। তদন্তকারীদের দাবি, রেলে নিয়োগ দুর্নীতির এই চক্রের অন্যতম ‘কিংপিন’ বা পান্ডা হলো এই রাজু। শুক্রবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ১৬ এপ্রিল পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার এক বাসিন্দা তাঁর দুই ছেলেকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার জন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। দুই যুবকের চাকরির বিনিময়ে তাঁদের কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, বিশ্বাসযোগ্যতা বাড়াতে তাঁদের খণ্ডঘোষে নিয়ে গিয়ে রেলের কাজের রীতিমতো ‘প্রশিক্ষণ’ দেওয়া শুরু করে রাজু। পরে ওই পরিবার বুঝতে পারে যে গোটা প্রক্রিয়াটিই ভুয়ো।

এই প্রতারণা মামলার তদন্তে নেমে পুলিশ এর আগেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের জেরা করেই এই চক্রের মূল হোতা রাজু দাসের হদিস পায় পুলিশ। এরপর বৃহস্পতিবার স্থানীয় পুলিশের সহযোগিতায় খণ্ডঘোষে হানা দিয়ে রাজুকে পাকড়াও করে তালতলা থানার একটি বিশেষ দল।

শুক্রবার আদালতে শুনানির সময় ধৃতের আইনজীবী যে কোনও শর্তে জামিনের আবেদন জানালেও সরকারি কৌঁসুলি তার তীব্র বিরোধিতা করেন। সরকারি আইনজীবীর সওয়াল ছিল, অভিযুক্ত প্রভাবশালী এবং জামিন পেলে সে তথ্যপ্রমাণ লোপাট করে পালিয়ে যেতে পারে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জামিনের আবেদন নাকচ করে অভিযুক্তকে পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। এই জালিয়াতি চক্রের জাল আর কতদূর বিস্তৃত এবং রাজুর সঙ্গে রেলের কোনও অসাধু কর্মীর যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Share on Social Media
  • Related Posts

    নির্বাচন কমিশনারকে ‘ভ্যানিশ কুমার’ কটাক্ষ! খণ্ডঘোষের জয়েন্ট বিডিওর বিরুদ্ধে এবার এফআইআর

    নিউজ ডেস্ক: স্রেফ সাসপেনশনই নয়, এবার আইনি বিপাকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের জয়েন্ট বিডিও তথা এআরও (ARO) জ্যোৎস্না খাতুন। সরকারি পদে থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমাজমাধ্যমে ‘আপত্তিকর’ পোস্ট করার অভিযোগে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.