খোদ বিএলও-র নামই ‘বিচারাধীন’! ভোটার তালিকায় নজিরবিহীন বিভ্রাট, উত্তাল চাঁচল

নিউজ ডেস্ক: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই রণক্ষেত্রের চেহারা নিল মালদহের চাঁচল-১ ব্লকের বিরস্থল এলাকা। ২৪৬ নম্বর বুথ সংলগ্ন এলাকায় তালিকা নিয়ে ব্যাপক অসঙ্গতির অভিযোগ তুলে বিএলও-র (BLO) বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সংশ্লিষ্ট বুথের বিএলও মোস্তাফিজুর রহমানকে দীর্ঘক্ষণ তাঁর বাড়িতেই আটকে রাখা হয়। প্রশাসনের গাফিলতিতে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

জানা গিয়েছে, বিরস্থলের ওই বুথে মোট ১১৭৫ জন ভোটারের মধ্যে অন্তত ১০৮ জনের নাম ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছে। গ্রামবাসীদের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর তাঁরা নিয়ম মেনে সমস্ত বৈধ নথিপত্র জমা দিয়েছিলেন, তারপরেও কেন তাঁদের নাম মূল তালিকায় ফিরল না, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। শুক্রবার ক্ষুব্ধ জনতা মোস্তাফিজুর রহমানের বাড়ি ঘিরে ধরলে চরম উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণেই তাঁরা আজ নিজের দেশে ‘পরিচয়হীন’ হওয়ার আশঙ্কায় ভুগছেন।

তবে এই ঘটনার সবথেকে আশ্চর্যজনক মোড় আসে বিএলও-র স্বীকারোক্তিতে। উত্তেজিত জনতার সামনে মোস্তাফিজুর রহমান জানান, তিনি নিজে সরকারি কর্মী হওয়া সত্ত্বেও তাঁর নিজের নামও ওই ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে! তিনি সাফ জানিয়ে দেন যে, বিষয়টি তাঁর এক্তিয়ারের বাইরে এবং তিনি নিজেও এর শিকার। বিএলও-র এই অসহায়তার কথা শোনার পর বিক্ষোভ কিছুটা থিতিয়ে এলেও এলাকায় এখনও পুলিশি নজরদারি রয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

Share on Social Media
  • Related Posts

    ২২ গজে স্কুটার নিয়ে মহিলার হানা! দুর্গাপুরে ক্রিকেট টুর্নামেন্টে ধুন্ধুমার, জখম পুলিশ

    নিউজ ডেস্ক: টানটান উত্তেজনার সেমিফাইনাল ম্যাচ। গ্যালারি ভর্তি দর্শক। ঠিক সেই সময় খেলার মাঝপথেই পিচের ওপর স্কুটার চালিয়ে ঢুকে পড়লেন এক মহিলা! রবিবার বিকেলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ‘৫৪ ফুটের চয়ন…

    Share on Social Media

    দিনহাটায় শিউরে ওঠা দুর্ঘটনা! ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ শ্রমিক

    নিউজ ডেস্ক: ছুটির দিনের পড়ন্ত বিকেলে ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহারের দিনহাটা। ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকায় কাজ সেরে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন পাঁচজন পাথর শ্রমিক। লোহার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ২২ গজে স্কুটার নিয়ে মহিলার হানা! দুর্গাপুরে ক্রিকেট টুর্নামেন্টে ধুন্ধুমার, জখম পুলিশ

    ২২ গজে স্কুটার নিয়ে মহিলার হানা! দুর্গাপুরে ক্রিকেট টুর্নামেন্টে ধুন্ধুমার, জখম পুলিশ

    দিনহাটায় শিউরে ওঠা দুর্ঘটনা! ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ শ্রমিক

    দিনহাটায় শিউরে ওঠা দুর্ঘটনা! ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ শ্রমিক

    ভোটার তালিকায় বিডিও-র নামও ‘উধাও’! নজিরবিহীন বিভ্রাটে তটস্থ জলপাইগুড়ি

    ভোটার তালিকায় বিডিও-র নামও ‘উধাও’! নজিরবিহীন বিভ্রাটে তটস্থ জলপাইগুড়ি

    পশ্চিম বর্ধমানে ভোটার তালিকায় বড়সড় রদবদল, ছাঁটাই ৩ লক্ষ ২০ হাজার নাম

    পশ্চিম বর্ধমানে ভোটার তালিকায় বড়সড় রদবদল, ছাঁটাই ৩ লক্ষ ২০ হাজার নাম

    চা বলয়ে নক্ষত্রপতন, প্রয়াত শ্রমিক নেতা মণি কুমার দার্ণাল

    চা বলয়ে নক্ষত্রপতন, প্রয়াত শ্রমিক নেতা মণি কুমার দার্ণাল

    খোদ বিএলও-র নামই ‘বিচারাধীন’! ভোটার তালিকায় নজিরবিহীন বিভ্রাট, উত্তাল চাঁচল

    খোদ বিএলও-র নামই ‘বিচারাধীন’! ভোটার তালিকায় নজিরবিহীন বিভ্রাট, উত্তাল চাঁচল
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.