চলন্ত বাসে ৫০ হাজার পকেটমারি! আমহার্স্ট স্ট্রিটে লালবাজারের জালে কুখ্যাত ‘হাতিম’, উদ্ধার বড় অঙ্কের টাকা

নিউজ ডেস্ক: খাস কলকাতার চলন্ত বাসে দুঃসাহসিক পকেটমারি! যাত্রীর পকেট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মহম্মদ শাওবাজ ওরফে ‘হাতিম’ নামে এক যুবককে গ্রেপ্তার করল লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া টাকার বড় অংশই উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার দুপুরে ধৃতকে আলিপুর আদালতে পেশ করার কথা রয়েছে।

কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল গত ৭ মার্চ বিকেলে। ২১৫/১ রুটের একটি বেসরকারি বাসে চড়ে যাচ্ছিলেন জনৈক যাত্রী। বাসটি যখন মানিকতলা মোড়ের কাছাকাছি পৌঁছায়, তখনই কৌশলে তাঁর প্যান্টের পকেট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। টাকা খোয়া যাওয়ার বিষয়টি টের পেয়েই ওই যাত্রী আমহার্স্ট স্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গোয়েন্দা জালে ‘হাতিম’:

অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে স্থানীয় পুলিশ এবং লালবাজারের ওয়াচ শাখার অভিজ্ঞ গোয়েন্দারা। বাস রুট এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় তল্লাশি। দীর্ঘ অনুসন্ধানের পর রাজাবাগান এলাকার বাসিন্দা মহম্মদ শাওবাজ ওরফে হাতিমের হদিশ মেলে। গোপন অভিযানে তাকে গ্রেপ্তার করার পর শুরু হয় ম্যারাথন জেরা।

উদ্ধার হওয়া টাকা:

জেরার মুখে ভেঙে পড়ে চুরির কথা কবুল করে ধৃত শাওবাজ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই খোয়া যাওয়া ৫০ হাজার টাকার মধ্যে সাড়ে ৪২ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন গোয়েন্দারা। বাকি টাকা সে খরচ করে ফেলেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সতর্কবার্তা ও তদন্ত:

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হাতিম একা নয়, এই ধরণের পকেটমারি চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে। বিশেষ করে অফিস টাইমে ভিড় বাসের সুযোগ নিয়ে এই চক্রটি সক্রিয় হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের বাকি পান্ডাদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে লালবাজার। বাসে যাতায়াতের সময় যাত্রীদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    রাহুলের মৃত্যুতে উত্তাল টলিউড! মহিলা কমিশনের পদ ছাড়তে চান লীনা গঙ্গোপাধ্যায়, ‘৪০ মিনিট জলে ডুবে থাকার’ তথ্য অস্বীকার প্রযোজনা সংস্থার

    নিউজ ডেস্ক: ওড়িশার তালসারিতে ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-র শ্যুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। এই ঘটনার জেরে এবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ…

    Share on Social Media

    আর জি কর লিফট-বিপর্যয়: দুই রক্ষীর শর্তসাপেক্ষ জামিন, ৩ এপ্রিল পর্যন্ত শ্রীঘরেই ৩ লিফটম্যান

    নিউজ ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফট ছিঁড়ে দুর্ঘটনার ঘটনায় আইনি লড়াইয়ে নয়া মোড়। বুধবার শিয়ালদহ আদালত এই মামলায় ধৃত দুই নিরাপত্তা রক্ষীকে শর্তসাপেক্ষ জামিন দিলেও, তিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মাটি খুঁড়তেই বেরোল মানুষের হাড়! সিউড়িতে পুলিশের ওপর নজিরবিহীন হামলা, রক্তাক্ত আইসি-সহ ৪

    মাটি খুঁড়তেই বেরোল মানুষের হাড়! সিউড়িতে পুলিশের ওপর নজিরবিহীন হামলা, রক্তাক্ত আইসি-সহ ৪

    বিদেশে ওড়াবেন তেরঙা, অথচ দেশেই ‘পরিচয়হীন’! রানাঘাটের স্বর্ণপদক জয়ী অ্যাথলিটের নাম উধাও ভোটার তালিকা থেকে

    বিদেশে ওড়াবেন তেরঙা, অথচ দেশেই ‘পরিচয়হীন’! রানাঘাটের স্বর্ণপদক জয়ী অ্যাথলিটের নাম উধাও ভোটার তালিকা থেকে

    রাহুলের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের সমুদ্র-বিপর্যয়! তাজপুরে জোড়া মৃত্যু সোদপুরের দুই চিকিৎসকের

    রাহুলের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের সমুদ্র-বিপর্যয়! তাজপুরে জোড়া মৃত্যু সোদপুরের দুই চিকিৎসকের

    ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে সিবিআই-কে যুক্ত করার নির্দেশ, অস্বস্তিতে নবান্ন

    ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে সিবিআই-কে যুক্ত করার নির্দেশ, অস্বস্তিতে নবান্ন

    সাবধান! ব্যাঙ্কের জাল অ্যাপের ফাঁদে কলকাতায় ২৩ লক্ষের জালিয়াতি, গুগল-কে কড়া চিঠি দিচ্ছে লালবাজার

    সাবধান! ব্যাঙ্কের জাল অ্যাপের ফাঁদে কলকাতায় ২৩ লক্ষের জালিয়াতি, গুগল-কে কড়া চিঠি দিচ্ছে লালবাজার

    ভোটের মুখে ফের সক্রিয় এনআইএ! ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তলব ভগবানপুরের তৃণমূল প্রার্থী মানব পড়ুয়াকে

    ভোটের মুখে ফের সক্রিয় এনআইএ! ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তলব ভগবানপুরের তৃণমূল প্রার্থী মানব পড়ুয়াকে
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.