ছাগল চুরির কথা ফাঁস করায় খুন হতে হয়েছিল বন্ধুকে, ৫ বছর পর দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া: প্রতিবেশী ছাগল চুরি করে পিকনিক করেছিলেন বন্ধুরা। সেই খবর মালিকের কানে পৌঁছে দেওয়াই কাল হয়েছিল তপন মালিকের। চরম আক্রোশে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের দায়ে পাঁচ বছর পর দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল চুঁচুড়া আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রিন্টু শূর দোষী সাব্যস্ত দুই যুবক অনুপম দাস ও অরুণ পাশোয়ানের এই সাজা ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১২ জুলাই চুঁচুড়ার নন্দীর মাঠ এলাকায় কয়েকজন যুবক মিলে পিকনিক করছিলেন। অভিযোগ ছিল, এক প্রতিবেশীর ছাগল চুরি করে সেই মাংস দিয়ে ভোজ চলছিল। স্থানীয় বাসিন্দা তপন মালিক সেই চুরির কথা মালিককে জানিয়ে দিলে এলাকায় শোরগোল পড়ে যায়। ওই দিনই বিকেলে তপনকে একা পেয়ে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। ঘটনার রাতেই তপনকে তাঁর বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে নন্দীর মাঠ এলাকা থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

তপনের মা রিতা মালিক চুঁচুড়া থানায় চার জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন। সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, তদন্ত শেষে ২০২১ সালের ৮ অক্টোবর পুলিশ চার্জশিট জমা দেয়। মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জন আদালতের সামনে সাক্ষ্য দেন। দীর্ঘ শুনানির পর তথ্যপ্রমাণের অভাবে চার জনের মধ্যে দুই জনকে আদালত মুক্তি দিলেও, অনুপম ও অরুণের বিরুদ্ধে খুনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। বিচারক তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

Share on Social Media
  • Related Posts

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন এক জটিলতা দেখা দিয়েছে। প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারের নাম ‘বিচারাধীন’ (Under…

    Share on Social Media

    অগ্নিমূল্যের বাজারে প্রচারের খরচ বাড়াল কমিশন, বিধানসভায় প্রার্থীর বরাদ্দ ৪০ লক্ষ

    নিউজ ডেস্ক: আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে বিধানসভা নির্বাচনের প্রার্থীদের জন্য স্বস্তির খবর শোনাল জাতীয় নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে প্রত্যেক প্রার্থী প্রচারের কাজে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। ২০১৬…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর, বর্ধমানের বেচারহাটে শোকের ছায়া

    দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর, বর্ধমানের বেচারহাটে শোকের ছায়া

    অস্ট্রেলিয়া ভ্রমণের টোপ দিয়ে অপহরণ! কলকাতায় বন্দি দুই কাশ্মীরি যুবককে উদ্ধার করল পুলিশ

    অস্ট্রেলিয়া ভ্রমণের টোপ দিয়ে অপহরণ! কলকাতায় বন্দি দুই কাশ্মীরি যুবককে উদ্ধার করল পুলিশ

    মাঝরাতে কেঁপে উঠল সিকিম, মাঙ্গানে ৪.১ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক

    মাঝরাতে কেঁপে উঠল সিকিম, মাঙ্গানে ৪.১ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

    মার্চেই ফিরল শীতের আমেজ! তুষারপাতে সাদা সান্দাকফু, সিকিমে আটকে বহু পর্যটক

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন

    ভোটার তালিকায় নাম নেই? চিন্তার কিছু নেই, অভিযোগ জানাতে ১৯টি ট্রাইবুনাল গড়ল কমিশন
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.