জলাভূমি বাঁচাতে এবার কড়া দাওয়াই, পূর্ব কলকাতায় বেআইনি নির্মাণ ভাঙতে কেন্দ্রীয় বাহিনীর হুঁশিয়ারি হাই কোর্টের

নিউজ ডেস্ক: পূর্ব কলকাতার পরিবেশগতভাবে অতি-সংবেদনশীল জলাভূমি দখল করে একের পর এক বেআইনি নির্মাণ নিয়ে এবার চরম কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিংহ সাফ জানিয়ে দিলেন, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ওই সব অবৈধ কাঠামো ভাঙতে হবে। এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত।

আদালত সূত্রে খবর, পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে প্রায় ৫০০টিরও বেশি বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ তুলে একটি মামলা দায়ের হয়। এর আগের শুনানিতে আদালত নির্দেশ দিয়েছিল, পুলিশের সাহায্য নিয়ে পুরসভাকে ওই সব নির্মাণ গুঁড়িয়ে দিতে হবে। কিন্তু সোমবার শুনানির সময় দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের জমা দেওয়া রিপোর্ট দেখে ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি। তাঁর মন্তব্য, “বাস্তবে কোনও কাজ হচ্ছে না, অথচ একের পর এক রিপোর্ট জমা পড়ছে। আমি আর রিপোর্ট দেখতে চাই না, নির্দেশ কার্যকর হয়েছে কি না তা দেখতে চাই।”

অন্য দিকে, পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চৌবাগা-সহ একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নির্মাণ ভাঙতে গিয়ে প্রবল জনবিক্ষোভের মুখে পড়েছেন আধিকারিকেরা। এই অজুহাত শোনার পরেই বিচারপতি সিংহ কড়া সুরে জানান, রাজ্য এবং পুরসভা যদি আদালতের নির্দেশ কার্যকর করতে ব্যর্থ হয়, তবে কেন্দ্রের সহযোগিতা নেওয়া হবে। আগামী ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। শহরকে পরিবেশের হাত থেকে বাঁচাতে আদালতের এই নজিরবিহীন কড়া নির্দেশ রাজ্য প্রশাসনের ওপর প্রবল চাপ তৈরি করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Share on Social Media
  • Related Posts

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    নিউজ ডেস্ক: ভোটের ময়দানে এবার পরিচয় ভাঁড়িয়ে ছাপ্পা ভোট রুখতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। ওড়না বা কাপড়ে মুখ ঢেকে কেউ যাতে পরিচয় গোপন করে বুথে ঢুকতে না পারেন, তা…

    Share on Social Media

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙা হিংসা মামলায় নয়া মোড়। এবার থেকে জেল থেকে ভার্চুয়ালের বদলে সশরীরে আদালতে হাজিরা দেবেন অভিযুক্তরা। শুক্রবার কলকাতার এনআইএ (NIA) বিশেষ আদালতের বিচারক সুকুমার রায় এই আবেদন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.