জেমস লং সরণিতে মাঝরাতে রক্তক্ষয়ী দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দুই বাইক আরোহীর

নিজস্ব সংবাদদাতা-

ফের রাতের কলকাতায় বেপরোয়া গতির বলি দুই যুবক। রবিবার গভীর রাতে বেহালার জেমস লং সরণিতে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই বাইক আরোহীর। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আনন্দ প্রিয়দর্শী ও ফৈয়াজ জামান মল্লিক। দুই যুবকেরই বয়স মাত্র ২৩ বছর। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে জেমস লং সরণি এবং পূর্ব পাড়া রোডের ক্রসিংয়ে।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত তখন প্রায় সাড়ে ৩টে। বাইকে চেপে জেমস লং সরণি দিয়ে যাচ্ছিলেন ওই দুই যুবক। প্রত্যক্ষদর্শীদের অনুমান, মোড়ের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে আসা একটি ঘাতক লরি তাঁদের পিষে দিয়ে বেরিয়ে যায়। আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন দু’জন।

খবর পেয়ে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। লরিটি ধাক্কা মারার পর ঘাতক চালক গাড়ি নিয়ে চম্পট দিয়েছে কি না, কিংবা বাইকটি অন্য কোনও কারণে দুর্ঘটনার মুখে পড়েছিল কি না— তা খতিয়ে দেখতে রাস্তার সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা করা শুরু করেছে পুলিশ। যুবকদের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Share on Social Media
  • Related Posts

    খুদে ছাত্রকে ‘টিসি’ ধরাল স্কুল! ১০ কেজি ওজনের ব্যাগ কাঁধে দৌড় করানোর অভিযোগ, রণক্ষেত্র ফুলবাগান

    নিউজ ডেস্ক: পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে ওঠার আনন্দ মুহূর্তেই বদলে গেল কান্নায়। ৭০ শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করার পুরস্কার হিসেবে এক পড়ুয়াকে হাতে ধরিয়ে দেওয়া হলো ট্রান্সফার সার্টিফিকেট…

    Share on Social Media

    ৩৭ বছর পার! বিচার না হওয়ায় আটকে পেনশন, কোচবিহারের খুনের মামলায় প্রশাসনিক গাফিলতিতে ক্ষুব্ধ হাইকোর্ট

    নিউজ ডেস্ক: ১৯৮৭ সালে কোচবিহারের দিনহাটায় ঘটা এক রক্তক্ষয়ী সংঘর্ষের মামলা গত ৩৭ বছর ধরে ঝুলে থাকায় নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আইনি জটিলতা এবং প্রশাসনিক গাফিলতির জেরে মামলার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    খুদে ছাত্রকে ‘টিসি’ ধরাল স্কুল! ১০ কেজি ওজনের ব্যাগ কাঁধে দৌড় করানোর অভিযোগ, রণক্ষেত্র ফুলবাগান

    খুদে ছাত্রকে ‘টিসি’ ধরাল স্কুল! ১০ কেজি ওজনের ব্যাগ কাঁধে দৌড় করানোর অভিযোগ, রণক্ষেত্র ফুলবাগান

    ৩৭ বছর পার! বিচার না হওয়ায় আটকে পেনশন, কোচবিহারের খুনের মামলায় প্রশাসনিক গাফিলতিতে ক্ষুব্ধ হাইকোর্ট

    ৩৭ বছর পার! বিচার না হওয়ায় আটকে পেনশন, কোচবিহারের খুনের মামলায় প্রশাসনিক গাফিলতিতে ক্ষুব্ধ হাইকোর্ট

    জলপাইগুড়িতে হাড়হিম করা হত্যাকাণ্ড! ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাকে ‘মুণ্ডচ্ছেদ’ করে খুন, উধাও মাথা

    জলপাইগুড়িতে হাড়হিম করা হত্যাকাণ্ড! ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাকে ‘মুণ্ডচ্ছেদ’ করে খুন, উধাও মাথা

    উৎস থেকে মোহনা: দূষণমুক্ত সমুদ্র সৈকতের বার্তা নিয়ে সাইকেলে গঙ্গাসাগরে বারাণসীর শুভম

    উৎস থেকে মোহনা: দূষণমুক্ত সমুদ্র সৈকতের বার্তা নিয়ে সাইকেলে গঙ্গাসাগরে বারাণসীর শুভম

    ভোটের ডিউটিতে সিভিক ভলান্টিয়ার নিষিদ্ধ! কমিশনের কড়া নির্দেশিকা, বদলি ও নিয়োগে নয়া ‘রিজার্ভ’ তালিকা

    ভোটের ডিউটিতে সিভিক ভলান্টিয়ার নিষিদ্ধ! কমিশনের কড়া নির্দেশিকা, বদলি ও নিয়োগে নয়া ‘রিজার্ভ’ তালিকা

    কারখানার বিষাক্ত গ্যাসে অসুস্থ গ্রামবাসী! পাঁচলায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, উত্তপ্ত কুলাই

    কারখানার বিষাক্ত গ্যাসে অসুস্থ গ্রামবাসী! পাঁচলায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, উত্তপ্ত কুলাই
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.