টাকার লোভে মনীষীদের মূর্তি ভাঙচুর! ভগবানপুরে ক্লাব উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র, বিঁধলেন শুভেন্দু

নিউজ ডেস্ক: ক্লাব দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। অভিযোগ, টাকার লোভে ৩৫ বছরের পুরনো একটি স্থানীয় ক্লাব উচ্ছেদ করতে গিয়ে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভগবানপুর ২ ব্লকের পশ্চিম ক্ষিরিশবাড়ী গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য রাজনীতিতে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন।

বিরোধী দলনেতার অভিযোগ, গড়বাড়ী ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই ক্লাবের জায়গাটি এক ডেকোরেটর ব্যবসায়ীর হাতে তুলে দিতেই এই হামলা চালানো হয়েছে। ভিডিও বার্তায় তিনি লেখেন, “টাকা পয়সার গন্ধ পেলে তৃণমূল কংগ্রেসের দিগ্বিদিক জ্ঞান থাকে না। তখন কে মনীষী আর তাঁদের সম্মান— সব চুলোয় যায়!” শুভেন্দুর দাবি, ভোটব্যাঙ্কের রাজনীতিতে বাঙালি অস্মিতার কথা বললেও বাস্তবে টাকার বিনিময়ে মনীষীদের অপমান করতেও পিছপা হয় না শাসক শিবির। এই ঘৃণ্য আচরণের জন্য দায়ী দুষ্কৃতীদের উপযুক্ত খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামজুড়ে ক্ষোভের আগুন জ্বলছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিবহণ কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় চালক ও খালাসিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন…

    Share on Social Media

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    নিউজ ডেস্ক: চৈত্রের তপ্ত রোদ উপেক্ষা করেই বঙ্গ রাজনীতির পারদ চড়াতে আজ ময়দানে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য— বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লগ্নে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.