দমদমে রেলের টানাপড়েনে প্ল্যাটফর্মেই পড়ে রইল ‘দেহ’, দীর্ঘক্ষণ ব্রাত্যই রইল মানবিকতা

নিউজ ডেস্ক: স্টেশনের প্ল্যাটফর্মে নিস্পন্দ হয়ে পড়ে এক ব্যক্তি। যাত্রীদের দাবি, দেহে প্রাণের স্পন্দন নেই। অথচ সেই ‘দেহ’ উদ্ধার করে হাসপাতালে পাঠানো তো দূরস্ত, দায় কার— সেই আইনি তর্কেই কাটল ঘণ্টার পর ঘণ্টা। সোমবার রাতে দমদম স্টেশনে রেল পুলিশ (জিআরপি), আরপিএফ এবং রেল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে দীর্ঘক্ষণ ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝের বেঞ্চে পড়ে রইলেন ওই ব্যক্তি। গভীর রাত পর্যন্ত এই ঘটনায় রেলের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় ও রেল সূত্রে খবর, সোমবার রাত ১০টা নাগাদ বছর পঞ্চাশের ওই ব্যক্তিকে প্ল্যাটফর্মের বেঞ্চে পড়ে থাকতে দেখেন যাত্রীরা। তাঁর পরনে ছিল জ্যাকেট, টি-শার্ট এবং কোমরে গামছা জড়ানো। অনেক ডাকাডাকির পরেও সাড়া না মেলায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় রেল পুলিশ ও আধিকারিকদের। কিন্তু অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ এবং রেলকর্মীরা পৌঁছলেও ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো সদিচ্ছাই দেখাননি কেউ। রাত সাড়ে ১১টা পর্যন্ত একই ভাবে নিস্পন্দ অবস্থায় পড়েছিলেন তিনি।

জিআরপির দাবি, স্টেশনে কেউ অসুস্থ হলে বা মৃত্যু হলে প্রাথমিক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আরপিএফের। অন্যদিকে, রেলের এক কর্মীর বয়ানে উঠে এসেছে চরম অসংবেদনশীলতার ছবি। তাঁর দাবি, ওই ব্যক্তিকে মৃত বলেই মনে হচ্ছে, জীবিত হলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হত। প্রশ্ন উঠছে, সরকারিভাবে চিকিৎসক না আসা পর্যন্ত কাউকে ‘মৃত’ ধরে নিয়ে ফেলে রাখা কতটা যুক্তিসঙ্গত? জিআরপির এক কনস্টেবল জানান, সেই সময় অন্য একটি স্টেশনে দুর্ঘটনা ঘটায় আধিকারিকরা সেদিকে ব্যস্ত ছিলেন এবং রাতে চিকিৎসক পাওয়া যাচ্ছিল না বলেই এই বিলম্ব।

এই দায় ঠেলার পালা এবং প্রশাসনিক উদাসীনতায় দেড় ঘণ্টারও বেশি সময় প্ল্যাটফর্মে পড়ে রইল ওই দেহ। যাত্রীদের ক্ষোভ, যেখানে পুলিশ বা আরপিএফ উদ্যোগ নিলে কোনো আইনি জটিলতার ভয় ছিল না, সেখানে কেন এভাবে মানবিকতাকে বিসর্জন দেওয়া হলো? মঙ্গলবার সকাল পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Share on Social Media
  • Related Posts

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    নিউজ ডেস্ক: ভোটের ময়দানে এবার পরিচয় ভাঁড়িয়ে ছাপ্পা ভোট রুখতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। ওড়না বা কাপড়ে মুখ ঢেকে কেউ যাতে পরিচয় গোপন করে বুথে ঢুকতে না পারেন, তা…

    Share on Social Media

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙা হিংসা মামলায় নয়া মোড়। এবার থেকে জেল থেকে ভার্চুয়ালের বদলে সশরীরে আদালতে হাজিরা দেবেন অভিযুক্তরা। শুক্রবার কলকাতার এনআইএ (NIA) বিশেষ আদালতের বিচারক সুকুমার রায় এই আবেদন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.