দিল্লি পুলিশের জালে আইএসআই ও জামাত যোগের ৮ সন্দেহভাজন, বাংলা ও তামিলনাড়ু থেকে ধৃতদের নিশানায় ছিল বড় শহর?

নিউজ ডেস্ক: বাংলায় বসে নাশকতার বড়সড় ছক কষছিল জঙ্গিরা? দিল্লি পুলিশের সাম্প্রতিক অভিযানে তেমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এল। পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন এবং বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠী জামাতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে মোট ৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সাড়াশাঁসি অভিযানে ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গিয়েছে।

তদন্তকারী সূত্রে খবর, ধৃত ৮ জনের মধ্যে ২ জনকে পশ্চিমবঙ্গ থেকে এবং বাকি ৬ জনকে তামিলনাড়ু থেকে পাকড়াও করা হয়েছে। অভিযোগ, এই সন্দেহভাজনরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। শুধু তাই নয়, বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিভিন্ন বড় শহরে বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল তারা।

দিল্লি পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, ধৃতরা ভুয়ো পরিচয়পত্র ও নকল আধার কার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন শহরে নজরদারি চালাচ্ছিল। তামিলনাড়ুতে ধরা পড়া সন্দেহভাজনরা পোশাক শিল্পে কাজ করার আড়ালে পাক জঙ্গি সংগঠনগুলোর হয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক কনটেন্ট পোস্ট করত। তাদের কাছ থেকে বেশ কিছু নথি, একাধিক মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

ইতিমধ্যেই ধৃতদের কাছ থেকে পাওয়া মোবাইল ও নথিগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের ধারণা, জঙ্গিরা নিজেদের আসল পরিচয় গোপন করতে ভুয়ো আধার কার্ডকে হাতিয়ার করেছিল। এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং ভারতের আর কোন কোন শহরে তাদের স্লিপার সেল রয়েছে, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, কাজের খোঁজে আসা শ্রমিকের ছদ্মবেশে এরা আসলে নাশকতার সলতে পাকাচ্ছিল।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিবহণ কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় চালক ও খালাসিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন…

    Share on Social Media

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    নিউজ ডেস্ক: মালদহের রাজনীতির এক দীর্ঘ ও বর্ণময় অধ্যায়ের অবসান ঘটল। বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.