দুই বছরের শিশুর প্রাণ বাঁচাতে ১৬ কোটির ইঞ্জেকশন! দিশেহারা দিনমজুর বাবা-মা, সাহায্যের আর্তি ভরতপুরে

নিজস্ব সংবাদদাতা- মারণ রোগের থাবায় দু’বছরের শিশুর শৈশব আজ হাসপাতালের বিছানায় বন্দি। মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লকের সালারের সর্মস্তিপুর গ্রামের ওই শিশুর জীবন বাঁচাতে প্রয়োজন ১৬ কোটি টাকার একটি ইঞ্জেকশন। দিনমজুর বাবার পক্ষে যা আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। বিরল রোগ ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি’ (SMA)-তে আক্রান্ত ছোট্ট সোলেমান খানকে ঘিরে এখন উদ্বেগে দিন কাটছে গোটা পরিবারের।

ভরতপুর-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক শীর্ষ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই রোগে আক্রান্ত হলে শরীরের পেশীগুলি ক্রমশ অকেজো হয়ে পড়ে এবং শিশুর শারীরিক বিকাশ স্তব্ধ হয়ে যায়। একমাত্র ১৬ কোটি টাকার ওই ইঞ্জেকশনই সোলেমানের প্রাণ ফিরিয়ে দিতে পারে। সোলেমানের বাবা শাহরুখ খান পেশায় দিনমজুর। শাহরুখ বলেন, “ছেলের জন্মের তিন মাস পরই রোগ ধরা পড়ে। কলকাতা থেকে বেঙ্গালুরু— সব জায়গাতেই ডাক্তাররা একই কথা বলছেন। কিন্তু ১৬ কোটি টাকা আমার মতো মানুষের পক্ষে জোগাড় করা অসম্ভব।” মা নাতমিসা খাতুন ছেলেকে কোলে নিয়ে নিরন্তর চোখের জল ফেলছেন। তাঁর কথায়, “টাকার অভাবে চোখের সামনে ছেলেকে তিলে তিলে মরতে দেখতে হবে? ১৬ লক্ষ টাকা জোগাড় করার ক্ষমতাও আমাদের নেই।”

ঘটনাটি কানে পৌঁছেছে প্রশাসনেরও। কান্দির মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস জানিয়েছেন, পরিবারটিকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সরকারি স্তরে কোনওরকম সাহায্যের বন্দোবস্ত করা যায় কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আপাতত কোনও অলৌকিক ঘটনার আশায় পথ চেয়ে বসে আছে মুর্শিদাবাদের এই অসহায় পরিবার।

Share on Social Media
  • Related Posts

    কুসংস্কারের বেড়া ভেঙে বৌমার ‘কন্যাদান’, বাগডোগরার চা-বাগানে বিদ্যাসাগরী আদর্শে মানবিকতার জয়

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের ছেলের সঙ্গে এক বিধবার বিয়ে দিয়ে যে নজির গড়েছিলেন, আধুনিক যুগে বাগডোগরার কমলাপুর চা-বাগানে যেন তারই এক ভিন্ন আখ্যান রচিত হল। অকালবিধবা পুত্রবধূকে নিজের মেয়ে বানিয়ে, দাঁড়িয়ে…

    Share on Social Media

    সিলিন্ডার বুকিংয়ের ঝক্কি শেষ, জলপাইগুড়িতে ঘরে ঘরে পৌঁছচ্ছে পাইপলাইনের গ্যাস; লক্ষ্যমাত্রা ৩০ হাজার

    রান্নার গ্যাসের সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা কিংবা বুকিংয়ের ঝক্কি— জলপাইগুড়িবাসী এখন এসব থেকে মুক্তি পাওয়ার পথে। শহর ও শহরতলী এলাকায় দ্রুতগতিতে চলছে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা ‘পিএনজি’ (PNG) সংযোগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    কুসংস্কারের বেড়া ভেঙে বৌমার ‘কন্যাদান’, বাগডোগরার চা-বাগানে বিদ্যাসাগরী আদর্শে মানবিকতার জয়

    কুসংস্কারের বেড়া ভেঙে বৌমার ‘কন্যাদান’, বাগডোগরার চা-বাগানে বিদ্যাসাগরী আদর্শে মানবিকতার জয়

    সিলিন্ডার বুকিংয়ের ঝক্কি শেষ, জলপাইগুড়িতে ঘরে ঘরে পৌঁছচ্ছে পাইপলাইনের গ্যাস; লক্ষ্যমাত্রা ৩০ হাজার

    সিলিন্ডার বুকিংয়ের ঝক্কি শেষ, জলপাইগুড়িতে ঘরে ঘরে পৌঁছচ্ছে পাইপলাইনের গ্যাস; লক্ষ্যমাত্রা ৩০ হাজার

    অপহরণকারীদের খপ্পর থেকে ফিরে আমবাগানের মগডালে রাতভর লুকানো, কালিয়াচকে ৯ বছরের আমানের ‘অলৌকিক’ প্রত্যাবর্তন

    অপহরণকারীদের খপ্পর থেকে ফিরে আমবাগানের মগডালে রাতভর লুকানো, কালিয়াচকে ৯ বছরের আমানের ‘অলৌকিক’ প্রত্যাবর্তন

    চোখের জল নয়, ব্যান্ড-বাজনা আর নাচে শতায়ু ঠাকুমাকে বিদায় নাতিদের; হরিশ্চন্দ্রপুরে অনন্য শেষযাত্রা

    চোখের জল নয়, ব্যান্ড-বাজনা আর নাচে শতায়ু ঠাকুমাকে বিদায় নাতিদের; হরিশ্চন্দ্রপুরে অনন্য শেষযাত্রা

    দুই বছরের শিশুর প্রাণ বাঁচাতে ১৬ কোটির ইঞ্জেকশন! দিশেহারা দিনমজুর বাবা-মা, সাহায্যের আর্তি ভরতপুরে

    দুই বছরের শিশুর প্রাণ বাঁচাতে ১৬ কোটির ইঞ্জেকশন! দিশেহারা দিনমজুর বাবা-মা, সাহায্যের আর্তি ভরতপুরে

    সিউড়ি হাসপাতালে মোবাইল বিস্ফোরণে হুলস্থুল, প্রাণভয়ে ছোটাছুটি মায়েদের; তালাবন্ধ ওয়ার্ডে ‘বন্দি’ শিশুদের নিয়ে চরমে আতঙ্ক

    সিউড়ি হাসপাতালে মোবাইল বিস্ফোরণে হুলস্থুল, প্রাণভয়ে ছোটাছুটি মায়েদের; তালাবন্ধ ওয়ার্ডে ‘বন্দি’ শিশুদের নিয়ে চরমে আতঙ্ক
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.

    Receive the latest news

    Subscribe To Our Weekly Newsletter

    Get notified about new articles