‘নাগরিকত্ব দিন, নইলে জ্যান্ত কবর দিন!’ ভোটার তালিকা নিয়ে চাঁচলে কবরে নেমে নজিরবিহীন প্রতিবাদ

নিউজ ডেস্ক: “আমাদের পূর্বপুরুষরা এই মাটিতেই চিরনিদ্রায় শায়িত, অথচ আমরা আজও ব্রাত্য?”— এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক নজিরবিহীন ও চরম প্রতিবাদে সামিল হলেন মালদহের চাঁচলের বাসিন্দারা। বৃহস্পতিবার চাঁচল–১ ব্লকের কলিগ্রাম কবরস্থানে শতাধিক গ্রামবাসী জড়ো হয়ে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল এক ভয়াবহ আর্তি— ‘নাগরিকত্ব দিন, নইলে জ্যান্ত কবর দিন’।

বিক্ষোভকারীদের অভিযোগ, কলিগ্রাম, খানমোড়, শহরবাগ ও নুরগঞ্জ এলাকার অসংখ্য ভোটারের নাম নথিপত্র জমা দেওয়ার পরেও ‘বিচারাধীন’ তালিকায় ফেলে রাখা হয়েছে। তাঁদের দাবি, নাগরিকত্ব নিশ্চিত না হলে বেঁচে থাকার কোনও অর্থ নেই। সেই কারণেই প্রতীকী প্রতিবাদের স্থান হিসেবে তাঁরা কবরস্থানকেই বেছে নেন। বিক্ষোভকারী নুর আলমের দাবি, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে বুথ প্রতি গড়ে পাঁচশোর বেশি ভোটারের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকে রাখা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঁচলের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তৃণমূল নেতা  রফিকুল হোসেনের সরাসরি অভিযোগ, “বিজেপিকে সুবিধা করে দিতেই কমিশন এই ষড়যন্ত্র করছে।” পাল্টা জবাবে বিজেপির উত্তর মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অভিষেক সিংহানিয়া বলেন, “কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়বে না। রাজ্য সরকার সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।” ভোটমুখী মালদহে নাগরিকত্বের এই ‘কবর’ প্রতিবাদ এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।

Share on Social Media
  • Related Posts

    ‘আমি মেশিন নই’, ডিউটি শেষে ট্রেন থামালে চালক! কিশনগঞ্জে ৪ ঘণ্টা আটকে ডেমু, নাকাল যাত্রীরা

    নিউজ ডেস্ক: “আমার ৯ ঘণ্টার ডিউটি শেষ, আর এক পা-ও ট্রেন চালাব না।”— চালকের এই অনড় অবস্থানে বুধবার কার্যত নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কিশনগঞ্জের ঠাকুরগঞ্জ স্টেশন। মালদহ থেকে শিলিগুড়িগামী ৭৫৭১৯…

    Share on Social Media

    উৎসবের দোল বদলে গেল বিষাদে, মানসাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু কিশোরের

    নিউজ ডেস্ক: রঙের উৎসবের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। বুধবার বিকেলে কোচবিহার ১ ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন মানসাই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। চান্দামারি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘নাগরিকত্ব দিন, নইলে জ্যান্ত কবর দিন!’ ভোটার তালিকা নিয়ে চাঁচলে কবরে নেমে নজিরবিহীন প্রতিবাদ

    ‘নাগরিকত্ব দিন, নইলে জ্যান্ত কবর দিন!’ ভোটার তালিকা নিয়ে চাঁচলে কবরে নেমে নজিরবিহীন প্রতিবাদ

    ‘আমি মেশিন নই’, ডিউটি শেষে ট্রেন থামালে চালক! কিশনগঞ্জে ৪ ঘণ্টা আটকে ডেমু, নাকাল যাত্রীরা

    ‘আমি মেশিন নই’, ডিউটি শেষে ট্রেন থামালে চালক! কিশনগঞ্জে ৪ ঘণ্টা আটকে ডেমু, নাকাল যাত্রীরা

    উৎসবের দোল বদলে গেল বিষাদে, মানসাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু কিশোরের

    উৎসবের দোল বদলে গেল বিষাদে, মানসাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু কিশোরের

    মাথাভাঙায় নারকীয়কাণ্ড! তরুণকে বাড়ি থেকে ডেকে গায়ে আগুন ধরিয়ে দিল ৫ বন্ধু, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

    মাথাভাঙায় নারকীয়কাণ্ড! তরুণকে বাড়ি থেকে ডেকে গায়ে আগুন ধরিয়ে দিল ৫ বন্ধু, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

    ভোটার তালিকা থেকে নাম বাদের চক্রান্ত! কমিশনের দপ্তরের সামনে বামেদের রাতভর অবস্থান

    ভোটার তালিকা থেকে নাম বাদের চক্রান্ত! কমিশনের দপ্তরের সামনে বামেদের রাতভর অবস্থান

    ভোটের মুখে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেলেন হুমায়ুন কবীর, বদলালেন দলের নামও

    ভোটের মুখে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেলেন হুমায়ুন কবীর, বদলালেন দলের নামও
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.