পরিষেবায় সেরার সেরা বালুরঘাট জেলা হাসপাতাল, কেন্দ্রীয় মূল্যায়নে টানা চারবার রাজ্যের শীর্ষে দক্ষিণ দিনাজপুর

নিউজ ডেস্ক: চিকিৎসক সংকট থেকে শুরু করে রোগীদের রেফার করার প্রবণতা— সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগের অন্ত নেই সাধারণ মানুষের। কিন্তু সেই সমস্ত প্রতিকূলতা ও সীমাবদ্ধতাকে জয় করেই ফের সাফল্যের শিখরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতাল। কেন্দ্রীয় সরকারের ‘সুশ্রী কায়াকল্প’ (Kayakalp Award 2026) প্রকল্পে টানা চতুর্থবার রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল এই প্রান্তিক হাসপাতালটি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ‘ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার’ প্রতি বছর দেশের হাসপাতালগুলির পরিচ্ছন্নতা, সংক্রমণ নিয়ন্ত্রণ ক্ষমতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রসূতি ও শিশুমৃত্যু হ্রাসের মতো আটটি কঠিন মাপকাঠির ভিত্তিতে এই মূল্যায়ন করে। ২০২৫-২৬ বর্ষের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, ৯৬ শতাংশ নম্বর পেয়ে সেরার শিরোপা ধরে রেখেছে বালুরঘাট। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার স্বরূপ ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে হাসপাতালটির জন্য। তাৎপর্যপূর্ণভাবে, কলকাতা বা শিলিগুড়ির (তালিকায় পঞ্চম স্থান) মতো বড় শহরের হাসপাতালগুলিকে পিছনে ফেলে বালুরঘাটের এই জয়যাত্রা নজর কেড়েছে রাজ্যের স্বাস্থ্য মহলের।

তবে সাফল্যের আবহেও কিছুটা আক্ষেপের সুর শোনা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের গলায়। গত বছর বীরভূমের সিউড়ি হাসপাতালের সঙ্গে যৌথভাবে প্রথম হলেও সেই পুরস্কারের ২৫ লক্ষ টাকা এখনও হাতে পায়নি বালুরঘাট। তবে এবারের বরাদ্দ ৫০ লক্ষ টাকা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ও রোগী পরিষেবার মানোন্নয়নে সরাসরি ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগের কথায়, “প্রচুর খামতি থাকা সত্ত্বেও আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করছি। এই সম্মান আমাদের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।” স্থানীয় স্তরে কিছু অভিযোগ থাকলেও, প্রান্তিক জেলার এই সাফল্যে খুশি জেলার বাসিন্দারাও।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিবহণ কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় চালক ও খালাসিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন…

    Share on Social Media

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    নিউজ ডেস্ক: চৈত্রের তপ্ত রোদ উপেক্ষা করেই বঙ্গ রাজনীতির পারদ চড়াতে আজ ময়দানে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য— বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লগ্নে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.