বন্যপ্রাণ রক্ষায় নয়া কৌশল, গোপন তথ্য সংগ্রহে পুলিশি প্রশিক্ষণ নেবেন বনকর্মীরা; উত্তরবঙ্গে নজিরবিহীন যৌথ নজরদারি

বন্যপ্রাণ পাচার রুখতে এবং চোরাশিকারিদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে এবার আরও পেশাদার হওয়ার পথে বন দপ্তর। গোপন তথ্য সংগ্রহ এবং তার সঠিক বিশ্লেষণ সংক্রান্ত দক্ষতা বাড়াতে এবার পুলিশের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নিতে চলেছেন বনকর্মীরা। মূলত উত্তরবঙ্গের বন্যপ্রাণ, বিশেষ করে গন্ডার সংরক্ষণের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই এই নজিরবিহীন যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি পুলিশ লাইনের কনফারেন্স রুমে পুলিশ ও বন দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বন দপ্তর সূত্রে খবর, গত চার বছরে উত্তরবঙ্গে চোরাশিকারিদের হাতে কোনও গন্ডারের মৃত্যু না হওয়া এক বড় সাফল্য। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের সময় পাচারচক্র বা চোরাশিকারিরা যাতে নতুন করে সক্রিয় হওয়ার সুযোগ না পায়, সেই লক্ষ্যেই পুলিশের সঙ্গে যৌথ নজরদারির পরিকল্পনা করা হয়েছে। বৈঠকে আইজিপি (উত্তরবঙ্গ) ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের পুলিশ সুপার এবং বন দপ্তরের উত্তর মণ্ডলের মুখ্য বনপাল-সহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি জানান, পুলিশের সাহায্যে বনকর্মীদের গোয়েন্দা তথ্য সংগ্রহের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও বনাঞ্চল সংলগ্ন এলাকাগুলিতে নিয়মিত পুলিশ ও বন দপ্তরের যৌথ টহলদারি চলবে। জলপাইগুড়ির পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “বন দপ্তরের প্রয়োজনে পুলিশ সর্বতোভাবে সহযোগিতা করবে। ইন্টেলিজেন্স শেয়ারিং এবং যৌথ টহলদারির মাধ্যমে বন্যপ্রাণীদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” প্রশাসনের এই পদক্ষেপ চোরাশিকারিদের রুখতে বড় হাতিয়ার হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে সিবিআই-কে যুক্ত করার নির্দেশ, অস্বস্তিতে নবান্ন

    নিউজ ডেস্ক: বাংলার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার এক চাঞ্চল্যকর মোড় নিল সুপ্রিম কোর্ট। ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে শীর্ষ আদালতে সরব হলেন মামলাকারীর…

    Share on Social Media

    সাবধান! ব্যাঙ্কের জাল অ্যাপের ফাঁদে কলকাতায় ২৩ লক্ষের জালিয়াতি, গুগল-কে কড়া চিঠি দিচ্ছে লালবাজার

    নিউজ ডেস্ক: ব্যাঙ্কের অ্যাপ ডাউনলোড বা আপগ্রেড করার নাম করে খাস কলকাতায় জাল ছড়াচ্ছে সাইবার অপরাধীরা। সম্প্রতি বেহালা ও বালিগঞ্জের দুই বাসিন্দা এই মরণফাঁদে পা দিয়ে প্রায় ২৩ লক্ষ টাকা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মাটি খুঁড়তেই বেরোল মানুষের হাড়! সিউড়িতে পুলিশের ওপর নজিরবিহীন হামলা, রক্তাক্ত আইসি-সহ ৪

    মাটি খুঁড়তেই বেরোল মানুষের হাড়! সিউড়িতে পুলিশের ওপর নজিরবিহীন হামলা, রক্তাক্ত আইসি-সহ ৪

    বিদেশে ওড়াবেন তেরঙা, অথচ দেশেই ‘পরিচয়হীন’! রানাঘাটের স্বর্ণপদক জয়ী অ্যাথলিটের নাম উধাও ভোটার তালিকা থেকে

    বিদেশে ওড়াবেন তেরঙা, অথচ দেশেই ‘পরিচয়হীন’! রানাঘাটের স্বর্ণপদক জয়ী অ্যাথলিটের নাম উধাও ভোটার তালিকা থেকে

    রাহুলের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের সমুদ্র-বিপর্যয়! তাজপুরে জোড়া মৃত্যু সোদপুরের দুই চিকিৎসকের

    রাহুলের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের সমুদ্র-বিপর্যয়! তাজপুরে জোড়া মৃত্যু সোদপুরের দুই চিকিৎসকের

    ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে সিবিআই-কে যুক্ত করার নির্দেশ, অস্বস্তিতে নবান্ন

    ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে সিবিআই-কে যুক্ত করার নির্দেশ, অস্বস্তিতে নবান্ন

    সাবধান! ব্যাঙ্কের জাল অ্যাপের ফাঁদে কলকাতায় ২৩ লক্ষের জালিয়াতি, গুগল-কে কড়া চিঠি দিচ্ছে লালবাজার

    সাবধান! ব্যাঙ্কের জাল অ্যাপের ফাঁদে কলকাতায় ২৩ লক্ষের জালিয়াতি, গুগল-কে কড়া চিঠি দিচ্ছে লালবাজার

    ভোটের মুখে ফের সক্রিয় এনআইএ! ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তলব ভগবানপুরের তৃণমূল প্রার্থী মানব পড়ুয়াকে

    ভোটের মুখে ফের সক্রিয় এনআইএ! ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তলব ভগবানপুরের তৃণমূল প্রার্থী মানব পড়ুয়াকে
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.