বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক খুনে যুক্ত ‘দালাল’ গ্রেফতার, শান্তিপুর থেকে জালে ফিলিপ

নিউজ ডেস্ক: বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি খুনের ঘটনার নেপথ্যে থাকা এক গুরুত্বপূর্ণ যোগসূত্র এবার রাজ্য পুলিশের জালে। শনিবার নদিয়ার শান্তিপুর বাইপাস এলাকা থেকে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, হাদি খুনে অভিযুক্ত দুই মূল ঘাতককে সীমান্ত পার করিয়ে ভারতে ঢুকতে সাহায্য করেছিল সে। বাংলাদেশ পুলিশের তাড়া খেয়ে পালানোর পথ খুঁজতে খুঁজতেই শেষ রক্ষা হল না ফিলিপের।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, হাদিকে খুনের পর মূল অভিযুক্ত ফয়সল ও আলমগীর ফিলিপের সঙ্গে যোগাযোগ করে। অভিযুক্তদের বাংলাদেশ থেকে মেঘালয়ের দালুপারায় পার করে দেওয়ার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকার চুক্তি হয়েছিল। দীর্ঘদিনের অভিজ্ঞ এই দালাল শুধু সীমান্ত পার করানোই নয়, এ দেশে থাকার ব্যবস্থা থেকে শুরু করে নকল ভারতীয় নথি তৈরির কাজও করত অবলীলায়। হাদি খুনে ফিলিপের জড়িত থাকার খবর বাংলাদেশ পুলিশ জানতে পারার পর থেকেই গা ঢাকা দেয় সে। গ্রেপ্তারি এড়াতে নিজেই মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে।

এসটিএফ জানিয়েছে, মেঘালয় থেকে বিভিন্ন জায়গা ঘুরে ফিলিপ নদীয়ার শান্তিপুরে এসে ডেরা বেঁধেছিল। উদ্দেশ্য ছিল, নদীয়ার সীমান্ত ব্যবহার করে ফের বাংলাদেশে ফিরে যাওয়া। এলাকার এক স্থানীয় দালালের মারফত এসটিএফ জানতে পারে, এক সন্দেহভাজন বাংলাদেশি সীমান্ত পেরনোর ছক কষছে। সেই তথ্যের ভিত্তিতেই শনিবার অভিযান চালিয়ে তাকে পাকড়াও করেন তদন্তকারীরা।

জেরায় ফিলিপ স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের হালুয়াঘাট সীমান্ত দিয়ে বেআইনিভাবে লোক পারাপারের কারবার চালিয়ে আসছিল। ধৃতের থেকে আর কোনও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় কি না এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Share on Social Media
  • Related Posts

    প্রতীক্ষার অবসান, শান্তিপুরে চালু হলো ব্লাড ব্যাঙ্ক, বিধানসভায় ব্রজকিশোরের সেই ‘৩০ সেকেন্ড’-এই বাজিমাত

    নিউজ ডেস্ক: দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার অবসান। অবশেষে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চালু হলো বহু প্রতিক্ষিত ব্লাড ব্যাঙ্ক। শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক…

    Share on Social Media

    ভোরের প্রাতর্ভ্রমণই হল শেষ যাত্রা! শান্তিপুর লোকালে কাটা পড়ে মৃত্যু কানে কম শোনা বৃদ্ধের

    নিউজ ডেস্ক: রোজকার মতোই বেরিয়েছিলেন শরীরচর্চা করতে। কিন্তু সেই প্রাতর্ভ্রমণই যে চিরতরে স্তব্ধ করে দেবে জীবনের চাকা, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি ৭০ বছরের গৌরাঙ্গ বসাক। সোমবার ভোরে শান্তিপুর-শিয়ালদহ ডাউন লোকাল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ঘণ্টা বাজার আগেই ‘ডিএ’ ধামাকা মমতার, আচরণবিধি নিয়ে নজিরবিহীন স্পষ্টীকরণ কমিশনের

    ভোটের ঘণ্টা বাজার আগেই ‘ডিএ’ ধামাকা মমতার, আচরণবিধি নিয়ে নজিরবিহীন স্পষ্টীকরণ কমিশনের

    এক নজরে বঙ্গভোট ২০২৬: কোন জেলায় কবে নির্বাচন? দেখে নিন সম্পূর্ণ তালিকা

    এক নজরে বঙ্গভোট ২০২৬: কোন জেলায় কবে নির্বাচন? দেখে নিন সম্পূর্ণ তালিকা

    বঙ্গে ভোটের দামামা: দু’দফায় নির্বাচন, ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ, ফল ঘোষণা ৪ মে

    বঙ্গে ভোটের দামামা: দু’দফায় নির্বাচন, ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ, ফল ঘোষণা ৪ মে

    নেপালে ভয়াবহ পথদুর্ঘটনা: তীর্থযাত্রীবোঝাই বাস উল্টে মৃত ৭ ভারতীয়, শোকের ছায়া

    নেপালে ভয়াবহ পথদুর্ঘটনা: তীর্থযাত্রীবোঝাই বাস উল্টে মৃত ৭ ভারতীয়, শোকের ছায়া

    ভুয়ো ট্রাফিক চালানের লিঙ্কে ক্লিক করতেই উধাও আড়াই লক্ষ! ফারাক্কায় সাইবার প্রতারণার শিকার ইঞ্জিনিয়ার

    ভুয়ো ট্রাফিক চালানের লিঙ্কে ক্লিক করতেই উধাও আড়াই লক্ষ! ফারাক্কায় সাইবার প্রতারণার শিকার ইঞ্জিনিয়ার

    বালুরঘাটে টোটো থামিয়ে মহিলা কর্মীকে অ্যাসিড হামলা, জমি বিবাদের জেরে ছক কষে আক্রমণের আশঙ্কা

    বালুরঘাটে টোটো থামিয়ে মহিলা কর্মীকে অ্যাসিড হামলা, জমি বিবাদের জেরে ছক কষে আক্রমণের আশঙ্কা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.