বিতর্কের ‘পুরনো’ কাসুন্দি! শ্লীলতাহানি থেকে পুলিশ নিগ্রহ— কালিয়াচককাণ্ডে ধৃত মিম নেতার ‘কালো’ অতীত হাতড়াচ্ছে সিআইডি

নিউজ ডেস্ক: কালিয়াচক কাণ্ডে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া আইনজীবী তথা মিম (MIM) নেতা মোফাক্কেরুল ইসলামের বর্ণময় অপরাধের ইতিহাস এখন তদন্তকারীদের আতশকাঁচের তলায়। ইটাহারের বাসিন্দা এই দাপুটে আইনজীবীর বিরুদ্ধে কেবল বর্তমান মামলা নয়, বরং এক দশকেরও বেশি সময় ধরে শ্লীলতাহানি, জালিয়াতি এবং সরকারি কর্মচারীদের মারধর করার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

পেশার আড়ালে শ্লীলতাহানির অভিযোগ:

তদন্তে উঠে এসেছে, ২০১৩ সালে বালুরঘাট থানায় মোফাক্কেরুলের বিরুদ্ধে এক তরুণী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন। উত্তর দিনাজপুরের এক বেসরকারি আইনি সচেতনতা সংস্থার পরামর্শদাতা হিসেবে কাজ করার সময় কুমারগঞ্জের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে তাঁর আলাপ হয়। অভিযোগ, পেশার সুযোগ নিয়ে তিনি ওই তরুণীর শ্লীলতাহানি করেন। এই ঘটনার জেরে দীর্ঘ আইনি টানাপড়েনের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

পুলিশ নিগ্রহ ও জেলবাস:

শ্লীলতাহানির ঘটনার সমান্তরালেই ২০১৩ সালের ১০ অক্টোবর অন্য এক বিতর্কে জড়িয়ে পড়েন এই আইনজীবী। দুর্গাপুজোর সময় ‘নো এন্ট্রি’ বিধি অগ্রাহ্য করে ইটাহার থেকে বালুরঘাটে ঢোকার চেষ্টায় কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বচসা ও মারধরে লিপ্ত হওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশকে মারধর এবং তরুণীর শ্লীলতাহানি— এই দুই জোড়া মামলায় প্রায় ৫৮ দিন জেল কাটার পর কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি।

হলফনামায় ‘পাপের’ খতিয়ান:

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইটাহার কেন্দ্র থেকে মিম প্রার্থী হিসেবে লড়াই করতে গিয়ে নির্বাচন কমিশনে যে হলফনামা পেশ করেছিলেন মোফাক্কেরুল, তাতেই তাঁর অপরাধের দীর্ঘ ফিরিস্তি স্পষ্ট হয়ে যায়। তাঁর বিরুদ্ধে বালুরঘাট, ইটাহার এবং রায়গঞ্জ থানায় জালিয়াতি, প্রতারণা, হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা বিচারাধীন রয়েছে।

এমনকি গত বছর বালুরঘাটগামী ট্রেনে এক তরুণীর অশালীন ভিডিও তোলার ঘটনায় অভিযুক্তের পাশে দাঁড়িয়ে সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ভাগলপুর থেকে আইন পাশ করা এই মিম নেতার আষ্টেপৃষ্ঠে যে বিতর্কের জাল বিছানো, কালিয়াচক কাণ্ডের তদন্তে নেমে সেই সব পুরনো ফাইলই এখন নতুন করে খুলে দেখছেন গোয়েন্দারা।

Share on Social Media
  • Related Posts

    জমায়েত করলেই সোজা জেল! মালদহ ও সিইও দফতরে বিক্ষোভের পর রাজ্যজুড়ে নজিরবিহীন কড়া কমিশন

    নিউজ ডেস্ক: মালদহের মোথাবাড়িতে বিচারক নিগ্রহ এবং কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের সামনে নজিরবিহীন বিশৃঙ্খলার পর এবার রণংদেহি মেজাজে নির্বাচন কমিশন। মুহূর্তের মধ্যে বদলে গেল বাংলার রাজনৈতিক আবহাওয়া। বৃহস্পতিবার…

    Share on Social Media

    ছাপ্পা-ভয়মুক্ত ভোটের লক্ষ্যে কমিশনের ‘অষ্টমঙ্গলা’! রাজ্যজুড়ে পোস্টার-হুঁশিয়ারি, কড়া নজরে সোর্স জ্যামিং

    নিউজ ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলার প্রতিটি বুথকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে এবার নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার সরাসরি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাতে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    হংকংয়ে বন্দি ডন, কলকাতায় জাল ছড়াচ্ছিলেন ঘরণী! একবালপুরে এনসিবির জালে ৫০ কোটির মাদক

    হংকংয়ে বন্দি ডন, কলকাতায় জাল ছড়াচ্ছিলেন ঘরণী! একবালপুরে এনসিবির জালে ৫০ কোটির মাদক

    ‘বিরোধীদের ভোট দিলে চলবে স্টিম রোলার’! হুমকির অভিযোগে শ্রীঘরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান

    ‘বিরোধীদের ভোট দিলে চলবে স্টিম রোলার’! হুমকির অভিযোগে শ্রীঘরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান

    বিতর্কের ‘পুরনো’ কাসুন্দি! শ্লীলতাহানি থেকে পুলিশ নিগ্রহ— কালিয়াচককাণ্ডে ধৃত মিম নেতার ‘কালো’ অতীত হাতড়াচ্ছে সিআইডি

    বিতর্কের ‘পুরনো’ কাসুন্দি! শ্লীলতাহানি থেকে পুলিশ নিগ্রহ— কালিয়াচককাণ্ডে ধৃত মিম নেতার ‘কালো’ অতীত হাতড়াচ্ছে সিআইডি

    বাঙালির আড্ডায় রাজনীতির কোপ? সল্টলেকে ‘সরকার-বিরোধী’ চর্চা রুখতে চায়ের দোকান ঢাকল কালো প্লাস্টিকে!

    বাঙালির আড্ডায় রাজনীতির কোপ? সল্টলেকে ‘সরকার-বিরোধী’ চর্চা রুখতে চায়ের দোকান ঢাকল কালো প্লাস্টিকে!

    জমায়েত করলেই সোজা জেল! মালদহ ও সিইও দফতরে বিক্ষোভের পর রাজ্যজুড়ে নজিরবিহীন কড়া কমিশন

    জমায়েত করলেই সোজা জেল! মালদহ ও সিইও দফতরে বিক্ষোভের পর রাজ্যজুড়ে নজিরবিহীন কড়া কমিশন

    ছাপ্পা-ভয়মুক্ত ভোটের লক্ষ্যে কমিশনের ‘অষ্টমঙ্গলা’! রাজ্যজুড়ে পোস্টার-হুঁশিয়ারি, কড়া নজরে সোর্স জ্যামিং

    ছাপ্পা-ভয়মুক্ত ভোটের লক্ষ্যে কমিশনের ‘অষ্টমঙ্গলা’! রাজ্যজুড়ে পোস্টার-হুঁশিয়ারি, কড়া নজরে সোর্স জ্যামিং
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.