বেলডাঙা হিংসা মামলা: ধৃত ৬ জনের জেল হেফাজত, এনআইএ-র নজরে এবার ধৃতদের মোবাইল ফোন

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙা হিংসা মামলায় ধৃত ছয় অভিযুক্তকে আগামী ২৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতের (বিচারভবন) এনআইএ-র বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি এই আদেশ দিয়েছেন। এই নিয়ে ওই মামলায় মোট ৩১ জন অভিযুক্ত বর্তমানে শ্রীঘরের অন্তরালে। তাঁদের সকলকেই আগামী ২৭ মার্চ ফের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন এনআইএ-র বিশেষ সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ আদালতে জানান, ধৃত ছয়জনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে তদন্তকারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন। এই তথ্যগুলি মামলার কিনারা করতে বিশেষ সহায়ক হবে। তদন্তের খাতিরে বেশ কয়েকজন অভিযুক্তের মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং আদালতের অনুমতি নিয়ে সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ডিজিটাল তথ্যপ্রমাণ হাতে এলে এই হিংসার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্রের জাল ফাঁস করা সহজ হবে।

শুনানি চলাকালীন এনআইএ-র তরফে কেস ডায়েরি পেশ করে জানানো হয়, প্রয়োজন পড়লে ধৃতদের জেলেও গিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবীরা জামিনের সওয়াল করে দাবি করেন যে, তাঁদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন এবং অহেতুক কড়া আইনি ধারা প্রয়োগ করা হয়েছে। তবে উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক ধৃতদের জেল হাজতেই রাখার নির্দেশ দেন।

উল্লেখ্য, বেলডাঙার ঘটনায় সন্ত্রাস দমন আইন তথা ইউএপিএ-র (UAPA) ১৫(১) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এনআইএ। ভোটমুখী বঙ্গে এই মামলার গতিপ্রকৃতি এবং ধৃতদের বয়ান থেকে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।

Share on Social Media
  • Related Posts

    আর জি করে ফের মৃত্যু-বিভ্রাট! লিফটে আটকে প্রাণ গেল ৪ বছরের শিশুর বাবার, রণক্ষেত্র ট্রমা কেয়ার

    নিউজ ডেস্ক: বিতর্কের নাম যেন আর জি কর হাসপাতাল। এবার উত্তর কলকাতার এই সরকারি হাসপাতালের লিফটে আটকে পড়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাসপাতাল চত্বর। শুক্রবার…

    Share on Social Media

    আর জি কর কাণ্ড: সঞ্জয়ের ফাঁসির আর্জি শুনবে নতুন বেঞ্চ, মঙ্গলবারেই হতে পারে শুনানি

    নিউজ ডেস্ক: আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় এবার নতুন ডিভিশন বেঞ্চ গঠন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সিবিআই-এর করা আপিল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ২০ মাস পার, মেলেনি বাড়ির টাকা! ভোটের মুখে বীরভূমে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলালেন মালিক

    ২০ মাস পার, মেলেনি বাড়ির টাকা! ভোটের মুখে বীরভূমে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলালেন মালিক

    দোকান বন্ধের মুখেই দুঃসাহসিক ছিনতাই! ডোমজুড়ে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতী

    দোকান বন্ধের মুখেই দুঃসাহসিক ছিনতাই! ডোমজুড়ে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতী

    আর জি করে ফের মৃত্যু-বিভ্রাট! লিফটে আটকে প্রাণ গেল ৪ বছরের শিশুর বাবার, রণক্ষেত্র ট্রমা কেয়ার

    আর জি করে ফের মৃত্যু-বিভ্রাট! লিফটে আটকে প্রাণ গেল ৪ বছরের শিশুর বাবার, রণক্ষেত্র ট্রমা কেয়ার

    মাঝরাতে কালবৈশাখীর তাণ্ডব ময়নাগুড়িতে, দোকানের ওপর বটগাছ উল্টে পিষ্ট হয়ে মৃত্যু তরুণের

    মাঝরাতে কালবৈশাখীর তাণ্ডব ময়নাগুড়িতে, দোকানের ওপর বটগাছ উল্টে পিষ্ট হয়ে মৃত্যু তরুণের

    আর জি কর কাণ্ড: সঞ্জয়ের ফাঁসির আর্জি শুনবে নতুন বেঞ্চ, মঙ্গলবারেই হতে পারে শুনানি

    আর জি কর কাণ্ড: সঞ্জয়ের ফাঁসির আর্জি শুনবে নতুন বেঞ্চ, মঙ্গলবারেই হতে পারে শুনানি

    সল্টলেক থেকে দুবাই, কলসেন্টার প্রতারণার জাল আন্তর্জাতিক! ইডির জালে ১৫ কোটি নগদ ও দেড় কোটির সোনা

    সল্টলেক থেকে দুবাই, কলসেন্টার প্রতারণার জাল আন্তর্জাতিক! ইডির জালে ১৫ কোটি নগদ ও দেড় কোটির সোনা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.