বেহালায় ছাদ থেকে পড়ে আইনজীবীর রহস্যমৃত্যু, দুর্ঘটনা না আত্মহত্যা? ধন্দে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সাতসকালে বেহালার পর্ণশ্রী এলাকায় এক আইনজীবীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে বেচারাম চ্যাটার্জি রোডের বাসিন্দা নয়নদীপ লাই (৫১) নামে ওই প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয় তাঁর নিজের বাড়ির পাশের জমি থেকে। পেশায় আইনজীবী নয়নদীপবাবুর এই মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। পর্ণশ্রী থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়নদীপবাবু এবং তাঁর স্ত্রী দু’জনেই পেশায় আইনজীবী। তাঁদের একটি নিজস্ব ‘ল ফার্ম’ রয়েছে। প্রতিদিনের অভ্যাসমতো সোমবার সকালেও নয়নদীপবাবু বাড়ির ছাদে গাছে জল দিতে গিয়েছিলেন। সেই সময় তাঁর মেয়ে পড়তে গিয়েছিল এবং স্ত্রীও তাঁর সঙ্গেই বেরিয়েছিলেন। সকাল ৮টা নাগাদ স্ত্রী বাড়ি ফিরে স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। মোবাইলে একাধিকবার ফোন করা হলেও কোনও সাড়া মেলেনি। পরে বাড়ির পরিচারক ও অফিসের কর্মীরা এসে দেখতে পান, পাশের বাড়ির জমিতে রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছেন নয়নদীপবাবু। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

তদন্তে নেমে পর্ণশ্রী থানার পুলিশ ওই আইনজীবীর বাড়ির ছাদটি পরীক্ষা করে দেখেছে। তবে ঘর বা ছাদ থেকে কোনও ‘সুইসাইড নোট’ উদ্ধার হয়নি। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, গাছে জল দেওয়ার সময় কোনওভাবে পা পিছলে নীচে পড়ে গিয়ে থাকতে পারেন তিনি। তবে আত্মহত্যার সম্ভাবনাকেও পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না লালবাজার। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Share on Social Media
  • Related Posts

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার কলকাতার রাস্তায়! পিচের আকাশছোঁয়া দাম ও আকালে থমকে সংস্কা

    নিউজ ডেস্ক: সুদূর মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এবার সরাসরি প্রভাব ফেলল তিলোত্তমার রাজপথে। ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যকার রণংদেহি পরিস্থিতির জেরে টান পড়েছে রাস্তা তৈরির প্রধান উপাদান বিটুমিন বা তরল পিচে।…

    Share on Social Media

    সেরার সেরা চার বিষয়ই তুরুপের তাস, কলেজে ভর্তিতে নয়া নিয়মের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়

    নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখার স্বপ্নে এবার বড়সড় বদল আসতে চলেছে। উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত ‘সেরা চার’ (Best of Four) বিষয়ের নম্বরের ভিত্তিতেই এবার স্নাতক স্তরে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার কলকাতার রাস্তায়! পিচের আকাশছোঁয়া দাম ও আকালে থমকে সংস্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার কলকাতার রাস্তায়! পিচের আকাশছোঁয়া দাম ও আকালে থমকে সংস্কা

    সেরার সেরা চার বিষয়ই তুরুপের তাস, কলেজে ভর্তিতে নয়া নিয়মের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়

    সেরার সেরা চার বিষয়ই তুরুপের তাস, কলেজে ভর্তিতে নয়া নিয়মের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    ভোটের আবহে জেলের অন্দরেও কড়া পাহারা, ‘প্যারোল-ফার্লো’তে স্থগিতাদেশ কমিশনের

    চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

    চৈত্রে শ্রাবণের ধারা! অকাল বৃষ্টিতে ভিজল তপ্ত বাংলা, কাল থেকেই কি ফিরবে ভ্যাপসা গরম?

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    ‘অনুপ্রবেশকারীদের মাথাকে জেলে ভরা হবে’, সিউড়ি থেকে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মোদীর

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.