ভাড়াটিয়া বিবাদে ‘ধর্ষণ’-এর সাজানো মামলা! ৫ বছর পর সসম্মানে মুক্তি পেলেন বাড়িওয়ালা

নিউজ ডেস্ক: মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগে দীর্ঘ পাঁচ বছর ধরে আইনি লড়াই চলছিল। কিন্তু শেষ পর্যন্ত আদালতে ধোপে টিকল না সেই অভিযোগ। উল্টে বিচার প্রক্রিয়ায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য— ঘর ছাড়া করার জেদ আর বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিবাদের জেরেই সাজানো হয়েছিল এই ধর্ষণের মামলা। মঙ্গলবার কলকাতার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক কোর্ট) কৌস্তভ মুখোপাধ্যায় তথ্য-প্রমাণের অভাবে অভিযুক্ত বাড়িওয়ালাকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে গিরিশ পার্ক থানা এলাকার বাসিন্দা এক মূক-বধির তরুণীর পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল, তাঁদের মেয়েকে ধর্ষণ করেছেন বাড়িওয়ালা। ভাড়াটিয়া ওই তরুণী আকার-ইঙ্গিতে বাড়ির লোকজনকে ঘটনার কথা জানিয়েছিলেন বলে দাবি করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে তদন্তে নামে। ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ হওয়ার পর মামলাটি বিচারের জন্য আসে কলকাতার বিচারভবনে।

দীর্ঘ শুনানির পর বিচারক লক্ষ্য করেন, মেডিকেল রিপোর্ট এবং সাক্ষীদের বয়ানে পাহাড়প্রমাণ অসঙ্গতি রয়েছে। জেরায় উঠে আসে যে, ওই বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়া পরিবারের দীর্ঘদিনের বিবাদ চলছিল এবং বাড়ি খালি করা নিয়ে চাপানউতোর ছিল। সব দিক খতিয়ে দেখে এদিন আদালত মন্তব্য করে, সরকার পক্ষের আনা অভিযোগের কোনও সত্যতা মেলেনি। উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের অভাবেই অভিযুক্তকে মুক্তি দেওয়া হল।

আদালতের রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই ব্যক্তি বলেন, “পাঁচ বছর পর অবশেষে ন্যায়বিচার পেলাম। কিন্তু এই কয়েক বছরে আমার যে সামাজিক সম্মান নষ্ট হয়েছে, তা কি কোনওভাবে ফিরে পাওয়া সম্ভব?” সরকার পক্ষের আইনজীবীও স্বীকার করে নিয়েছেন যে, অভিযোগকারী পক্ষের বয়ানে যথেষ্ট গরমিল ছিল। এই রায় ঘিরে আদালত চত্বরে শোরগোল পড়ে গিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    দোকানের নাম টাঙালেও দিতে হবে কর! পুরসভার ‘গ্লোসাইন’ নোটিসে মাথায় হাত ব্যবসায়ীদের

    নিউজ ডেস্ক: ব্যবসার মন্দার বাজারে এবার খোদ দোকানের নামফলক বা ব্র্যান্ডিং নিয়ে চরম বিড়ম্বনায় পড়লেন কলকাতার ব্যবসায়ীরা। নিজের দোকানের নাম গ্লোসাইন বোর্ড বা এলইডি আলোয় সাজালে এখন থেকে গুনতে হবে…

    Share on Social Media

    বিশ্বাস ভাঙল ‘চেনা’ ফলওয়ালা, নেতাজিনগরে বৃদ্ধাকে কুপিয়ে খুনের চেষ্টা ও সোনার গয়না লুঠের অভিযোগে ধৃত ১

    নিউজ ডেস্ক: খাস কলকাতায় ফের একাকী বৃদ্ধাকে টার্গেট! দিনের আলোয় বাড়ির গাছে জল দেওয়ার ছলনায় ঢুকে ৭৮ বছরের বৃদ্ধাকে ছুরি দিয়ে কোপানোর এবং সোনার গয়না লুঠের অভিযোগে শোরগোল পড়ল নেতাজিনগর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    জুটমিল কর্মীর রহস্যমৃত্যু বাউড়িয়ায়, সঙ্গিনীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে শ্রীঘরে প্রেমিক

    জুটমিল কর্মীর রহস্যমৃত্যু বাউড়িয়ায়, সঙ্গিনীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে শ্রীঘরে প্রেমিক

    অসুস্থ মেয়ের ডায়ালিসিস করাতে যাওয়াই হলো কাল, ইসলামপুরে দুই বাইকের সংঘর্ষে মৃত ২

    অসুস্থ মেয়ের ডায়ালিসিস করাতে যাওয়াই হলো কাল, ইসলামপুরে দুই বাইকের সংঘর্ষে মৃত ২

    নিখোঁজ নাবালকের মর্মান্তিক পরিণতি! শিলিগুড়িতে ১০ বছরের সৎছেলেকে খুন করে ক্যানেলে ফেলল ঘাতক বাবা

    নিখোঁজ নাবালকের মর্মান্তিক পরিণতি! শিলিগুড়িতে ১০ বছরের সৎছেলেকে খুন করে ক্যানেলে ফেলল ঘাতক বাবা

    কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, মানিকচকের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! দমকল না আসায় ক্ষোভ

    কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, মানিকচকের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! দমকল না আসায় ক্ষোভ

    শৌচালয়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, স্কুল ছুটি না হতেই তালা দিয়ে উধাও শিক্ষকেরা! গঙ্গারামপুরে চাঞ্চল্য

    শৌচালয়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, স্কুল ছুটি না হতেই তালা দিয়ে উধাও শিক্ষকেরা! গঙ্গারামপুরে চাঞ্চল্য

    ভোটের মুখে উত্তরবঙ্গে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে ২ কোটির মাদক-সহ ধৃত ২

    ভোটের মুখে উত্তরবঙ্গে পুলিশের বড় সাফল্য, নাকা তল্লাশিতে ২ কোটির মাদক-সহ ধৃত ২
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.