ভোটের আগে বেনজির তৎপরতা: মার্চের শুরুতেই রাজ্যে বিপুল কেন্দ্রীয় বাহিনী

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই রণসজ্জা শুরু করে দিল নির্বাচন কমিশন। বেনজির পদক্ষেপে আগামী ১ মার্চ থেকেই বাংলায় পা রাখছে কেন্দ্রীয় বাহিনী। সচরাচর ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বাহিনী মোতায়েন করা হলেও, এবার কার্যত নজিরবিহীনভাবে বিপুল সংখ্যক আধাসেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনার পর কমিশন জানিয়েছে, দু’টি দফায় মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হবে রাজ্যকে।

প্রথম দফায় অর্থাৎ ১ মার্চের মধ্যেই রাজ্যে আসছে ২৪০ কোম্পানি বাহিনী। যার সিংহভাগ অর্থাৎ ১১০ কোম্পানিই থাকছে সিআরপিএফ। এছাড়া বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি-র জওয়ানেরাও থাকছেন এই তালিকায়। দ্বিতীয় দফায় ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। নবান্ন সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এই বার্তা পৌঁছেছে। রাজ্যের কোথায় কত কোম্পানি বাহিনী থাকবে, তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পরই চূড়ান্ত রূপরেখা তৈরি হবে।

প্রাথমিক পর্যায়ে মূলত ‘এরিয়া ডমিনেশন’ বা এলাকা দখলের কাজে এই বাহিনীকে ব্যবহার করা হবে। বিশেষ নজর থাকছে রাজ্যের সাতটি অতি স্পর্শকাতর জেলার ওপর। কমিশনের নথিতে হিংসার ইতিহাস বিচার করে উত্তরবঙ্গের কোচবিহার ও উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূমকে বিশেষ তালিকায় রাখা হয়েছে। সীমান্তবর্তী ও গোলমালপ্রবণ এই জেলাগুলিতেই প্রথম দফায় বাহিনীর আধিক্য দেখা যাবে।

নির্বাচন কমিশনের এক আধিকারিকের মতে, সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই আগাম মোতায়েন। তবে ভোট ঘোষণার আগেই এত বিপুল পরিমাণ বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক ও বিশেষজ্ঞ মহলের একাংশ। রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কি এতটাই উদ্বেগজনক যে এত আগেভাগে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হচ্ছে, নাকি এর পিছনে অন্য কোনও সমীকরণ কাজ করছে— তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিবহণ কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় চালক ও খালাসিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন…

    Share on Social Media

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে মহানগরীর নিরাপত্তা আঁটসাঁট করতেই বেরিয়ে এল বড়সড় ‘অস্ত্র-যোগ’। বুধবার দুপুরে খাস কলকাতার স্ট্র্যান্ড রোড এলাকা থেকে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেপ্তার করল কলকাতা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.