ভোটের মুখে নিউ টাউনে নীতিন-লিয়েন্ডার রুদ্ধদ্বার বৈঠক! প্রচার সামলাতে প্রার্থীদের ‘টেনশন’ কমাল বিজেপি

নিউজ ডেস্ক: বাংলার বিধানসভা ভোটের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই কলকাতার এক অভিজাত হোটেলে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার রাতে নিউ টাউনের ওই হোটেলে তাঁদের এই রুদ্ধদ্বার সাক্ষাৎ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি ভোটের আবহে পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন অলিম্পিক পদকজয়ী এই কিংবদন্তি? যদিও বিজেপি বা লিয়েন্ডার— কোনও পক্ষই এই বিষয়ে এখনও মুখ খোলেনি।

মঙ্গলবার কলকাতায় পা রেখেই ম্যারাথন বৈঠকে বসেন নীতিন নবীন। কলকাতা, হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের দলীয় প্রার্থীদের সঙ্গে আলোচনায় তিনি স্পষ্ট করে দেন যে, এবার প্রচার হবে সম্পূর্ণ ‘প্রফেশনাল’ কায়দায়। প্রার্থীদের অভিযোগ ছিল, দেওয়াল লিখন থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট— সব কিছুর তদারকি করতে গিয়ে তাঁরা ভোটারদের দরজায় কড়া নাড়ার সময় পাচ্ছেন না। এই সমস্যার সমাধানে নীতিন কড়া নির্দেশ দিয়েছেন, “মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে প্রচারের খরচ বা প্ল্যাকার্ড টাঙানো— সব দায়ভার সামলাবেন সাংগঠনিক নেতারা। প্রার্থীরা শুধু দু’বেলা চুটিয়ে প্রচার করবেন।”

২০২১ সালের অভিজ্ঞতায় দেখা গিয়েছিল, গাড়ির ব্যবস্থা থেকে কর্মী জোগাড়— সব প্রার্থীকেই নিজের হাতে করতে হয়েছিল। এবার সেই ভুল শুধরে নিতে চাইছে বিজেপি। নীতিন নবীনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি প্রার্থীর সঙ্গে অন্তত একজন করে সাংগঠনিক নেতা থাকবেন, যিনি যাবতীয় ‘লজিস্টিক’ প্রয়োজন তৎক্ষণাৎ মিটিয়ে দেবেন। এমনকি ভিন রাজ্য থেকে আসা বিজেপি কর্মীদেরও প্রার্থীদের ছায়াসঙ্গী হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবারও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে নীতিন নবীন বৈঠক করতে পারেন বলে দলীয় সূত্রে খবর।-প্রতীকী ছবি 

Share on Social Media
  • Related Posts

    ইতিহাস থেকে বিদায় কংগ্রেসের! বড়বাজারের সন্তোষ পাঠক বিজেপিতে, কলকাতা পুরসভায় ‘হাত’ শূন্য

    নিউজ ডেস্ক: বিধানসভা ভোটের ঠিক মুখে বড়সড় ভাঙন জাতীয় কংগ্রেসে। কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের লড়াকু কংগ্রেস কাউন্সিলার সন্তোষকুমার পাঠক সোমবার সরকারিভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগদান করলেন। এর…

    Share on Social Media

    ভরা বর্ষার আগেই ডেঙ্গি রুখতে ‘ব্লু-প্রিন্ট’ বিধাননগরের! ড্রোনে নজরদারি ও ‘মাইক্রো-প্ল্যান’-এ জোর

    নিউজ ডেস্ক: ক্যালেন্ডারে এখন সবে মার্চের শেষ, কিন্তু জুলাই থেকে নভেম্বরের সেই ‘বিপজ্জনক’ সময় আসার আগেই ডেঙ্গি মোকাবিলায় কোমর বেঁধে নামছে বিধাননগর পুরনিগম। গত বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে বারুদের স্তূপ মুর্শিদাবাদে! বালতি ভর্তি ১০০-র বেশি বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

    ভোটের মুখে বারুদের স্তূপ মুর্শিদাবাদে! বালতি ভর্তি ১০০-র বেশি বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

    স্বস্তি পেলেন কলিতা! মধ্যরাতের তালিকায় নাম ফিরল ‘বিচারাধীন’ বিজেপি প্রার্থীর, শুরু রাজনৈতিক তর্জা

    স্বস্তি পেলেন কলিতা! মধ্যরাতের তালিকায় নাম ফিরল ‘বিচারাধীন’ বিজেপি প্রার্থীর, শুরু রাজনৈতিক তর্জা

    নাকা চেকিংয়ে মাদক নয়, উদ্ধার ‘নাবালিকা কনে’! সবং পুলিশের তৎপরতায় মাঝরাস্তায় রুখল বাল্যবিবাহ

    নাকা চেকিংয়ে মাদক নয়, উদ্ধার ‘নাবালিকা কনে’! সবং পুলিশের তৎপরতায় মাঝরাস্তায় রুখল বাল্যবিবাহ

    গ্যাসের আকালে জ্বলল না উনুন, সিলিন্ডার উল্টে বেরল জল! হুগলির পোলবায় চাঞ্চল্য

    গ্যাসের আকালে জ্বলল না উনুন, সিলিন্ডার উল্টে বেরল জল! হুগলির পোলবায় চাঞ্চল্য

    অসাধ্য সাধন বনগাঁয়! বাইক দুর্ঘটনায় কাটা কান জটিল অস্ত্রোপচারে জোড়া লাগালেন চিকিৎসকরা

    অসাধ্য সাধন বনগাঁয়! বাইক দুর্ঘটনায় কাটা কান জটিল অস্ত্রোপচারে জোড়া লাগালেন চিকিৎসকরা

    ভোটের মুখে নিউ টাউনে নীতিন-লিয়েন্ডার রুদ্ধদ্বার বৈঠক! প্রচার সামলাতে প্রার্থীদের ‘টেনশন’ কমাল বিজেপি

    ভোটের মুখে নিউ টাউনে নীতিন-লিয়েন্ডার রুদ্ধদ্বার বৈঠক! প্রচার সামলাতে প্রার্থীদের ‘টেনশন’ কমাল বিজেপি
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.