ভোটের মুখে বিহার থেকে মালদহে অস্ত্র পাচারের চেষ্টা! পুলিশের জালে ৫ পাচারকারী, উদ্ধার পিস্তল ও কার্তুজ

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে বড়সড় অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। বিহার থেকে মালদহে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতী। ধৃতদের নাম সুখদেব শাহ, অমিত কুমার শাহ, গণেশ মাহালদার, মহম্মদ রিয়াজুল ও মহম্মদ আমন। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই বিহারের কাটিহার জেলার বাসিন্দা এবং তাদের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে।

নির্বাচন কমিশনের নির্দেশে বর্তমানে রাজ্যজুড়ে কড়া নাকা চেকিং চলছে। বিশেষ করে আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ মালদহের চাঁচল থানার অন্তর্গত বিহার সীমান্তের নলকুঠিয়া এলাকায় এমনই একটি নাকা তল্লাশি চলছিল। সেই সময় একটি সন্দেহভাজন দলকে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল, দুটি দেশি কাট্টা এবং চার রাউন্ড তাজা কার্তুজ

মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে এই অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যেই বিহার থেকে এরাজ্যে আনা হয়েছিল। ভোটের আবহে কাউকে ভয় দেখানো বা কোনও অশান্তি পাকানোর জন্য এই আগ্নেয়াস্ত্রগুলো আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই পাচার চক্রের নেপথ্যে আরও বড় কোনও মাথা কাজ করছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচনের মুখে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    সুপার স্পেশালিটিতেই ‘বিনা চিকিৎসা’য় মৃত্যু! মালদার চাঁচলে ক্ষোভে ফুঁসছেন পরিজনেরা

    নিউজ ডেস্ক: উত্তর মালদার স্বাস্থ্য পরিষেবার অন্যতম ভরসা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু সেই হাসপাতালেই ফের রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল চত্বর। চিকিৎসার গাফিলতি এবং চিকিৎসকের চরম উদাসীনতার…

    Share on Social Media

    ‘নাগরিকত্ব দিন, নইলে জ্যান্ত কবর দিন!’ ভোটার তালিকা নিয়ে চাঁচলে কবরে নেমে নজিরবিহীন প্রতিবাদ

    নিউজ ডেস্ক: “আমাদের পূর্বপুরুষরা এই মাটিতেই চিরনিদ্রায় শায়িত, অথচ আমরা আজও ব্রাত্য?”— এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক নজিরবিহীন ও চরম প্রতিবাদে সামিল হলেন মালদহের চাঁচলের বাসিন্দারা। বৃহস্পতিবার চাঁচল–১…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে বিহার থেকে মালদহে অস্ত্র পাচারের চেষ্টা! পুলিশের জালে ৫ পাচারকারী, উদ্ধার পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে বিহার থেকে মালদহে অস্ত্র পাচারের চেষ্টা! পুলিশের জালে ৫ পাচারকারী, উদ্ধার পিস্তল ও কার্তুজ

    টিকিট পেলেন না শ্রীরূপা! ইংলিশবাজারে বিজেপির ভরসা অম্লান ভাদুড়ি, জেলাজুড়ে ‘নিখোঁজ’ পোস্টারই কি কাল হলো?

    টিকিট পেলেন না শ্রীরূপা! ইংলিশবাজারে বিজেপির ভরসা অম্লান ভাদুড়ি, জেলাজুড়ে ‘নিখোঁজ’ পোস্টারই কি কাল হলো?

    উত্তর সিকিমে প্রাকৃতিক বিপর্যয়! ভয়াবহ ধসে আটকে দু’শো পর্যটক, উদ্ধারকাজে আইটিবিপি ও বিআরও

    উত্তর সিকিমে প্রাকৃতিক বিপর্যয়! ভয়াবহ ধসে আটকে দু’শো পর্যটক, উদ্ধারকাজে আইটিবিপি ও বিআরও

    রামনবমীতে কড়া নিরাপত্তা! নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, ৩ হাজার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নামছে রাস্তায়

    রামনবমীতে কড়া নিরাপত্তা! নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, ৩ হাজার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নামছে রাস্তায়

    পুলিশের ম্যাপে ‘স্পর্শকাতর’ বুথ! দুষ্কৃতী রুখতে এবার ওসির ভরসা নয়, ম্যাপ হাতে ময়দানে পর্যবেক্ষকরা

    পুলিশের ম্যাপে ‘স্পর্শকাতর’ বুথ! দুষ্কৃতী রুখতে এবার ওসির ভরসা নয়, ম্যাপ হাতে ময়দানে পর্যবেক্ষকরা

    আমলাদেরও দিতে হল পরীক্ষা! বিধানসভা ভোটের আগে ডিএম-এসপিদের ‘অনলাইন টেস্ট’ নিল কমিশন

    আমলাদেরও দিতে হল পরীক্ষা! বিধানসভা ভোটের আগে ডিএম-এসপিদের ‘অনলাইন টেস্ট’ নিল কমিশন
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.