ভোট ঘোষণায় বাধা নেই কমিশনের, এসআইআর জট কাটাতে নজিরবিহীন ‘ট্রাইব্যুনাল’ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Elections 2026) কি পিছিয়ে যাবে? ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ঝুলে থাকা লক্ষ লক্ষ আবেদনের ফয়সালা না হওয়া পর্যন্ত কি দিনক্ষণ ঘোষণা সম্ভব? মঙ্গলবার সুপ্রিম কোর্টের  রায়ে এই সমস্ত জল্পনার অবসান ঘটল। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট  জারি করতেই পারে। অর্থাৎ, ভোট ঘোষণার পথে আইনি কোনও বাধা রইল না।

লক্ষ লক্ষ আবেদন ও আদালতের কড়াকড়ি: বর্তমানে রাজ্যে প্রায় ৬০ লক্ষ আবেদন এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে। কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসাররা এই আবেদনগুলি খতিয়ে দেখছেন। এদিন হাইকোর্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে জানানো হয়েছে যে, ১০ লক্ষ আবেদনের নিষ্পত্তি ইতিমধ্যে হয়েছে, যার মধ্যে প্রায় ৩ লক্ষ ৪ হাজার আবেদন খারিজ করা হয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট করেছে, কমিশন নোটিফিকেশন জারি করার পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ: এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গেছে বা আবেদন খারিজ হয়েছে, তাঁদের জন্য একটি স্বাধীন ‘আপিল ট্রাইব্যুনাল’  গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হবে। বিচারপতি সূর্য কান্ত সাফ জানিয়ে দিয়েছেন, জুডিশিয়াল অফিসারদের নেওয়া সিদ্ধান্ত কোনও প্রশাসনিক বা সরকারি স্তরে চ্যালেঞ্জ করা যাবে না; সরাসরি এই ট্রাইব্যুনালের কাছেই যেতে হবে।

কবে বাজবে ভোটের দামামা? সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এখন প্রশ্ন— ভোট ঘোষণা কবে? সোমবার রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী সোমবার অর্থাৎ ১৬ মার্চের  একটি সম্ভাব্য ইঙ্গিত দিয়েছিলেন। আমলা মহলের ধারণা, ১৬ মার্চই হয়তো রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন।

সাপ্লিমেন্টারি লিস্টের ভবিষ্যৎ: যাঁদের আবেদনের নিষ্পত্তি হয়ে গেছে, তাঁদের নাম সম্বলিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, রাজ্য ও কমিশন উভয় পক্ষই এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। হাইকোর্ট সবুজ সঙ্কেত দিলেই ওই তালিকা কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের আগে মাস্টারস্ট্রোক কমিশনের! স্পেশ্যাল রোল অবজার্ভারের পর এবার নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত

    নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) নির্ঘণ্ট ঘোষণার আগেই নজিরবিহীন তৎপরতা জাতীয় নির্বাচন কমিশনের। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের পর এবার দুঁদে আইএএস সুব্রত গুপ্তকে (Subrata Gupta) নির্বাচনী পর্যবেক্ষক…

    Share on Social Media

    ‘নো এসআইআর, নো ভোট!’ সংঘাতের আবহে কমিশনকে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ থেকে ‘বিচারাধীন’ বা এসআইআর (SIR) তালিকা কোনওভাবেই সরানো যাবে না— এই দাবিতে অনড় থাকল বিজেপি। সোমবার কালীঘাটে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তৃণমূলের ‘গো ব্যাক’ স্লোগান এবং…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    টাকায় ঠাসা ব্যাগ কুড়িয়ে সটান থানায়! সামসেরগঞ্জের ৯ বছরের মেহেদির সততায় মুগ্ধ পুলিশ

    টাকায় ঠাসা ব্যাগ কুড়িয়ে সটান থানায়! সামসেরগঞ্জের ৯ বছরের মেহেদির সততায় মুগ্ধ পুলিশ

    মেচেদায় বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ! রক্তারক্তি কাণ্ড রাজ্য সড়কে, আহত অন্তত ৫

    মেচেদায় বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ! রক্তারক্তি কাণ্ড রাজ্য সড়কে, আহত অন্তত ৫

    ভোটের মুখে বাংলার রেলে ৪৪৭৪ কোটির ‘মাস্টারস্ট্রোক’ মোদীর! তবে নিরাপত্তার গেরোয় ভাঙল ব্রিগেডের মঞ্চ

    ভোটের মুখে বাংলার রেলে ৪৪৭৪ কোটির ‘মাস্টারস্ট্রোক’ মোদীর! তবে নিরাপত্তার গেরোয় ভাঙল ব্রিগেডের মঞ্চ

    ভোট ঘোষণায় বাধা নেই কমিশনের, এসআইআর জট কাটাতে নজিরবিহীন ‘ট্রাইব্যুনাল’ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

    ভোট ঘোষণায় বাধা নেই কমিশনের, এসআইআর জট কাটাতে নজিরবিহীন ‘ট্রাইব্যুনাল’ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

    স্বস্তি কৌস্তুভ ও ফিরদৌসের, পৃথক দুই মামলায় দুই আইনজীবীকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

    স্বস্তি কৌস্তুভ ও ফিরদৌসের, পৃথক দুই মামলায় দুই আইনজীবীকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

    একের পর এক উড়ো হুমকি, এবার রিজেন্ট পার্ক পোস্ট অফিসে বোমাতঙ্ক! তদন্তে লালবাজারের এসটিএফ

    একের পর এক উড়ো হুমকি, এবার রিজেন্ট পার্ক পোস্ট অফিসে বোমাতঙ্ক! তদন্তে লালবাজারের এসটিএফ
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.