মাঝরাতে ভোটারদের অতিরিক্ত তালিকা প্রকাশ কমিশনের, নাম বাদ পড়লে আবেদনের সুযোগ ট্রাইব্যুনালে

নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত ১২টার কিছু আগে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে ৭০০-র বেশি বিচারক এই নামগুলি যাচাই করার পর এই তালিকা সামনে আনা হয়েছে। তবে কত জনের নাম চূড়ান্ত তালিকায় উঠল আর কত জন বাদ পড়লেন, সেই পরিসংখ্যান এখনও স্পষ্ট করেনি কমিশন। বুথভিত্তিক দু’টি আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে— একটিতে নাম অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের তালিকা এবং অন্যটিতে নাম বাদ পড়াদের তালিকা।

কমিশন সূত্রে খবর, রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৮ লক্ষ ৬ হাজার ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে। এই তালিকা ইতিমধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিডিও, এসডিও এবং ডিএম অফিসেও এই তালিকা ঝোলানো হবে। তবে তালিকা প্রকাশ হতেই প্রযুক্তিগত বিভ্রাটে নাজেহাল হচ্ছেন ভোটাররা। অধিকাংশ বুথের তালিকা ডাউনলোড করা যাচ্ছে না এবং এপিক (EPIC) নম্বর দিয়েও অনেক ক্ষেত্রে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

যাঁদের নাম এই অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের জন্য আশার খবর শুনিয়েছে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, তাঁরা নবগঠিত বিশেষ ‘ট্রাইব্যুনালে’ আপিল করার সুযোগ পাবেন। কলকাতা হাইকোর্ট রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই ১৯টি ট্রাইব্যুনাল গঠন করেছে।

কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করবেন?

  • অনলাইন: ইসিআই-নেট (ECI Net) মোবাইল অ্যাপ অথবা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

  • অফলাইন: জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM) অথবা মহকুমাশাসকের (SDO) দপ্তরে গিয়ে সরাসরি আবেদন করা যাবে।

সব আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ট্রাইব্যুনালগুলি সক্রিয় থাকবে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটার বিবেচনাধীন ছিলেন। নির্বাচনের মুখে এই অতিরিক্ত তালিকা প্রকাশ রাজ্যের ভোটার সমীকরণে বড়সড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটপর্বে কড়াকড়ি! শুক্রবারের মধ্যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ কমিশনের

    নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আগামী ২৭ মার্চ, শুক্রবারের মধ্যে রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিকটবর্তী থানায় জমা করার নির্দেশ দেওয়া…

    Share on Social Media

    যাত্রী ভোগান্তি কমাতে শিয়ালদহ ডিভিশনে বড় পদক্ষেপ! ২৩ মে পর্যন্ত একগুচ্ছ ট্রেনের যাত্রাপথ বাড়ল

    নিউজ ডেস্ক: শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড়সড় স্বস্তির খবর। আজ সোমবার, ২৩ মার্চ থেকে আগামী ২৩ মে ২০২৬ পর্যন্ত শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ–ক্যানিং এবং শিয়ালদহ–ডায়মন্ড হারবার রুটে একাধিক ট্রেনের যাত্রাপথ সাময়িকভাবে বাড়ানো…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    অপারেশন থিয়েটারে পেট কেটেই ‘পিছু হঠলেন’ চিকিৎসক! বনগাঁর নার্সিংহোমে ধুন্ধুমার, থানায় অভিযোগ

    অপারেশন থিয়েটারে পেট কেটেই ‘পিছু হঠলেন’ চিকিৎসক! বনগাঁর নার্সিংহোমে ধুন্ধুমার, থানায় অভিযোগ

    যেন ‘অঘোষিত রাষ্ট্রপতি শাসন’! নির্বাচন কমিশনের আমলা বদলি নিয়ে তোলপাড় হাইকোর্ট

    যেন ‘অঘোষিত রাষ্ট্রপতি শাসন’! নির্বাচন কমিশনের আমলা বদলি নিয়ে তোলপাড় হাইকোর্ট

    ভোটপর্বে কড়াকড়ি! শুক্রবারের মধ্যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ কমিশনের

    ভোটপর্বে কড়াকড়ি! শুক্রবারের মধ্যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ কমিশনের

    জাল পাসপোর্টে রাশিয়া সফর! কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার বাংলাদেশি আওয়ামি লিগ সদস্য

    জাল পাসপোর্টে রাশিয়া সফর! কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার বাংলাদেশি আওয়ামি লিগ সদস্য

    এসআইআর-এর জেরে ফের ঝুলেই রইল কসবা গণধর্ষণ মামলা, ক্ষুব্ধ সরকারি কৌঁসুলি

    এসআইআর-এর জেরে ফের ঝুলেই রইল কসবা গণধর্ষণ মামলা, ক্ষুব্ধ সরকারি কৌঁসুলি

    আরজি করে দীর্ঘ প্রতীক্ষার অবসান! দেড় বছর পর খুলছে মেন ইমার্জেন্সি বিভাগ

    আরজি করে দীর্ঘ প্রতীক্ষার অবসান! দেড় বছর পর খুলছে মেন ইমার্জেন্সি বিভাগ
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.