মুখ্যমন্ত্রীর সফরের আগেই পুলিশের বড় সাফল্য,রান্নাঘরের ড্রাম থেকে উদ্ধার ২৮টি তাজা বোমা ও বন্দুক; ধৃত ২

নিউজ ডেস্ক: আজ, বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়গঞ্জ বাজার থানার উদ্বোধন করবেন। আর এই হাই-প্রোফাইল সফরের ঠিক আগের রাতেই ভাঙড় সংলগ্ন উত্তর কাশীপুরে বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ। মঙ্গলবার রাতে ভোগালি ২ অঞ্চলের বানিয়ড়া এলাকায় হানা দিয়ে এক ব্যক্তির বাড়ির রান্নাঘর থেকে ২৮টি তাজা বোমা এবং একটি একনলা বন্দুক উদ্ধার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম শেখ হাকিম ও শামিম খান। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে শামিমের বাড়িতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চালানোর সময় রান্নাঘরের কোণে রাখা একটি প্লাস্টিকের ড্রাম থেকে থরে থরে সাজানো ২৮টি তাজা সকেট বোমা উদ্ধার হয়। পাশাপাশি একটি বস্তার আড়াল থেকে একটি একনলা বন্দুকও উদ্ধার করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, কয়েক দিন আগে শামিমের বাড়িতে এই অস্ত্র ও বিস্ফোরক এনে মজুত করেছিল শেখ হাকিম।

এই গ্রেপ্তারি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, ধৃত দু’জনই এলাকাতে আইএসএফ (ISF) কর্মী হিসেবে পরিচিত এবং মুখ্যমন্ত্রীর সফরের আগে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এই অস্ত্র মজুত করা হয়েছিল। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হক। তাঁর পাল্টা দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের কর্মীদের ফাঁসানো হতে পারে, তাই তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

মুখ্যমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় জেলাজুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ধৃতদের জেরা করে এই অস্ত্র মজুত করার নেপথ্যে আর কার কার হাত রয়েছে এবং কোনো বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে বারুইপুর জেলা পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    খাস হাওড়ায় প্রকাশ্য দিবালোকে শুটআউট, প্রোমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি; হাড়হিম করা খুনের দৃশ্য সিসিটিভিতে

    নিউজ ডেস্ক: একেবারে হিন্দি সিনেমার কায়দায় ফিল্মি কায়দায় খুন! বুধবার ভোরে উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় এক প্রোমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। নিহতের…

    Share on Social Media

    জলের বোতলে বিষ! জামালপুরে মিষ্টির দোকানে ‘অ্যাসিড’ খেয়ে মৃত্যুর মুখে ব্যবসায়ী, চাঞ্চল্য জেলাজুড়ে

    নিউজ ডেস্ক: তৃষ্ণা মেটাতে জলের বোতল কিনেছিলেন ব্যবসায়ী। কিন্তু সিলবন্ধ সেই বোতলে জলের বদলে যে লুকিয়ে ছিল প্রাণঘাতী রাসায়নিক, তা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ। পূর্ব বর্ধমানের জামালপুর থানার হালাড়া মোড়ে একটি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    খাস হাওড়ায় প্রকাশ্য দিবালোকে শুটআউট, প্রোমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি; হাড়হিম করা খুনের দৃশ্য সিসিটিভিতে

    খাস হাওড়ায় প্রকাশ্য দিবালোকে শুটআউট, প্রোমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি; হাড়হিম করা খুনের দৃশ্য সিসিটিভিতে

    মুখ্যমন্ত্রীর সফরের আগেই পুলিশের বড় সাফল্য,রান্নাঘরের ড্রাম থেকে উদ্ধার ২৮টি তাজা বোমা ও বন্দুক; ধৃত ২

    মুখ্যমন্ত্রীর সফরের আগেই পুলিশের বড় সাফল্য,রান্নাঘরের  ড্রাম থেকে উদ্ধার ২৮টি তাজা বোমা ও বন্দুক; ধৃত ২

    জলের বোতলে বিষ! জামালপুরে মিষ্টির দোকানে ‘অ্যাসিড’ খেয়ে মৃত্যুর মুখে ব্যবসায়ী, চাঞ্চল্য জেলাজুড়ে

    জলের বোতলে বিষ! জামালপুরে মিষ্টির দোকানে ‘অ্যাসিড’ খেয়ে মৃত্যুর মুখে ব্যবসায়ী, চাঞ্চল্য জেলাজুড়ে

    মাটি খুঁড়তেই মিলল ৫০ বছর আগেকার শিব মন্দির, বিষ্ণুপুরে ‘বাবা জলেশ্বর’কে ঘিরে উন্মাদনা ও আইনি জটিলতা

    মাটি খুঁড়তেই মিলল ৫০ বছর আগেকার শিব মন্দির, বিষ্ণুপুরে ‘বাবা জলেশ্বর’কে ঘিরে উন্মাদনা ও আইনি জটিলতা

    সীমান্ত পাহারার মাঝেই চরম পথ বেছে নিলেন জওয়ান, নিজের সার্ভিস রিভলভারের গুলিতে ঝাঁঝরা বিএসএফ কর্মী

    সীমান্ত পাহারার মাঝেই চরম পথ বেছে নিলেন জওয়ান, নিজের সার্ভিস রিভলভারের গুলিতে ঝাঁঝরা বিএসএফ কর্মী

    জমিজটে থমকে ‘ফোর লেন’, বালি-পাথরের লরির দাপটে বীরভূমের লাইফলাইন এখন মরণফাঁদ

    জমিজটে থমকে ‘ফোর লেন’, বালি-পাথরের লরির দাপটে বীরভূমের লাইফলাইন এখন মরণফাঁদ
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.