মোবাইলে ‘এপিকে’ পাঠিয়েই উধাও লক্ষ লক্ষ টাকা, শহরজুড়ে জাল বিছানো ঝাড়খণ্ডের সাইবার গ্যাংয়ের হদিশ

নিউজ ডেস্ক: খাস কলকাতার বুকে সক্রিয় আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। চলতি মাসের শুরুতে সার্ভে পার্ক থানায় দায়ের হওয়া এক অভিযোগের সূত্র ধরে তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল পুলিশ। কলকাতা ও শহরতলি এলাকায় দফায় দফায় তল্লাশি চালিয়ে এই চক্রের ছয় পাণ্ডাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, এই চক্রের শিকড় ছড়িয়ে রয়েছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের কুখ্যাত প্রতারণা গ্যাংয়ের গভীরে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে অনীশ সরকার ও দিলদার আনসারি অন্যতম। তদন্তে জানা গিয়েছে, অনীশ মূলত বিভিন্ন গ্রাহকদের ব্যাঙ্কের গোপন তথ্য জোগাড় করত। সেই তথ্য পৌঁছে দেওয়া হত দিলদারের কাছে, যে ঝাড়খণ্ড-ভিত্তিক এক সাইবার প্রতারণা গ্যাংয়ের সক্রিয় সদস্য। এই দিলদারই মোবাইলে বিপজ্জনক ‘এপিকে ফাইল’ (APK File) পাঠিয়ে গ্রাহকদের অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিত। ১৯ লক্ষ ৫১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার একটি মামলার তদন্তে নেমেই এই চক্রের হদিশ পায় পুলিশ।

গোয়েন্দা সূত্রের খবর, সোমবার রাতে সোদপুর এলাকা থেকে প্রথমে অরিন্দম দাস, শৌভিক ব্যাপারি, সায়ন রাজবংশী এবং অর্পণ দাস নামে চার জনকে গ্রেফতার করা হয়। পরে এন্টালি থানা এলাকা থেকে ধরা পড়ে মূল দুই হোতা অনীশ ও দিলদার। ধৃতদের কাছ থেকে ১২টি দামি মোবাইল ফোন, সোনার গয়না, নামী ব্র্যান্ডের ঘড়ি, এটিএম কার্ড, চেকবুক, একটি গাড়ি এবং নগদ টাকা উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, সাধারণ মানুষের থেকে হাতিয়ে নেওয়া টাকা দিয়েই এই সব বিলাসদ্রব্য কেনা হয়েছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, এই চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করত। অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর পরেই তা দ্রুত অন্য অ্যাকাউন্টে সরিয়ে জিনিসপত্র কিনে ফেলা হত, যাতে পুলিশের পক্ষে হদিশ পাওয়া কঠিন হয়। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং ঝাড়খণ্ডের কোন বড় মাথার নির্দেশে এরা কাজ করত, তা জানার চেষ্টা করছেন লালবাজারের সাইবার বিশেষজ্ঞরা।

Share on Social Media
  • Related Posts

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    নিউজ ডেস্ক: ভোটের ময়দানে এবার পরিচয় ভাঁড়িয়ে ছাপ্পা ভোট রুখতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। ওড়না বা কাপড়ে মুখ ঢেকে কেউ যাতে পরিচয় গোপন করে বুথে ঢুকতে না পারেন, তা…

    Share on Social Media

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙা হিংসা মামলায় নয়া মোড়। এবার থেকে জেল থেকে ভার্চুয়ালের বদলে সশরীরে আদালতে হাজিরা দেবেন অভিযুক্তরা। শুক্রবার কলকাতার এনআইএ (NIA) বিশেষ আদালতের বিচারক সুকুমার রায় এই আবেদন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.