রাজভবনে রাজসূয় অভিষেক: আজ বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিচ্ছেন আর এন রবি

নিউজ ডেস্ক: নবান্ন-রাজভবন সংঘাতের আবহে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় ঠিক সকাল সাড়ে ১১টা। রাজভবনের দরবার হলে রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেবেন আর এন রবি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রস্থানের পর রবির এই আগমনকে ঘিরে প্রশাসনিক মহলে বিশেষ তৎপরতা তুঙ্গে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা। এছাড়াও উপস্থিত থাকবেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও মন্ত্রিসভার একাধিক সদস্য। রাজভবন সূত্রে খবর, মোট ২০০ জন বিশিষ্ট অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন রাজ্যপালের পরিবারের সদস্যরাও এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে ইতিমধ্যেই শহরে পৌঁছেছেন।

উল্লেখ্য, বুধবার বিকেলেই কলকাতায় পা রেখেছেন আর এন রবি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দমকলমন্ত্রী সুজিত বসু, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে। সন্ধ্যায় তিনি রাজভবনে পৌঁছালে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। অন্যদিকে, গতকাল বিকেলেই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছেন বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যাওয়ার আগে তাঁকেও শুভেচ্ছা জানান দমকলমন্ত্রী। আজ শপথ গ্রহণের পর নতুন রাজ্যপাল রাজ্যের প্রশাসনিক প্রধানদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে পারেন বলে জানা গিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    গ্যাসের আকাল মেটাতে মুখ্যমন্ত্রীর ‘মাস্টারপ্ল্যান’! জারি হলো এসওপি, নজরদারিতে নবান্নের কন্ট্রোল রুম

    নিউজ ডেস্ক: রাজ্যে রান্নার গ্যাসের (LPG) জোগান স্বাভাবিক রাখতে এবার সরাসরি রণকৌশল নির্ধারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এলপিজি ডিলার এবং সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকের পর রাজ্য…

    Share on Social Media

    ডিএ-র দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক! কড়া নবান্ন, কামাই করলেই বেতন কাটার হুঁশিয়ারি

    নিউজ ডেস্ক: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র (DA) দাবিতে ফের একবার উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি। শুক্রবার, ১৩ মার্চ রাজ্যের সমস্ত সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সুপার স্পেশালিটিতেই ‘বিনা চিকিৎসা’য় মৃত্যু! মালদার চাঁচলে ক্ষোভে ফুঁসছেন পরিজনেরা

    সুপার স্পেশালিটিতেই ‘বিনা চিকিৎসা’য় মৃত্যু! মালদার চাঁচলে ক্ষোভে ফুঁসছেন পরিজনেরা

    বৌভাতের আসরে ‘সেলফি’র লড়াই! ননদ-বৌদির চুলোচুলিতে রক্তারক্তি বালুরঘাটে, থানা পর্যন্ত গড়াল বিবাদ

    বৌভাতের আসরে ‘সেলফি’র লড়াই! ননদ-বৌদির চুলোচুলিতে রক্তারক্তি বালুরঘাটে, থানা পর্যন্ত গড়াল বিবাদ

    ‘উৎকর্ষ বাংলা’র নামে কোটি টাকার কেলেঙ্কারি! আলিপুরদুয়ারে প্রশিক্ষণ দিয়ে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ

    ‘উৎকর্ষ বাংলা’র নামে কোটি টাকার কেলেঙ্কারি! আলিপুরদুয়ারে প্রশিক্ষণ দিয়ে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ

    চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল ইসলামপুর হাসপাতাল! রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম

    চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল ইসলামপুর হাসপাতাল! রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম

    প্যাথ ল্যাবের ‘ছাপার ভুল’, থ্যালাসেমিয়া নিয়ে জন্মাল শিশু! শ্রীরামপুরের ল্যাব বন্ধের নির্দেশ কমিশনের

    প্যাথ ল্যাবের ‘ছাপার ভুল’, থ্যালাসেমিয়া নিয়ে জন্মাল শিশু! শ্রীরামপুরের ল্যাব বন্ধের নির্দেশ কমিশনের

    গ্যাসের আকাল মেটাতে মুখ্যমন্ত্রীর ‘মাস্টারপ্ল্যান’! জারি হলো এসওপি, নজরদারিতে নবান্নের কন্ট্রোল রুম

    গ্যাসের আকাল মেটাতে মুখ্যমন্ত্রীর ‘মাস্টারপ্ল্যান’! জারি হলো এসওপি, নজরদারিতে নবান্নের কন্ট্রোল রুম
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.