বিধানসভা ভোটের আগে বড় ভাঙন তৃণমূলে! সালারে অধীরের হাত ধরে কংগ্রেসে প্রাক্তন ব্লক সভাপতি সিজার

নিউজ ডেস্ক :  বিধানসভা নির্বাচনের  নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই মুর্শিদাবাদ জেলায় এক বড়সড় রাজনৈতিক পটপরিবর্তন ঘটে গেল। সালারে শাসক দল তৃণমূল কংগ্রেসে নজিরবিহীন ভাঙনের ছবি সামনে এল। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি-সহ একাধিক নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রভাবশালী দলীয় নেতৃত্ব এদিন ঘাসফুল শিবির ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন।

ভরতপুর বিধানসভার অন্তর্গত সালারের উজুনিয়া গ্রামে এদিন এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়েছিল। সভার মূল আকর্ষণ ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর হাত থেকেই কংগ্রেসের তেরঙা পতাকা তুলে নেন সালার ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি আজাহারুদ্দিন সিজার। সিজারের সঙ্গেই এদিন কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক এবং একাধিক পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি কংগ্রেসে শামিল হন।

কংগ্রেসের পতাকা হাতে নেওয়ার পর মঞ্চ থেকে শাসক দলকে কড়া হুঁশিয়ারি দেন আজাহারুদ্দিন সিজার। তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “ভরতপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণভাবে মুছে ফেলাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই সংকল্প নিয়েই আজ আমরা ঘরওয়াপসি করলাম।”

রাজনৈতিক মহলের মতে, ভরতপুরের বর্তমান বিধায়ক হুমায়ুন কবীর তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকেই ওই এলাকায় শাসক দলের সাংগঠনিক ভিত কিছুটা নড়বড়ে ছিল। বর্তমানে হুমায়ুন কবীর ‘জনতা উন্নয়ন পার্টি’-র চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। এই পরিস্থিতিতে সংখ্যালঘু অধ্যুষিত সালারে তৃণমূলের এই ভাঙন শাসক দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল।

যোগদান সভার শেষে এদিন এক সৌজন্যের ছবিও ধরা পড়ে। সভা শেষে স্থানীয় গ্রামবাসীদের আমন্ত্রণে এক ইফতার মাহফিলে যোগ দেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে সাধারণ কংগ্রেস কর্মী ও গ্রামবাসীদের সঙ্গে বসে ইফতার সারেন তিনি। এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Share on Social Media
  • Related Posts

    হরমুজ় সঙ্কট: জ্বালানি জোগান নিশ্চিত করতে মরিয়া দিল্লি, ব্যাক-আপ দিতে তৈরি অস্ট্রেলিয়া-কানাডা

    নিউজ ডেস্ক: আমেরিকা ও ইজ়রায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সংঘাতের আঁচ এবার সরাসরি এসে পড়ল বিশ্ব জ্বালানি বাজারে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ় প্রণালী’ দিয়ে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচলে ইরান বিধিনিষেধ আরোপ…

    Share on Social Media

    কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ: সোমবার চন্দ্রিমা-মহুয়াদের সঙ্গে বৈঠক, শুরু ভোটের কাউন্টডাউন

    নিউজ ডেস্ক: রাজ্যে বেজে গেল বিধানসভা নির্বাচনের দামামা। আগামী সোমবার, ৯ মার্চ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কলকাতায় পা রাখছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোট প্রস্তুতির খুঁটিনাটি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    হরমুজ় সঙ্কট: জ্বালানি জোগান নিশ্চিত করতে মরিয়া দিল্লি, ব্যাক-আপ দিতে তৈরি অস্ট্রেলিয়া-কানাডা

    হরমুজ় সঙ্কট: জ্বালানি জোগান নিশ্চিত করতে মরিয়া দিল্লি, ব্যাক-আপ দিতে তৈরি অস্ট্রেলিয়া-কানাডা

    কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ: সোমবার চন্দ্রিমা-মহুয়াদের সঙ্গে বৈঠক, শুরু ভোটের কাউন্টডাউন

    কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ: সোমবার চন্দ্রিমা-মহুয়াদের সঙ্গে বৈঠক, শুরু ভোটের কাউন্টডাউন

    বঙ্গে ‘ভোটার-বিভ্রাট’: ৬০ লক্ষ নাম ঝুলে ‘অ্যাজুডিকেশন’-এ, নজিরবিহীন সঙ্কটের মুখে কমিশন

    বঙ্গে ‘ভোটার-বিভ্রাট’: ৬০ লক্ষ নাম ঝুলে ‘অ্যাজুডিকেশন’-এ, নজিরবিহীন সঙ্কটের মুখে কমিশন

    ধর্মতলায় মমতার ধর্নামঞ্চে পার্শ্বশিক্ষকদের তুমুল বিক্ষোভ, মেজাজ হারিয়ে ‘বিজেপি’ যোগের তোপ মুখ্যমন্ত্রীর

    ধর্মতলায় মমতার ধর্নামঞ্চে পার্শ্বশিক্ষকদের তুমুল বিক্ষোভ, মেজাজ হারিয়ে ‘বিজেপি’ যোগের তোপ মুখ্যমন্ত্রীর

    এ বার লক্ষ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল! আরডিএক্স দিয়ে ওড়ানোর হুমকি-ইমেল, শহর জুড়ে বোমাতঙ্ক

    এ বার লক্ষ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল! আরডিএক্স দিয়ে ওড়ানোর হুমকি-ইমেল, শহর জুড়ে বোমাতঙ্ক

    ভাঙা ঘর থেকে স্বপ্নের আইপিএল! অভাব জয় করে রাজস্থান রয়্যালসে ‘নেট বোলার’ রায়নার সৌমেন

    ভাঙা ঘর থেকে স্বপ্নের আইপিএল! অভাব জয় করে রাজস্থান রয়্যালসে ‘নেট বোলার’ রায়নার সৌমেন
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.