লোকাল ট্রেনের রুটে বড় বদল, শিয়ালদহ-গেদে শাখায় একগুচ্ছ নতুন ও স্পেশাল ট্রেন চালুর ঘোষণা

নিউজ ডেস্ক: শিয়ালদহ মেইন শাখার নিত্যযাত্রীদের জন্য বড়সড় সুখবর শোনাল পূর্ব রেল। বিশেষত রানাঘাট ও গেদে লাইনের যাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ লোকাল ট্রেনের পথ বাড়ানো এবং নতুন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটমুখী বাংলায় রেলের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী ১৬ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে এই নতুন পরিষেবা চালু হতে চলেছে।

রেল সূত্রে খবর, মূলত শিয়ালদহ, রানাঘাট, গেদে, নৈহাটি এবং মাঝেরহাট শাখায় এই পরিবর্তনগুলি আনা হয়েছে। দীর্ঘদিনের দাবি মেনে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বাড়ানো হয়েছে, যার ফলে সরাসরি গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।

এক নজরে দেখে নিন সময়সূচির রদবদল:

  • ৩১২২৭ আপ শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল: এই ট্রেনটি এখন থেকে ব্যারাকপুর নয়, সরাসরি গেদে পর্যন্ত যাবে। নতুন নম্বর ৩৯৩৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল। এটি শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৯:২৮ মিনিটে।

  • ৩১২২৬ ডাউন ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল: এটি এখন থেকে ব্যারাকপুরের পরিবর্তে গেদে থেকে ছাড়বে (৩১৯৩০ ডাউন)। গেদে ছাড়ার সময় সকাল ৮:২৬ মিনিট।

  • ৩১৪৩১ আপ শিয়ালদহ-নৈহাটি লোকাল: এই ট্রেনটির যাত্রাপথ বাড়িয়ে গেদে পর্যন্ত করা হয়েছে (৩১৯৩৩ আপ)। এটি শিয়ালদহ থেকে বিকাল ৪:৩০-এর বদলে ৪:৫০ মিনিটে ছাড়বে।

  • গেদে-মাঝেরহাট সংযোগ: ৩১৭৫০ ডাউন গেদে-রানাঘাট এবং ৩০১৫৪ ডাউন নৈহাটি-মাঝেরহাট লোকাল দু’টিকে জুড়ে দেওয়া হয়েছে। নতুন ৩০১৪৪ ডাউন স্পেশাল ট্রেনটি গেদে থেকে বিকাল ৪:১৫ মিনিটে ছেড়ে সরাসরি মাঝেরহাট যাবে।

  • কল্যাণী সীমান্ত লোকাল: ৩১৩৩৩ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালটি এখন থেকে বিকাল ৪:৫০-এর পরিবর্তে ৪:৩০ মিনিটে ছাড়বে।

পূর্ব রেল জানিয়েছে, এই সমস্ত পরিষেবা আপাতত পরীক্ষামূলক ও অস্থায়ীভাবে চালু করা হচ্ছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং ভিড়ের চাপ খতিয়ে দেখে পরবর্তীকালে এগুলি স্থায়ী করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রেলের এই ঘোষণায় খুশির হাওয়া সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে।

Share on Social Media
  • Related Posts

    উড়ান বিপর্যয়ের মাসুল! ইন্ডিগোর সিইও পদ থেকে ইস্তফা পিটার এলবার্সের, হাল ধরলেন রাহুল ভাটিয়া

    নিউজ ডেস্ক: ভারতীয় আকাশপথের ‘বেতাজ বাদশা’ ইন্ডিগো এয়ারলাইন্সে (IndiGo) বড়সড় পটপরিবর্তন। গত ডিসেম্বরের নজিরবিহীন উড়ান বিপর্যয়ের দায় মাথায় নিয়ে সোমবার পদত্যাগ করলেন সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পিটার এলবার্স। সোমবার…

    Share on Social Media

    আগুনের গ্রাসে নরেন্দ্রপুরের কারখানা! পুড়ে ছাই গুদামের কার্টন, দমকলের ২ ইঞ্জিনের তৎপরতায় রক্ষা

    নিউজ ডেস্ক: খাস কলকাতায় ফের কারখানায় অগ্নিকাণ্ড! মঙ্গলবার রাতে নরেন্দ্রপুরে একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। আগুনের লেলিহান শিখা কারখানার কার্টন ভর্তি গুদামে দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    লোকাল ট্রেনের রুটে বড় বদল, শিয়ালদহ-গেদে শাখায় একগুচ্ছ নতুন ও স্পেশাল ট্রেন চালুর ঘোষণা

    লোকাল ট্রেনের রুটে বড় বদল, শিয়ালদহ-গেদে শাখায় একগুচ্ছ নতুন ও স্পেশাল ট্রেন চালুর ঘোষণা

    উদ্বোধনের ১০ মাসেই ধস! মেমারিতে জাতীয় সড়কের দেওয়াল ভেঙে বিপত্তি, প্রশ্নের মুখে কাজের মান

    উদ্বোধনের ১০ মাসেই ধস! মেমারিতে জাতীয় সড়কের দেওয়াল ভেঙে বিপত্তি, প্রশ্নের মুখে কাজের মান

    ছেলেধরা সন্দেহে আদিবাসী যুবককে গণপিটুনি, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত বোলপুর

    ছেলেধরা সন্দেহে আদিবাসী যুবককে গণপিটুনি, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত বোলপুর

    বিধানসভা ভোটের মুখে অস্বস্তি বাড়ল হুমায়ুনের, ‘বেআইনি’ বাড়ি নির্মাণে স্ত্রীকে তলব পুলিশের

    বিধানসভা ভোটের মুখে অস্বস্তি বাড়ল হুমায়ুনের, ‘বেআইনি’ বাড়ি নির্মাণে স্ত্রীকে তলব পুলিশের

    ১৩ বছরের যন্ত্রনার অবসান, হরিশের ‘নিষ্কৃতি মৃত্যু’তে সিলমোহর সুপ্রিম কোর্টের! যুগান্তকারী রায় শীর্ষ আদালতের

    ১৩ বছরের যন্ত্রনার অবসান, হরিশের ‘নিষ্কৃতি মৃত্যু’তে সিলমোহর সুপ্রিম কোর্টের! যুগান্তকারী রায় শীর্ষ আদালতের

    উড়ান বিপর্যয়ের মাসুল! ইন্ডিগোর সিইও পদ থেকে ইস্তফা পিটার এলবার্সের, হাল ধরলেন রাহুল ভাটিয়া

    উড়ান বিপর্যয়ের মাসুল! ইন্ডিগোর সিইও পদ থেকে ইস্তফা পিটার এলবার্সের, হাল ধরলেন রাহুল ভাটিয়া
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.