শিলিগুড়িতে নার্সিং ও প্যারামেডিক্যালের নামে বড়সড় জালিয়াতি, গ্রেফতার ২ মহিলা-সহ ৭; ভুঁইফোঁড় সংস্থার পর্দাফাঁস করল পুলিশ

নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির টোপ দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার এক বড়সড় চক্রের পর্দাফাঁস করল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। শুক্রবার মিলন মোড় এলাকার একটি প্যারামেডিক্যাল ইনস্টিটিউটে হানা দিয়ে দুই মহিলা-সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর বা কোনও শিক্ষা পর্ষদের বৈধ অনুমোদন ছাড়াই রমরমিয়ে এই প্রতারণা চক্র চালানো হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

বেশ কিছু দিন ধরেই ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ জমছিল পড়ুয়াদের মধ্যে। অভিযোগ, কোর্সে ভর্তির নাম করে প্রত্যেকের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। কিন্তু পঠনপাঠন শেষে দেখা যায়, প্রতিষ্ঠানটির কাছে কোনও বৈধ সরকারি নথিপত্রই নেই। এমনকি ওই ইনস্টিটিউট থেকে দেওয়া শংসাপত্রগুলি কোনও সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এরপরই বেশ কিছু ছাত্রছাত্রী প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে পুলিশ কৌশিক গুহ, নবীনচন্দ্র বণিক, সুরজিৎ শর্মা, সঞ্জয় শর্মা, অভিজিৎ সূত্রধর, রোধা খাতি এবং রোশি ছেত্রীকে গ্রেফতার করেছে। ধৃতরা শিলিগুড়ি ছাড়াও আলিপুরদুয়ার, মিরিক ও কালিম্পংয়ের বাসিন্দা। শনিবার তাঁদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। কয়েক দিন আগেই সালবাড়ি এলাকায় একই ধরনের একটি ভুয়ো প্রতিষ্ঠানের হদিস মিলেছিল। পুলিশের অনুমান, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় এই ধরণের প্রতারণার একটি বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। এই চক্রের পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Share on Social Media
  • Related Posts

    ভোটের বাজারে নকল মদ রুখতে আবগারি দপ্তরের হাতে ‘টকিং পেন’, হলোগ্রাম ছুঁলেই ফাঁস হবে জালিয়াতি!

    নিউজ ডেস্ক: ভোটের আবহে রাজ্যে ভিন রাজ্য থেকে আসা নকল মদের দৌরাত্ম্য রুখতে এবার কোমর বেঁধে নামল নবান্ন। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে আবগারি দপ্তর ব্যবহার শুরু করেছে ‘টকিং পেন’ (Talking…

    Share on Social Media

    মালদহকাণ্ডে নজিরবিহীন ক্ষোভ সুপ্রিম কোর্টের! এনআইএ-র হাতে তদন্তের ভার, শো-কজ রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে

    নিউজ ডেস্ক: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে মালদহে বিচারকদের দীর্ঘক্ষণ আটকে রাখার ঘটনায় এবার বেনজির পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই ঘটনার তদন্তভার এনআইএ (NIA)-র…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    যাদবপুরে ভাঙল প্লেসমেন্ট সেল! ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ‘অসততা’ ও অভ্যন্তরীণ কোন্দলে বিপাকে আর্টস-সায়েন্সের ছাত্ররা

    যাদবপুরে ভাঙল প্লেসমেন্ট সেল! ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ‘অসততা’ ও অভ্যন্তরীণ কোন্দলে বিপাকে আর্টস-সায়েন্সের ছাত্ররা

    ভোটের আগে ‘শুদ্ধিকরণ’! লালবাজারের হিটলিস্টে শহরের ৬৭ ‘ত্রাস’, নাছোড়বান্দা কমিশন

    ভোটের আগে ‘শুদ্ধিকরণ’! লালবাজারের হিটলিস্টে শহরের ৬৭ ‘ত্রাস’, নাছোড়বান্দা কমিশন

    ভোটাধিকার হারিয়ে ‘পরিচয়’ সঙ্কটে হাজারো মানুষ! কাকদ্বীপে প্রশাসনের দরজায় হাহাকার, কাঠগড়ায় কমিশন

    ভোটাধিকার হারিয়ে ‘পরিচয়’ সঙ্কটে হাজারো মানুষ! কাকদ্বীপে প্রশাসনের দরজায় হাহাকার, কাঠগড়ায় কমিশন

    পিস্তল ঠেকিয়ে জমি দখল! সোনা পাপ্পুর ডেরায় ৩০০ দলিল, ইডির হাতে ২ কোটি নগদ ও প্রভাবশালী-যোগের নথি

    পিস্তল ঠেকিয়ে জমি দখল! সোনা পাপ্পুর ডেরায় ৩০০ দলিল, ইডির হাতে ২ কোটি নগদ ও প্রভাবশালী-যোগের নথি

    ভোটের বাজারে নকল মদ রুখতে আবগারি দপ্তরের হাতে ‘টকিং পেন’, হলোগ্রাম ছুঁলেই ফাঁস হবে জালিয়াতি!

    ভোটের বাজারে নকল মদ রুখতে আবগারি দপ্তরের হাতে ‘টকিং পেন’, হলোগ্রাম ছুঁলেই ফাঁস হবে জালিয়াতি!

    মালদহকাণ্ডে নজিরবিহীন ক্ষোভ সুপ্রিম কোর্টের! এনআইএ-র হাতে তদন্তের ভার, শো-কজ রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে

    মালদহকাণ্ডে নজিরবিহীন ক্ষোভ সুপ্রিম কোর্টের! এনআইএ-র হাতে তদন্তের ভার, শো-কজ রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.