শিলিগুড়ি থেকে গ্যাংটক ফেরার পথে ভয়াবহ বিপর্যয়, ২৯ মাইলে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় যাত্রিবাহী গাড়ি; মৃত ২

বিয়ের আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। শিলিগুড়িতে অনুষ্ঠান সেরে সিকিমে ফেরার পথে ১০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রিবাহী গাড়ি। শুক্রবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের পাথরে ধাক্কা মেরে সরাসরি তিস্তা নদীতে পড়ে যায়। বান্দ্রেভিড় এলাকার এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। আশঙ্কাজনক অবস্থায় আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই চারজন শিলিগুড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। শুক্রবার ভোরে তাঁরা গ্যাংটকের উদ্দেশে রওনা দেন। ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলের বান্দ্রেভিড় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাথরে ধাক্কা খেয়ে তিস্তার খাদে তলিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রম্ভি থানার পুলিশ। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান।

গাড়ির আরোহী অনিকেত গুপ্ত এবং আমন গুপ্তের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্য দুই যাত্রী কুণাল গুপ্ত ও পবন কুমারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রম্ভির একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কালিম্পঙের পুলিশ সুপার অপরাজিতা রাই জানিয়েছেন, মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে চালক ঘুমিয়ে পড়েছিলেন নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপর্যয়। পাহাড়ি পথে এই দুর্ঘটনা ফের একবার ১০ নম্বর জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিবহণ কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় চালক ও খালাসিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন…

    Share on Social Media

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    নিউজ ডেস্ক: চৈত্রের তপ্ত রোদ উপেক্ষা করেই বঙ্গ রাজনীতির পারদ চড়াতে আজ ময়দানে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য— বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লগ্নে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের ডিউটিতে চালক-খালাসিরা, গণতান্ত্রিক অধিকার রক্ষায় পোস্টাল ব্যালটের সুযোগ দিচ্ছে কমিশন

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    ভোটের মুখে স্ট্র্যান্ড রোডে অস্ত্র-সহ পাকড়াও বিহারের যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও কার্তুজ

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    চিরনিদ্রায় ‘ডালুবাবু’: প্রয়াত মালদহের প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বঙ্গে মোদী-শাহের জোড়া ‘অ্যাটাক’: আজ তিন জেলায় তিন সভা প্রধানমন্ত্রীর, রাতেই কলকাতায় ‘চাণক্য’

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    বন্দিদশার অবসান: দীর্ঘ ১৩ বছর পর জেলমুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সব মামলায় জামিন

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী

    ট্রাম্প থাকাকালীনই হোয়াইট হাউসের সামনে গুলি! লাফায়েত পার্কে মধ্যরাতে শ্যুটআউট, পলাতক দুষ্কৃতী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.