সন্তান দত্তক নিলে মিলবে পূর্ণ মাতৃত্বকালীন ছুটি, বয়সের গেরো কাটালো সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক: মাতৃত্বের অধিকারে আর পাঁচিল তুলে দাঁড়াতে পারবে না সন্তানের বয়স। মঙ্গলবার এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, দত্তক নেওয়া সন্তানের বয়স কত, তার ওপর আর নির্ভর করবে না মায়ের মাতৃত্বকালীন ছুটি। সামাজিক সুরক্ষা আইনের যে ধারায় পালিত সন্তানের বয়সের সঙ্গে ছুটির যোগসূত্র ছিল, সেই বিতর্কিত অংশটিকেই এদিন রদ করেছে দেশের শীর্ষ আদালত।

সামাজিক সুরক্ষা আইন, ২০২০-এর ৬০(৪) ধারায় বলা ছিল, আইনগতভাবে দত্তক নেওয়ার সময় সন্তানের বয়স তিন মাসের কম হলে তবেই সংশ্লিষ্ট মহিলা মাতৃত্বকালীন ছুটির যোগ্য বলে বিবেচিত হবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পর্দীওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ এই বৈষম্যমূলক ধারাটি খারিজ করে দিয়েছে। আদালত সাফ জানিয়েছে, পালিত সন্তানদের মায়েদেরও অন্তত ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়া উচিত। এক্ষেত্রে দত্তক নেওয়ার সময় শিশুর বয়স কত ছিল, তা কোনওভাবেই বিচার্য বিষয় হতে পারে না।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আইনের ওই পুরনো ধারাটি সংবিধানের ১৪ এবং ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিক আইনের চোখে সমান এবং প্রত্যেকেই সমান সুরক্ষা পাওয়ার অধিকারী। অন্যদিকে, ২১ নম্বর অনুচ্ছেদ নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতার কথা বলে। শীর্ষ আদালতের মতে, সামাজিক সুরক্ষা আইনের এই বিশেষ ধারাটি সংবিধান প্রদত্ত এই মৌলিক অধিকারগুলিকেই লঙ্ঘন করছিল।

আইনজীবী মহলের মতে, এই রায়ের ফলে সেই সমস্ত কর্মরতা মহিলারা বড়সড় স্বস্তি পেলেন, যাঁরা তিন মাসের বেশি বয়সী শিশু দত্তক নিতে চান। মাতৃত্বের সংজ্ঞাকে আরও প্রসারিত করে আদালত বুঝিয়ে দিল, জন্মদাত্রী মা এবং দত্তক নেওয়া মা— কর্মক্ষেত্রে উভয়েই সমান সামাজিক ও আইনি সুরক্ষার দাবিদার।

Share on Social Media
  • Related Posts

    হরমুজ়ের বাধা টপকে গুজরাটে ‘নন্দাদেবী’, যুদ্ধের আঁচেও সুরাহা মিলল রান্নার গ্যাসে

    নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের রক্তচক্ষু উপেক্ষা করেই এলপিজি (LPG) সঙ্কট মেটাতে বড় সাফল্য পেল ভারত। সোমবার ‘শিবালিক’ মুন্দ্রা বন্দরে পৌঁছানোর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার সকালে গুজরাটের ভাদিনার বন্দরে…

    Share on Social Media

    ভোট-ঘণ্টা বাজতেই জারি আদর্শ আচরণবিধি, মন্ত্রীদের সরকারি গাড়ি ব্যবহারে ‘না’, কড়া নজরদারিতে কমিশন

    নিউজ ডেস্ক: রবিবার বিকেলে পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে এ বঙ্গেও বেজে গিয়েছে ভোটের দামামা। আর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ-সহ সর্বত্র কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি (এমসিসি)। সরকারি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    হারিয়ে যাচ্ছে দুধকোমল থেকে জিলিপিগাড়া, মালদহের বিপন্ন আম বাঁচাতে আসরে উদ্যানপালন দপ্তর

    হারিয়ে যাচ্ছে দুধকোমল থেকে জিলিপিগাড়া, মালদহের বিপন্ন আম বাঁচাতে আসরে উদ্যানপালন দপ্তর

    সন্তান দত্তক নিলে মিলবে পূর্ণ মাতৃত্বকালীন ছুটি, বয়সের গেরো কাটালো সুপ্রিম কোর্ট

    সন্তান দত্তক নিলে মিলবে পূর্ণ মাতৃত্বকালীন ছুটি, বয়সের গেরো কাটালো সুপ্রিম কোর্ট

    হরমুজ়ের বাধা টপকে গুজরাটে ‘নন্দাদেবী’, যুদ্ধের আঁচেও সুরাহা মিলল রান্নার গ্যাসে

    হরমুজ়ের বাধা টপকে গুজরাটে ‘নন্দাদেবী’, যুদ্ধের আঁচেও সুরাহা মিলল রান্নার গ্যাসে

    নিশিরাতে দরজায় কড়া নাড়ছে আতঙ্ক, ‘স্টোনম্যান’ বিভীষিকার মাঝে এবার দুষ্কৃতী-ত্রাস মালদহে

    নিশিরাতে দরজায় কড়া নাড়ছে আতঙ্ক, ‘স্টোনম্যান’ বিভীষিকার মাঝে এবার দুষ্কৃতী-ত্রাস মালদহে

    বসন্তে প্রকৃতির তাণ্ডব: নাগরাকাটা থেকে কুমারগঞ্জ, শিলাবৃষ্টির মারে গৃহহীন হাজার হাজার, মাথায় হাত চা-চাষিদের

    বসন্তে প্রকৃতির তাণ্ডব: নাগরাকাটা থেকে কুমারগঞ্জ, শিলাবৃষ্টির মারে গৃহহীন হাজার হাজার, মাথায় হাত চা-চাষিদের

    সাত বছরের আঁধার ফুঁড়ে ফেরা, ডুয়ার্সের চা বাগানে মায়ের কোলে মাথা রেখে স্বপ্নের ভোর কিশোরীর

    সাত বছরের আঁধার ফুঁড়ে ফেরা, ডুয়ার্সের চা বাগানে মায়ের কোলে মাথা রেখে স্বপ্নের ভোর কিশোরীর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.