সাতসকালে বিস্ফোরণে কেঁপে উঠল পাইকপাড়া, উড়ে গেল ক্লাবের চাল! প্রোমোটিং চক্রের হাত দেখছেন স্থানীয়রা

নিউজ ডেস্ক: ছুটির দিনের সকালে বিকট শব্দে কেঁপে উঠল উত্তর কলকাতার পাইকপাড়া এলাকা। স্থানীয় একটি ক্লাবে পর পর বিস্ফোরণের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ক্লাবঘরের টিনের চাল উড়ে গিয়ে পড়ে পাশের একটি ছয় তলা বাড়ির ছাদে। ক্লাবের দেওয়াল ভেঙে গুড়িয়ে যাওয়ার পাশাপাশি ঘরে আগুনও লেগে যায়। সাতসকালের এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

শনিবার ভোর সোয়া ৬টা নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, পরিত্যক্ত ওই ক্লাবঘর থেকে আগুনের শিখা বেরোতে দেখে তাঁরাই প্রথমে জল দিয়ে নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ২০-২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় চিৎপুর থানার পুলিশ এবং দমকলের ইঞ্জিন। প্রাথমিক তদন্তে স্থানীয়দের দাবি, ক্লাবের ভেতর প্রচুর তাজা বোমা মজুত করে রাখা হয়েছিল। এমনকি বিস্ফোরণের পরেও ক্লাবঘরের ভেতরে আরও কিছু বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ।

ঘটনার নেপথ্যে প্রোমোটিং সংক্রান্ত বিবাদের ছায়া দেখছেন ক্লাবের সেক্রেটারি ও বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই পরিত্যক্ত ক্লাবটির জমির ওপর কুদৃষ্টি ছিল একদল অসাধু কারবারির। ক্লাবটি দখল করার উদ্দেশ্যেই কেউ বা কারা সেখানে বোমা মজুত করেছিল বলে তাঁদের ধারণা। স্থানীয়দের দাবি, অবিলম্বে এলাকায় পুলিশ পিকেট ও সিসিটিভি ক্যামেরা বসিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

গত কয়েকদিন ধরেই কলকাতা জুড়ে বোমাতঙ্ক ছড়িয়েছে। নগর দায়রা আদালত থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল— একাধিক জায়গায় ইমেল মারফত বিস্ফোরণের হুমকি এসেছে। সেই আবহেই পাইকপাড়ার এই ঘটনা পুলিশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিমত্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। পুরো এলাকা দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং আরও বোমা মজুত আছে কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

Share on Social Media
  • Related Posts

    SSC পরীক্ষার্থীদের স্বস্তি: অন্ডাল-সিউড়ি শাখায় বিশেষ মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের

    নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশন (SSC) পরিচালিত পরীক্ষার দিন পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। আগামী রবিবার, ৮ই মার্চ অন্ডাল ও সিউড়ির মধ্যে একজোড়া বিশেষ মেমু (MEMU) প্যাসেঞ্জার…

    Share on Social Media

    বড়পর্দায় ফিরছে ‘ধুরন্ধর’: আজই মুক্তি পাচ্ছে ট্রেলার, ১৯ মার্চ রণবীরের মেগা কামব্যাক

    নিউজ ডেস্ক: বক্স অফিসে ঝড় তোলার পর এবার সিক্যুয়েলের পালা। অপেক্ষার অবসান ঘটিয়ে রণবীর সিংহ নিজেই ঘোষণা করলেন তাঁর আগামী ছবি ‘ধুরন্ধর ২’-এর (Dhurandhar 2) ট্রেলার প্রকাশের দিনক্ষণ। নিজের ইনস্টাগ্রাম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    SSC পরীক্ষার্থীদের স্বস্তি: অন্ডাল-সিউড়ি শাখায় বিশেষ মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের

    SSC পরীক্ষার্থীদের স্বস্তি: অন্ডাল-সিউড়ি শাখায় বিশেষ মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের

    বড়পর্দায় ফিরছে ‘ধুরন্ধর’: আজই মুক্তি পাচ্ছে ট্রেলার, ১৯ মার্চ রণবীরের মেগা কামব্যাক

    বড়পর্দায় ফিরছে ‘ধুরন্ধর’: আজই মুক্তি পাচ্ছে ট্রেলার, ১৯ মার্চ রণবীরের মেগা কামব্যাক

    মধ্যমগ্রামে দোল-পরবর্তী রণক্ষেত্র: কিশোর সংঘ ক্লাবে এলোপাথাড়ি গুলি, অভিযুক্তের বাড়িতে তুমুল ভাঙচুর

    মধ্যমগ্রামে দোল-পরবর্তী রণক্ষেত্র: কিশোর সংঘ ক্লাবে এলোপাথাড়ি গুলি, অভিযুক্তের বাড়িতে তুমুল ভাঙচুর

    নাগেরবাজারে আবাসনে অগ্নিকাণ্ড: ফ্ল্যাটের ভিতর থেকে মা ও ছেলের দগ্ধ দেহ উদ্ধার, দানা বাঁধছে রহস্য

    নাগেরবাজারে আবাসনে অগ্নিকাণ্ড: ফ্ল্যাটের ভিতর থেকে মা ও ছেলের দগ্ধ দেহ উদ্ধার, দানা বাঁধছে রহস্য

    সাতসকালে বিস্ফোরণে কেঁপে উঠল পাইকপাড়া, উড়ে গেল ক্লাবের চাল! প্রোমোটিং চক্রের হাত দেখছেন স্থানীয়রা

    সাতসকালে বিস্ফোরণে কেঁপে উঠল পাইকপাড়া, উড়ে গেল ক্লাবের চাল! প্রোমোটিং চক্রের হাত দেখছেন স্থানীয়রা

    হরমুজ় সঙ্কট: জ্বালানি জোগান নিশ্চিত করতে মরিয়া দিল্লি, ব্যাক-আপ দিতে তৈরি অস্ট্রেলিয়া-কানাডা

    হরমুজ় সঙ্কট: জ্বালানি জোগান নিশ্চিত করতে মরিয়া দিল্লি, ব্যাক-আপ দিতে তৈরি অস্ট্রেলিয়া-কানাডা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.