সামান্য সুপারি গাছ নিয়ে বিবাদ, ছেলের মরণ-ঘুষিতে ভাতের থালা ছেড়ে চিরঘুমে বাবা

নিউজ ডেস্ক: তুচ্ছ সুপারি গাছ ভাগাভাগি নিয়ে পারিবারিক বচসা। আর সেই বিবাদের জেরে বড় ছেলের হাতে প্রাণ হারাতে হল জন্মদাতাকে। মঙ্গলবার সকালে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি এলাকায় এই নারকীয় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শুকলাল মণ্ডল (৫৭)। অভাবনীয় এই ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা, শোকের ছায়া নেমে এসেছে প্রতিবেশী মহলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির সুপারি গাছ নিয়ে বড় ছেলে রামনাথ মণ্ডলের সঙ্গে শুকলালবাবুর কথা কাটাকাটি শুরু হয়। সেই সময় বাড়ির দাওয়ায় ভাত খেতে বসেছিলেন প্রৌঢ়। গণ্ডগোল থামাতে ভাতের থালা ছেড়ে উঠে এসে ছেলেকে বোঝানোর চেষ্টা করেন তিনি। কিন্তু রামনাথ ও তাঁর স্ত্রী কোনও কথা শুনতে নারাজ ছিলেন। বচসা চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে রামনাথ তাঁর বাবাকে লক্ষ্য করে সজোরে ঘুষি মারেন। সেই আঘাতেই মুহূর্তের মধ্যে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শুকলালবাবু।

মৃতের মেয়ে প্রমিলা মণ্ডল সূত্রধরের অভিযোগ, “দাদা আর বৌদি মিলে বাবাকে মারধর করছিল। আমি বাধা দিতে গেলে আমাকেও সরিয়ে দেয়। বাবা জ্ঞান হারালে আমরা টোটো করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তারবাবুরা শেষরক্ষা করতে পারেননি।” বাবার এই আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী পার্বতী মণ্ডল ও ছোট ছেলে সুশান্ত। সুশান্ত জানান, ঝামেলা থামাতে গিয়ে তিনিও আহত হয়েছেন।

খবর পেয়েই ধূপগুড়ি থানার পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিইলসেন লেপচা জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সামান্য সুপারি গাছের জন্য এক জন মানুষ তাঁর নিজের বাবার প্রাণ কেড়ে নিতে পারে, তা ভেবেই শিউরে উঠছেন স্থানীয়রা।

Share on Social Media
  • Related Posts

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    নিউজ ডেস্ক: ভোটের ময়দানে এবার পরিচয় ভাঁড়িয়ে ছাপ্পা ভোট রুখতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। ওড়না বা কাপড়ে মুখ ঢেকে কেউ যাতে পরিচয় গোপন করে বুথে ঢুকতে না পারেন, তা…

    Share on Social Media

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    নিউজ ডেস্ক: রাজ্যে লোকসভা ভোটের বাদ্যি বাজার পরেই আবার ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০২০ সালে কোভিড আবহে রেশনের গম বাংলাদেশে পাচার সংক্রান্ত একটি পুরনো মামলায় শুক্রবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.