সিভিক ভলান্টিয়ারের লালসার শিকার নাবালিকা! অপমানে আত্মঘাতী কিশোরী, রণক্ষেত্র আমতা

নিউজ ডেস্ক: উৎসবের আবহেই কালিমালিপ্ত হলো মানবিকতা। এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এবং সেই অপমানে এক নাবালিকার আত্মহননের ঘটনায় বুধবার রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া গ্রামীণ পুলিশ জেলার আমতা। অভিযুক্ত পুলিশ কর্মীকে ইতিমিধ্যেই গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পকসো (POCSO) আইন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে আমতার একটি কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিল ওই কিশোরী। অভিযোগ, সেখানেই পেঁড়ো থানার ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার নাবালিকার শ্লীলতাহানি করে। এই ঘটনার পর লোকলজ্জা ও অপমানে ভেঙে পড়ে ওই কিশোরী। বুধবার সকালে নিজের ঘর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

ঘটনার জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হন গ্রামবাসীরা। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে তাদের ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। শেষ পর্যন্ত নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে পেঁড়ো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    উলুবেড়িয়ার ওটি রোডে বেপরোয়া গতির বলি ১, বাইকের ধাক্কায় জখম আরও ৬! পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন

    নিউজ ডেস্ক: রাতের শহরে বেপরোয়া গতির বলি হলেন এক প্রৌঢ়। রবিবার গভীর রাতে উলুবেড়িয়ার ওটি (OT) রোডে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বৈদ্যনাথ করন (৫২) নামে এক ব্যক্তির। এই ঘটনায়…

    Share on Social Media

    বাড়িতে মদের আসরের প্রতিবাদ! বৃদ্ধাকে বিবস্ত্র করে মুখে সাঁড়াশি ঢুকিয়ে খুনের অভিযোগে ধৃত ১

    নিউজ ডেস্ক: বাড়িতে মদ্যপানের আসর বসানোর প্রতিবাদ করায় প্রাণ হারাতে হল এক বৃদ্ধাকে। হাওড়ার জগৎবল্লভপুরে ৬৫ বছরের এক বিধবা মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। পুলিশের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সুপার স্পেশালিটিতেই ‘বিনা চিকিৎসা’য় মৃত্যু! মালদার চাঁচলে ক্ষোভে ফুঁসছেন পরিজনেরা

    সুপার স্পেশালিটিতেই ‘বিনা চিকিৎসা’য় মৃত্যু! মালদার চাঁচলে ক্ষোভে ফুঁসছেন পরিজনেরা

    বৌভাতের আসরে ‘সেলফি’র লড়াই! ননদ-বৌদির চুলোচুলিতে রক্তারক্তি বালুরঘাটে, থানা পর্যন্ত গড়াল বিবাদ

    বৌভাতের আসরে ‘সেলফি’র লড়াই! ননদ-বৌদির চুলোচুলিতে রক্তারক্তি বালুরঘাটে, থানা পর্যন্ত গড়াল বিবাদ

    ‘উৎকর্ষ বাংলা’র নামে কোটি টাকার কেলেঙ্কারি! আলিপুরদুয়ারে প্রশিক্ষণ দিয়ে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ

    ‘উৎকর্ষ বাংলা’র নামে কোটি টাকার কেলেঙ্কারি! আলিপুরদুয়ারে প্রশিক্ষণ দিয়ে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ

    চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল ইসলামপুর হাসপাতাল! রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম

    চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল ইসলামপুর হাসপাতাল! রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম

    প্যাথ ল্যাবের ‘ছাপার ভুল’, থ্যালাসেমিয়া নিয়ে জন্মাল শিশু! শ্রীরামপুরের ল্যাব বন্ধের নির্দেশ কমিশনের

    প্যাথ ল্যাবের ‘ছাপার ভুল’, থ্যালাসেমিয়া নিয়ে জন্মাল শিশু! শ্রীরামপুরের ল্যাব বন্ধের নির্দেশ কমিশনের

    গ্যাসের আকাল মেটাতে মুখ্যমন্ত্রীর ‘মাস্টারপ্ল্যান’! জারি হলো এসওপি, নজরদারিতে নবান্নের কন্ট্রোল রুম

    গ্যাসের আকাল মেটাতে মুখ্যমন্ত্রীর ‘মাস্টারপ্ল্যান’! জারি হলো এসওপি, নজরদারিতে নবান্নের কন্ট্রোল রুম
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.