সেক্টর ফাইভের বহুতলে আগুন, দাউদাউ করে জ্বলল রেস্তরাঁ; ধোঁয়ায় ঢেকে গেল চত্বর, আতঙ্কিত কর্মীদের মধ্যে হুড়োহুড়ি

নিজস্ব সংবাদদাতা-  শুক্রবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল সল্টলেকের সেক্টর ফাইভ। ওয়েবলে মোড় সংলগ্ন একটি ১২ তলা অভিজাত বহুতলের একতলায় থাকা রেস্তরাঁয় আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বহুতলটিতে একাধিক বেসরকারি সংস্থার অফিস থাকায় মুহূর্তের মধ্যে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, প্রাণভয়ে রাস্তায় বেরিয়ে আসেন কয়েকশো কর্মী।

দমকল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ ওই ১২ তলা বিল্ডিংয়ের একতলার রেস্তরাঁটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই তা আগুনের রূপ নেয়। তবে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে রেস্তরাঁর নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার কারণে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই রেস্তরাঁ কর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। যদিও দমকল পৌঁছনোর আগেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। পরে দমকল কর্মীরা পকেট ফায়ারগুলি নিভিয়ে সম্পূর্ণ শীতলীকরণের কাজ করেন।

অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে বহুতল জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ায় কিছু কর্মী অসুস্থ বোধ করেন। উল্লেখ্য, গত কয়েক দিনে কলকাতা ও সংলগ্ন এলাকায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড়বাজার, আলিপুরের ট্রেজারি ভবন কিংবা নিউ টাউনের পর এবার সেক্টর ফাইভের এই ঘটনা শহরের অগ্নি-সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। আগুনের উৎস কী, তা খতিয়ে দেখছে দমকল ও বিধাননগর কমিশনারেটের পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    কালিয়াচকে নাবালককে যৌন হেনস্থার ঘটনায় পাকড়াও ২, লিচুবাগানে ফেলে রাখা হয়েছিল রক্তাক্ত অবস্থায়

    পরিবারের চরম অসহায়তার সুযোগ নিয়ে আট বছরের এক বালককে নির্জন লিচুবাগানে নিয়ে গিয়ে নারকীয় যৌন হেনস্থার অভিযোগ উঠল মালদহে। ঘটনার প্রায় পাঁচ দিন পর দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করল কালিয়াচক…

    Share on Social Media

    শিলিগুড়ি থেকে গ্যাংটক ফেরার পথে ভয়াবহ বিপর্যয়, ২৯ মাইলে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় যাত্রিবাহী গাড়ি; মৃত ২

    বিয়ের আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। শিলিগুড়িতে অনুষ্ঠান সেরে সিকিমে ফেরার পথে ১০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রিবাহী গাড়ি। শুক্রবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    কালিয়াচকে নাবালককে যৌন হেনস্থার ঘটনায় পাকড়াও ২, লিচুবাগানে ফেলে রাখা হয়েছিল রক্তাক্ত অবস্থায়

    কালিয়াচকে নাবালককে যৌন হেনস্থার ঘটনায় পাকড়াও ২, লিচুবাগানে ফেলে রাখা হয়েছিল রক্তাক্ত অবস্থায়

    শিলিগুড়ি থেকে গ্যাংটক ফেরার পথে ভয়াবহ বিপর্যয়, ২৯ মাইলে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় যাত্রিবাহী গাড়ি; মৃত ২

    শিলিগুড়ি থেকে গ্যাংটক ফেরার পথে ভয়াবহ বিপর্যয়, ২৯ মাইলে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় যাত্রিবাহী গাড়ি; মৃত ২

    ধাপার আয়ু শেষ, জঞ্জাল ফেলতে শহরের নতুন ঠিকানা বাসন্তী হাইওয়ে; স্বস্তিতে কলকাতা পুরসভা

    ধাপার আয়ু শেষ, জঞ্জাল ফেলতে শহরের নতুন ঠিকানা বাসন্তী হাইওয়ে; স্বস্তিতে কলকাতা পুরসভা

    ১৭ ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশি শেষে উদ্ধার সিঙ্গাপুরগামী ভেসেলের শ্রীলঙ্কান কর্মীর দেহ; গঙ্গার ঘাটে মিলল নিথর শরীর

    ১৭ ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশি শেষে উদ্ধার সিঙ্গাপুরগামী ভেসেলের শ্রীলঙ্কান কর্মীর দেহ; গঙ্গার ঘাটে মিলল নিথর শরীর

    সেক্টর ফাইভের বহুতলে আগুন, দাউদাউ করে জ্বলল রেস্তরাঁ; ধোঁয়ায় ঢেকে গেল চত্বর, আতঙ্কিত কর্মীদের মধ্যে হুড়োহুড়ি

    সেক্টর ফাইভের বহুতলে আগুন, দাউদাউ করে জ্বলল রেস্তরাঁ; ধোঁয়ায় ঢেকে গেল চত্বর, আতঙ্কিত কর্মীদের মধ্যে হুড়োহুড়ি

    মেয়েকে টিউশন থেকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, লুৎফরকে পিষে দিল ট্রাক; রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড়

    মেয়েকে টিউশন থেকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, লুৎফরকে পিষে দিল ট্রাক; রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড়
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.

    Receive the latest news

    Subscribe To Our Weekly Newsletter

    Get notified about new articles