হাসপাতালের ভিড়ে পুলিশের হাত ছাড়িয়ে চম্পট, মুর্শিদাবাদে হেফাজত থেকে পালালেন বাংলাদেশি বন্দি

বহরমপুর: পুলিশের কড়া প্রহরা, চারদিকে সাধারণ মানুষের ভিড়— এই সব কিছুর মাঝখান দিয়েই যেন সিনেমার কায়দায় ভোজবাজির মতো উধাও হয়ে গেলেন এক জেলবন্দি। শুক্রবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের গেট থেকে সামিউল ইসলাম নামে এক বাংলাদেশি বন্দি পালানোর ঘটনায় জেলা পুলিশ ও প্রশাসনের অন্দরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অনুপ্রবেশের দায়ে ধৃত ওই যুবক কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে প্রকাশ্য দিবালোকে চম্পট দিলেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, সামিউল ইসলাম গত ছয় মাস ধরে মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ছিলেন। শারীরিক পরীক্ষার প্রয়োজনে শুক্রবার সকালে জেল পুলিশের একটি দল তাঁকে হাসপাতালে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতালের গেটের সামনে গাড়ি থেকে নামার মুহূর্তেই অতর্কিতে ঝটকা মেরে পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেন সামিউল। এরপর মুহূর্তের মধ্যে হাসপাতালের ব্যস্ত ভিড়ের মধ্যে মিশে যান তিনি। পুলিশ কর্মীরা পিছু ধাওয়া করেও শেষরক্ষা করতে পারেননি।

এই ঘটনার পরেই বহরমপুর শহর জুড়ে ‘হাই-অ্যালার্ট’ জারি করা হয়েছে। সামিউলের খোঁজে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও নাকা পয়েন্টগুলোতে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি সীমান্তবর্তী থানাগুলিকেও বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কর্তব্যে গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্য়েই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের হেফাজত থেকে এভাবে বন্দি পালানোর ঘটনায় রীতিমতো অস্বস্তিতে জেলা পুলিশ কর্তৃপক্ষ।

Share on Social Media
  • Related Posts

    বিনা টিকিটে সফরের দাপট রুখতে ময়দানে রেল! দক্ষিণ-পূর্ব শাখায় হানা দিয়ে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

    নিউজ ডেস্ক: ট্রেনের কামরায় অবৈধ যাত্রী এবং বিনা টিকিটে সফরের বাড়বাড়ন্ত রুখতে কোমর বেঁধে নামল দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railway)। গত কয়েকদিন ধরে এই শাখার বিভিন্ন দূরপাল্লা ও লোকাল ট্রেনে…

    Share on Social Media

    উৎস থেকে মোহনা: দূষণমুক্ত সমুদ্র সৈকতের বার্তা নিয়ে সাইকেলে গঙ্গাসাগরে বারাণসীর শুভম

    নিউজ ডেস্ক: গঙ্গার জন্মস্থান গোমুখ থেকে যাত্রা শুরু করে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে সাগরসঙ্গমে এসে পৌঁছলেন বারাণসীর সাইক্লিস্ট শুভম পাল। সমুদ্র সৈকতকে প্লাস্টিক ও আবর্জনা মুক্ত রাখার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    কসবায় সাতসকালে রক্তারক্তি! মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ মত্ত স্বামীর বিরুদ্ধে

    কসবায় সাতসকালে রক্তারক্তি! মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ মত্ত স্বামীর বিরুদ্ধে

    বিনা টিকিটে সফরের দাপট রুখতে ময়দানে রেল! দক্ষিণ-পূর্ব শাখায় হানা দিয়ে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

    বিনা টিকিটে সফরের দাপট রুখতে ময়দানে রেল! দক্ষিণ-পূর্ব শাখায় হানা দিয়ে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

    খুদে ছাত্রকে ‘টিসি’ ধরাল স্কুল! ১০ কেজি ওজনের ব্যাগ কাঁধে দৌড় করানোর অভিযোগ, রণক্ষেত্র ফুলবাগান

    খুদে ছাত্রকে ‘টিসি’ ধরাল স্কুল! ১০ কেজি ওজনের ব্যাগ কাঁধে দৌড় করানোর অভিযোগ, রণক্ষেত্র ফুলবাগান

    ৩৭ বছর পার! বিচার না হওয়ায় আটকে পেনশন, কোচবিহারের খুনের মামলায় প্রশাসনিক গাফিলতিতে ক্ষুব্ধ হাইকোর্ট

    ৩৭ বছর পার! বিচার না হওয়ায় আটকে পেনশন, কোচবিহারের খুনের মামলায় প্রশাসনিক গাফিলতিতে ক্ষুব্ধ হাইকোর্ট

    জলপাইগুড়িতে হাড়হিম করা হত্যাকাণ্ড! ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাকে ‘মুণ্ডচ্ছেদ’ করে খুন, উধাও মাথা

    জলপাইগুড়িতে হাড়হিম করা হত্যাকাণ্ড! ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাকে ‘মুণ্ডচ্ছেদ’ করে খুন, উধাও মাথা

    উৎস থেকে মোহনা: দূষণমুক্ত সমুদ্র সৈকতের বার্তা নিয়ে সাইকেলে গঙ্গাসাগরে বারাণসীর শুভম

    উৎস থেকে মোহনা: দূষণমুক্ত সমুদ্র সৈকতের বার্তা নিয়ে সাইকেলে গঙ্গাসাগরে বারাণসীর শুভম
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.