হোয়াটসঅ্যাপ গ্রুপে হুবহু প্রশ্নপত্র! দক্ষিণ কলকাতার আইন কলেজে ফাঁস-কাণ্ডে অভিযুক্ত খোদ অধ্যক্ষ

নিউজ ডেস্ক: খাস কলকাতার এক নামী আইন কলেজে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তোলপাড় শুরু হল শিক্ষা মহলে। সাজেশনের নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে যা দেওয়া হয়েছিল, পরীক্ষার খাতায় এল হুবহু সেই প্রশ্নই— এমনটাই দাবি করেছেন কলেজের তিন পড়ুয়া। এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধেই জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভিযোগের গুরুত্ব বুঝে ইতিমদ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

যদিও অভিযুক্ত কলেজটি দক্ষিণ কলকাতায় অবস্থিত, তবে সেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হওয়ায় জোড়াসাঁকো থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী তিন ছাত্রের দাবি, পরীক্ষার আগে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল। সেখানে ‘সাজেশন’ হিসেবে কিছু নির্দিষ্ট প্রশ্নপত্র দেওয়া হয়। কিন্তু পরীক্ষার হলে আসল প্রশ্নপত্র হাতে পেতেই চক্ষু চড়কগাছ ছাত্রদের। দেখা যায়, সাজেশনের সঙ্গে মূল প্রশ্নপত্রের প্রতিটি শব্দ হুবহু মিলে গিয়েছে। তাঁদের অভিযোগ, কলেজের অধ্যক্ষ নিজেই এই প্রশ্ন ফাঁসের নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তদন্তে নেমে জোড়াসাঁকো থানার পুলিশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কাছে আসল প্রশ্নপত্রের প্রতিলিপি চেয়ে পাঠিয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য কারা ছিলেন এবং প্রশ্নপত্রগুলি কোথা থেকে ছড়াল, তা জানতে ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার দায় এড়াতে পারে না বলে দাবি তুলেছেন অভিভাবকরা। কোনও অশুভ আঁতাতের ফলেই কি অধ্যক্ষ প্রশ্নপত্র ফাঁস করেছেন, নাকি এর পিছনে অন্য কোনও প্রভাবশালী চক্র কাজ করছে— তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খোদ আইনের পাঠশালাতেই যদি এমন বেআইনি কাজ চলে, তবে সাধারণ পড়ুয়াদের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন ঝুলে গেল।

Share on Social Media
  • Related Posts

    আর জি করে ফের মৃত্যু-বিভ্রাট! লিফটে আটকে প্রাণ গেল ৪ বছরের শিশুর বাবার, রণক্ষেত্র ট্রমা কেয়ার

    নিউজ ডেস্ক: বিতর্কের নাম যেন আর জি কর হাসপাতাল। এবার উত্তর কলকাতার এই সরকারি হাসপাতালের লিফটে আটকে পড়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাসপাতাল চত্বর। শুক্রবার…

    Share on Social Media

    আর জি কর কাণ্ড: সঞ্জয়ের ফাঁসির আর্জি শুনবে নতুন বেঞ্চ, মঙ্গলবারেই হতে পারে শুনানি

    নিউজ ডেস্ক: আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় এবার নতুন ডিভিশন বেঞ্চ গঠন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সিবিআই-এর করা আপিল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ২০ মাস পার, মেলেনি বাড়ির টাকা! ভোটের মুখে বীরভূমে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলালেন মালিক

    ২০ মাস পার, মেলেনি বাড়ির টাকা! ভোটের মুখে বীরভূমে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলালেন মালিক

    দোকান বন্ধের মুখেই দুঃসাহসিক ছিনতাই! ডোমজুড়ে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতী

    দোকান বন্ধের মুখেই দুঃসাহসিক ছিনতাই! ডোমজুড়ে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতী

    আর জি করে ফের মৃত্যু-বিভ্রাট! লিফটে আটকে প্রাণ গেল ৪ বছরের শিশুর বাবার, রণক্ষেত্র ট্রমা কেয়ার

    আর জি করে ফের মৃত্যু-বিভ্রাট! লিফটে আটকে প্রাণ গেল ৪ বছরের শিশুর বাবার, রণক্ষেত্র ট্রমা কেয়ার

    মাঝরাতে কালবৈশাখীর তাণ্ডব ময়নাগুড়িতে, দোকানের ওপর বটগাছ উল্টে পিষ্ট হয়ে মৃত্যু তরুণের

    মাঝরাতে কালবৈশাখীর তাণ্ডব ময়নাগুড়িতে, দোকানের ওপর বটগাছ উল্টে পিষ্ট হয়ে মৃত্যু তরুণের

    আর জি কর কাণ্ড: সঞ্জয়ের ফাঁসির আর্জি শুনবে নতুন বেঞ্চ, মঙ্গলবারেই হতে পারে শুনানি

    আর জি কর কাণ্ড: সঞ্জয়ের ফাঁসির আর্জি শুনবে নতুন বেঞ্চ, মঙ্গলবারেই হতে পারে শুনানি

    সল্টলেক থেকে দুবাই, কলসেন্টার প্রতারণার জাল আন্তর্জাতিক! ইডির জালে ১৫ কোটি নগদ ও দেড় কোটির সোনা

    সল্টলেক থেকে দুবাই, কলসেন্টার প্রতারণার জাল আন্তর্জাতিক! ইডির জালে ১৫ কোটি নগদ ও দেড় কোটির সোনা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.