২২ গজে স্কুটার নিয়ে মহিলার হানা! দুর্গাপুরে ক্রিকেট টুর্নামেন্টে ধুন্ধুমার, জখম পুলিশ

নিউজ ডেস্ক: টানটান উত্তেজনার সেমিফাইনাল ম্যাচ। গ্যালারি ভর্তি দর্শক। ঠিক সেই সময় খেলার মাঝপথেই পিচের ওপর স্কুটার চালিয়ে ঢুকে পড়লেন এক মহিলা! রবিবার বিকেলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ‘৫৪ ফুটের চয়ন মাঠে’ এই নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় ইটবৃষ্টি, হাতাহাতি এবং পুলিশকে লক্ষ্য করে হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা পুলিশকর্মীও।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুরে একটি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে খেলা প্রায় শেষের দিকে ছিল। সেই সময় হঠাৎই এক মহিলা স্কুটার নিয়ে মাঠে ঢুকে পিচের ওপর গাড়িটি স্ট্যান্ড করে দেন। তাঁর দাবি ছিল, ক্রিকেট টুর্নামেন্টের ভিড়ের কারণে তাঁর স্বামী চারচাকা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরতে পারেননি, তাই অবিলম্বে এই খেলা বন্ধ করতে হবে। টুর্নামেন্ট পরিচালন কমিটির সদস্যরা ওই মহিলাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি পিচ ছাড়তে নারাজ ছিলেন।

এই টালবাহানা চলাকালীনই দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মাঠের ওপর শুরু হয় ইটবৃষ্টি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে দর্শকদের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়ে যায়। টুর্নামেন্ট কমিটির সদস্য রানা শিকদার জানান, ওই মহিলার স্বামী গাড়ি নিয়ে ফেরার সময় দর্শকদের কারও সঙ্গে বচসায় জড়িয়েছিলেন, তার পরেই এই কাণ্ড। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় মাঠজুড়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং বেশ কয়েকজন জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Share on Social Media
  • Related Posts

    দিনহাটায় শিউরে ওঠা দুর্ঘটনা! ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ শ্রমিক

    নিউজ ডেস্ক: ছুটির দিনের পড়ন্ত বিকেলে ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহারের দিনহাটা। ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকায় কাজ সেরে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন পাঁচজন পাথর শ্রমিক। লোহার…

    Share on Social Media

    ভোটার তালিকায় বিডিও-র নামও ‘উধাও’! নজিরবিহীন বিভ্রাটে তটস্থ জলপাইগুড়ি

    নিউজ ডেস্ক: রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই বড়সড় বিড়ম্বনার মুখে প্রশাসন। সাধারণ মানুষ তো বটেই, এবার খোদ ব্লকের শীর্ষ আধিকারিকের নামই বাদ পড়ল ভোটার তালিকা থেকে। জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ২২ গজে স্কুটার নিয়ে মহিলার হানা! দুর্গাপুরে ক্রিকেট টুর্নামেন্টে ধুন্ধুমার, জখম পুলিশ

    ২২ গজে স্কুটার নিয়ে মহিলার হানা! দুর্গাপুরে ক্রিকেট টুর্নামেন্টে ধুন্ধুমার, জখম পুলিশ

    দিনহাটায় শিউরে ওঠা দুর্ঘটনা! ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ শ্রমিক

    দিনহাটায় শিউরে ওঠা দুর্ঘটনা! ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ শ্রমিক

    ভোটার তালিকায় বিডিও-র নামও ‘উধাও’! নজিরবিহীন বিভ্রাটে তটস্থ জলপাইগুড়ি

    ভোটার তালিকায় বিডিও-র নামও ‘উধাও’! নজিরবিহীন বিভ্রাটে তটস্থ জলপাইগুড়ি

    পশ্চিম বর্ধমানে ভোটার তালিকায় বড়সড় রদবদল, ছাঁটাই ৩ লক্ষ ২০ হাজার নাম

    পশ্চিম বর্ধমানে ভোটার তালিকায় বড়সড় রদবদল, ছাঁটাই ৩ লক্ষ ২০ হাজার নাম

    চা বলয়ে নক্ষত্রপতন, প্রয়াত শ্রমিক নেতা মণি কুমার দার্ণাল

    চা বলয়ে নক্ষত্রপতন, প্রয়াত শ্রমিক নেতা মণি কুমার দার্ণাল

    খোদ বিএলও-র নামই ‘বিচারাধীন’! ভোটার তালিকায় নজিরবিহীন বিভ্রাট, উত্তাল চাঁচল

    খোদ বিএলও-র নামই ‘বিচারাধীন’! ভোটার তালিকায় নজিরবিহীন বিভ্রাট, উত্তাল চাঁচল
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.