৩ বছরের অচলাবস্থা কাটল উত্তরবঙ্গে, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়

নিউজ ডেস্ক: দীর্ঘ তিন বছর পর অবশেষে স্থায়ী অভিভাবক পেল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। সুপ্রিম কোর্টের সরাসরি তত্ত্বাবধানে এবং রাজভবন-নবান্ন টানাপড়েন শেষে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়। আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্বভার সামলাবেন। সোমবার সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি কার্যভার গ্রহণ করেন। সঞ্চারীদেবী অর্থনীতির শিক্ষিকা এবং এর আগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত উপাচার্যের দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন।

উপাচার্যহীন অবস্থায় দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক কাজ এবং নীতিগত সিদ্ধান্ত ঝুলে ছিল। সঞ্চারীদেবীর যোগদানে স্বাভাবিকভাবেই খুশি শিক্ষক ও পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাধবচন্দ্র অধিকারী জানান, “স্থায়ী উপাচার্য না থাকায় অনেক গুরুত্বপূর্ণ ফাইল আটকে ছিল। এবার সেই জট কাটবে এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় গতি আসবে।” দায়িত্ব নেওয়ার পরই নবনিযুক্ত উপাচার্য জানিয়েছেন, আটকে থাকা গুরুত্বপূর্ণ বৈঠকগুলি দ্রুত সম্পন্ন করা এবং প্রশাসনিক ভবনের অসমাপ্ত কাজ শেষ করাই এখন তাঁর অগ্রাধিকার।

উপাচার্যের অভাবে গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানও বন্ধ ছিল। সেই জট কাটিয়ে দ্রুত সমাবর্তন করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। নবান্ন ও রাজভবনের দীর্ঘ সংঘাতের পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এই নিয়োগ উত্তরবঙ্গের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    নিউজ ডেস্ক: ভোটের ময়দানে এবার পরিচয় ভাঁড়িয়ে ছাপ্পা ভোট রুখতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। ওড়না বা কাপড়ে মুখ ঢেকে কেউ যাতে পরিচয় গোপন করে বুথে ঢুকতে না পারেন, তা…

    Share on Social Media

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    নিউজ ডেস্ক: রাজ্যে লোকসভা ভোটের বাদ্যি বাজার পরেই আবার ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০২০ সালে কোভিড আবহে রেশনের গম বাংলাদেশে পাচার সংক্রান্ত একটি পুরনো মামলায় শুক্রবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.