৮০ টাকায় জিন্‌স, ৫০ টাকায় টি-শার্ট! ইউটিউবের ‘সস্তাগণ্ডা’ ভিডিও দেখে হাওড়ায় এসে সর্বস্বান্ত ভিন্‌রাজ্যের ব্যবসায়ী

নিউজ ডেস্ক: আস্ত একটা জিন্‌স মাত্র ৮০ টাকায়! আর হাজার টাকার ব্র্যান্ডেড টি-শার্ট মিলছে স্রেফ ৫০ টাকায়! ইউটিউবে এমনই এক চোখধাঁধানো বিজ্ঞাপনের ভিডিও দেখে প্রলুব্ধ হয়ে সুদূর মধ্যপ্রদেশ থেকে হাওড়ায় ছুটে এসেছিলেন এক ব্যবসায়ী। কিন্তু সস্তায় বাজিমাত করতে গিয়ে শেষ পর্যন্ত লক্ষাধিক টাকা খুইয়ে ফিরতে হল তাঁকে। অভিযোগ, নামী ইউটিউবারের সাজানো ফাঁদে পা দিয়েই প্রতারিত হয়েছেন তিনি। ঘটনার তদন্তে নেমে ওই ইউটিউবারের খোঁজ শুরু করেছে হাওড়া সাইবার ক্রাইম থানার পুলিশ।

বিজয় দুবে নামে মধ্যপ্রদেশের ওই ব্যবসায়ী পেশায় পোশাক বিক্রেতা। পাইকারিতে কম দামে পোশাক পাওয়ার আশায় তিনি নিয়মিত নেটমাধ্যমে খোঁজখবর চালাতেন। সম্প্রতি টিকিয়াপাড়ার এক ইউটিউবারের ভিডিও দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করেন বিজয়। ভিডিওতে দাবি করা হয়েছিল, হাওড়ার নির্দিষ্ট একটি হাটে অবিশ্বাস্য কম দামে পাওয়া যায় হরেক কিসিমের পোশাক। সেই আশাতেই জবলপুর-হামসফর এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি পৌঁছন তিনি।

বিজয়ের অভিযোগ, হাওড়ায় পৌঁছনোর পর ওই ইউটিউবার তাঁকে বাইকে বসিয়ে বিভিন্ন দোকান ঘোরান। একটি দোকানে পছন্দমতো পোশাক অর্ডার করে নগদ ৫০ হাজার টাকা অগ্রিম দেন তিনি। এমনকি তাঁর সামনেই মালপত্র প্যাকিং করে ডেলিভারির জন্য পাঠানো হয়। ডেলিভারি চার্জ বাবদ আরও দু’হাজার টাকা দেন তিনি। কিন্তু দিনের শেষে দেখা যায়, কোনও মালই গন্তব্যে পৌঁছয়নি। সন্দেহ হওয়ায় ওই ইউটিউবারকে ফোন করলে বিজয়কে প্রাণে মারার হুমকি দিয়ে শহর ছাড়ার নিদান দেওয়া হয় বলে অভিযোগ।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে হাওড়া সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন বিজয় দুবে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ইউটিউবার এবং সংশ্লিষ্ট দোকানদারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ইউটিউবে এ ধরনের চটকদারি ভিডিওর আড়ালে বড় কোনও প্রতারণা চক্র সক্রিয় কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই ইউটিউবার পলাতক।

Share on Social Media
  • Related Posts

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    নিউজ ডেস্ক: ভোটের ময়দানে এবার পরিচয় ভাঁড়িয়ে ছাপ্পা ভোট রুখতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। ওড়না বা কাপড়ে মুখ ঢেকে কেউ যাতে পরিচয় গোপন করে বুথে ঢুকতে না পারেন, তা…

    Share on Social Media

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙা হিংসা মামলায় নয়া মোড়। এবার থেকে জেল থেকে ভার্চুয়ালের বদলে সশরীরে আদালতে হাজিরা দেবেন অভিযুক্তরা। শুক্রবার কলকাতার এনআইএ (NIA) বিশেষ আদালতের বিচারক সুকুমার রায় এই আবেদন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    মুখ ঢাকা ভোটার রুখতে কড়া কমিশন: বুথের বাইরেই হবে পরিচয় যাচাই, বিএলও-দের জন্য ১৬ দফার ‘গাইডলাইন’

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    ভাইরাল ভিডিও-র কোপে তাসের ঘরের মতো ভাঙছে হুমায়ুনের দল, জোট ছিন্ন করল মিম-ও

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    বেলডাঙা হিংসা মামলা: সশরীরে হাজিরার আর্জি মঞ্জুর, জেল হেফাজতেই ৩১ অভিযুক্ত

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    ভোটের বাজারে ফের সক্রিয় ইডি, রেশন দুর্নীতির তদন্তে ১৫ জায়গায় তল্লাশিতে উদ্ধার নগদের পাহাড়

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    আর জি কর লিফট দুর্ঘটনা: দুই নিরাপত্তারক্ষীর জামিন বাতিলের আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ সরকার

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর

    জোকায় প্রস্তুত এসআইআর ট্রাইবুনাল, ১৯ বিচারপতির সঙ্গ দেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.